খাতা-কলম ছাড়াই অংক করে টাকা ইনকাম! সেরা অ্যাপগুলোর তালিকা দেখুন

বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করা সম্ভব। এর মধ্যে একটি ভালো সুযোগ হলো অংক করে টাকা ইনকাম করা।

আপনি যদি গণিতে দক্ষ হন, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারেন অথবা শিক্ষার্থীদের গণিত শেখাতে আগ্রহী হন, তাহলে এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে আয়ের সুযোগ তৈরি করতে পারেন।

অনেকেই মনে করেন, অনলাইনে টাকা ইনকাম করতে হলে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা কনটেন্ট রাইটিং শিখতে হয়।

কিন্তু বিষয়টি এমন নয়। গণিতের ভালো দক্ষতা থাকলেও অনলাইনে কাজ পাওয়া সম্ভব।

বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে শিক্ষার্থীদের গণিতের সমস্যা সমাধান, অনলাইন টিউটরিং, গণিতের প্রশ্ন তৈরি এবং একাডেমিক সহায়তা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।

বিশেষ করে যারা শিক্ষার্থী, শিক্ষক কিংবা গণিতে ভালো, তাদের জন্য এটি হতে পারে আয়ের একটি বিকল্প মাধ্যম।

এই আর্টিকেলে আলোচনা করব অংক করে টাকা ইনকাম করার বাস্তব উপায়, সেরা অনলাইন প্ল্যাটফর্ম, কাজ পাওয়ার পদ্ধতি, পেমেন্ট গ্রহণ এবং প্রতারণা থেকে বাঁচার গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

অংক করে টাকা ইনকাম করা কি সত্যিই সম্ভব?

হ্যাঁ, অংক করে টাকা ইনকাম করা সম্ভব। বর্তমানে অনেক শিক্ষার্থী অনলাইনে গণিতের সমস্যার সমাধান খোঁজেন। আবার অনেকেই পরীক্ষার প্রস্তুতি, হোমওয়ার্ক বোঝা কিংবা কঠিন গাণিতিক বিষয় শেখার জন্য অনলাইন শিক্ষকের সাহায্য নেন।

এই চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। এসব প্ল্যাটফর্মে গণিত জানা ব্যক্তিরা বিভিন্নভাবে কাজ করার সুযোগ পান।

অবশ্যই পড়বেনঃ

যেমন, আপনি অ্যালজেবরা, জ্যামিতি, ক্যালকুলাস, পরিসংখ্যান, ত্রিকোণমিতি কিংবা সাধারণ গণিতে দক্ষ হলে সেই বিষয়গুলোর ওপর ভিত্তি করে কাজ করতে পারেন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু অংকের উত্তর বের করতে পারলেই হবে না। অনেক ক্ষেত্রে সমাধানের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হয়।

কারণ শিক্ষার্থীরা শুধু উত্তর নয়, অংকটি কীভাবে করতে হয় সেটিও জানতে চান। তাহলে আশা করি বুঝতে পারলেন অংক করে অনলাইন ও অফলাইন দুই মাধ্যম থেকেই ইনকাম করা যায়।

যারা অংক বোঝেন এবং অংক অন্যদের বোঝাতে পারেন তাদের জন্য এটি একটি ইনকামের দারুন সোর্স। আমি বলবো আপনারা যারা অংক পড়াতে পারেন, তারা অবশ্যই টিউশনি করবেন এবং সরাসরি বিভিন্ন প্রাইভেট সেন্টারে গিয়ে পড়াতে পারেন।

এছাড়াও ঘরে বসে অনলাইনে নিজের কোর্স বানিয়ে বিক্রয় করতে পারেন। এভাবে অংকের কোর্স বানিয়ে বা অংক করানোর মাধ্যমে অনলাইনে ইনকাম করা সম্ভব।

অংক করে টাকা ইনকাম করার উপায়

অংক করার দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। নিচে বাস্তবসম্মত কয়েকটি উপায় বিস্তারিত আলোচনা করা হলো।

১. অনলাইনে গণিতের সমস্যা সমাধান করে আয়

অংক করে টাকা ইনকাম করার অন্যতম জনপ্রিয় উপায় হলো অনলাইনে গণিতের সমস্যা সমাধান করা। বিভিন্ন শিক্ষার্থী তাদের কঠিন গাণিতিক সমস্যার সমাধান খুঁজতে অনলাইন প্ল্যাটফর্মের সাহায্য নেন।

আপনি যদি গণিতে ভালো হন, তাহলে এসব সমস্যার সমাধান করে আয় করতে পারেন। পাশাপাশি লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের গণিতের সমস্যার সমাধান করতে পারেন।

তবে লাইভ ক্লাস অবশ্যই প্রাইভেট গ্রুপে নিবেন। শুধুমাত্র যারা কোর্স ক্রয় করবে তাদেরকে করাবেন। প্রথম থেকে হয়তো ফ্রিতে ক্লাস করাতে পারেন,

যদি ছাত্ররা আপনার ক্লাসগুলো পছন্দ করে, সে ক্ষেত্রে আপনি পেইড ব্যাচে আলাদাভাবে লাইভ ক্লাসের মাধ্যমে অংক গুলো বুঝিয়ে দিতে পারেন।

সাধারণত যেসব বিষয়ের ওপর কাজ পাওয়া যায়ঃ

  • সাধারণ গণিত ও পাটিগণিত।
  • বীজগণিত বা অ্যালজেবরা।
  • জ্যামিতি ও ত্রিকোণমিতি।
  • ক্যালকুলাস।
  • পরিসংখ্যান ও সম্ভাবনা।
  • কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণিত।
আরো পড়ুনঃ  কিভাবে ফেসবুকে প্রতিদিন ৫০০ আয় করা যায়? নতুন ৬টি উপায়

এ ধরনের কাজের ক্ষেত্রে শুধু চূড়ান্ত উত্তর না দিয়ে সমাধানের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারেন এবং আপনার কাজের মানও ভালো হয়।

২. অনলাইন গণিত শিক্ষক হিসেবে আয়

আপনি যদি কাউকে গণিত শেখাতে পারেন, তাহলে অনলাইন টিউটর হিসেবে কাজ করতে পারেন। বর্তমানে অনেক শিক্ষার্থী বাসায় বসে অনলাইনে গণিত শিখতে পছন্দ করেন।

এক্ষেত্রে Zoom, Google Meet অথবা অন্যান্য ভিডিও কলিং সফটওয়্যারের মাধ্যমে ক্লাস নেওয়া যায়।

আপনি চাইলে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা কোর্স তৈরি করতে পারেন। পাশাপাশি ঘণ্টা, ক্লাস কিংবা মাসিক চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ করতে পারেন।

অনলাইন গণিত শিক্ষক হিসেবে কাজ করার জন্য বিষয়ভিত্তিক দক্ষতা, ভালো যোগাযোগের ক্ষমতা এবং সহজভাবে বোঝানোর যোগ্যতা থাকা প্রয়োজন।

৩. ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গণিতের কাজ করা

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও গণিতভিত্তিক বিভিন্ন কাজ পাওয়া যায়। এখানে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী গণিতের সমস্যা সমাধান, এক্সেল হিসাব, ডেটা অ্যানালাইসিস, পরিসংখ্যান এবং গাণিতিক মডেল তৈরি করার কাজ করতে পারেন।

এ ধরনের কাজের জন্য জনপ্রিয় কয়েকটি মার্কেটপ্লেস হলোঃ

  • Fiverr
  • Upwork
  • Freelancer.com

শুরুতে একটি ভালো প্রোফাইল তৈরি করুন। সেখানে আপনার গণিতের দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের নমুনা যুক্ত করুন। এরপর সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন করতে পারেন অথবা নিজের সার্ভিস প্রকাশ করতে পারেন।

৪. গণিতের নোট ও সমাধান তৈরি করে বিক্রি

আপনি যদি গণিতের বিভিন্ন অধ্যায় ভালোভাবে বুঝতে পারেন, তাহলে নিজের তৈরি নোট, অনুশীলনী, সূত্রের তালিকা এবং ধাপে ধাপে সমাধান করা প্রশ্নের সংকলন তৈরি করতে পারেন।এসব ডিজিটাল পণ্য হিসেবে বিক্রি করার সুযোগ রয়েছে।

উদাহরণস্বরূপ, আপনি তৈরি করতে পারেনঃ

  • এসএসসি ও এইচএসসি গণিতের নোট।
  • বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্র।
  • ক্যালকুলাসের সমাধানসহ অনুশীলনী।
  • চাকরির পরীক্ষার গণিত প্রস্তুতি।
  • বিভিন্ন অধ্যায়ের মডেল টেস্ট।

নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ডিজিটাল পণ্য বিক্রির উপযোগী মার্কেটপ্লেস ব্যবহার করে এসব নোট বিক্রি করতে পারেন।

অন্যের বই বা নোট কপি করে বিক্রি না করে নিজের তৈরি মৌলিক উপকরণ ব্যবহার করা উচিত। অর্থাৎ নিজের জ্ঞান ব্যবহার করে নোট ও বই তৈরি করবেন।

আকর্ষণীয় ভাবে তৈরি করলে দীর্ঘদিন ধরে বিক্রি করা যায় এবং প্রচুর আয় করা সম্ভব। অংক করে টাকা ইনকাম করতে চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

৫. গণিতভিত্তিক প্রশ্ন তৈরি করে আয়

অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষামূলক ওয়েবসাইট তাদের কোর্সের জন্য নতুন নতুন গণিতের প্রশ্ন তৈরি করে।

আপনি যদি প্রশ্ন তৈরি করতে দক্ষ হন, তাহলে এই কাজের মাধ্যমে আয় করতে পারেন।

এক্ষেত্রে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন (MCQ), সৃজনশীল প্রশ্ন এবং অনুশীলনী তৈরি করতে হয়।

বিশেষ করে এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার গণিতের প্রশ্ন তৈরি করার কাজের চাহিদা থাকতে পারে। এভাবে আপনি অঙ্কের প্রশ্নের তৈরি করেও উপার্জন করতে পারবেন।

বিভিন্ন কোচিং সেন্টারে টিচার হিসেবে জয়েন হতে পারেন এবং সেখানে অংকের প্রশ্ন তৈরি করতে পারেন , সমাধান দিতে পারেন।

৬. Excel ও Google Sheets দিয়ে হিসাব করে আয়

গণিতের পাশাপাশি Microsoft Excel অথবা Google Sheets ব্যবহার করতে জানলে অনলাইনে কাজের সুযোগ আরও বাড়ে।

অনেক ছোট ব্যবসা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোক্তা তাদের দৈনন্দিন হিসাব-নিকাশ, লাভ-ক্ষতির হিসাব, বাজেট এবং ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ ব্যক্তিদের সাহায্য নেন।

এক্ষেত্রে SUM, AVERAGE, IF, COUNTIF, VLOOKUP এবং অন্যান্য ফর্মুলা শেখা কাজে আসবে।

এ ধরনের কাজ শুধু অংক সমাধানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গণিতের দক্ষতাকে ব্যবহারিক কাজে প্রয়োগ করার একটি ভালো উপায়।

৭. পরিসংখ্যান ও ডেটা অ্যানালাইসিস করে আয়

পরিসংখ্যান বা Statistics-এ দক্ষ ব্যক্তিদের জন্য অনলাইনে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। গবেষণা, ব্যবসা, শিক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণের জন্য এই দক্ষতা প্রয়োজন হয়।

আপনি যদি গড়, মধ্যক, প্রচুরক, সম্ভাবনা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিগ্রেশন এবং ডেটা বিশ্লেষণ বুঝতে পারেন, তাহলে এই ধরনের কাজ শিখতে পারেন।

কাজের জন্য Excel, SPSS, R অথবা Python এর মতো টুল ব্যবহার করতে পারেন।

তবে মনে রাখবেন, এই ধরনের কাজের জন্য শুধু সাধারণ গণিত জানলেই হবে না; পরিসংখ্যান ও ডেটা বিশ্লেষণের আলাদা দক্ষতা অর্জন করতে হবে।

৮. YouTube-এ গণিত শেখানোর মাধ্যমে আয়

আপনি যদি সহজ ভাষায় গণিত বোঝাতে পারেন, তাহলে নিজের একটি YouTube চ্যানেল তৈরি করতে পারেন।

সেখানে বিভিন্ন শ্রেণির গণিতের সমাধান, শর্টকাট পদ্ধতি, গুরুত্বপূর্ণ সূত্র এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভিডিও প্রকাশ করতে পারেন।

আরো পড়ুনঃ  ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে ২০২৬

প্রথম দিকে দর্শক তৈরি করতে সময় লাগবে। কিন্তু নিয়মিত মানসম্মত ভিডিও প্রকাশ করতে পারলে ভবিষ্যতে YouTube Partner Program এর মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগ তৈরি হতে পারে।

এছাড়া নিজের অনলাইন কোর্স, নোট কিংবা প্রাইভেট টিউশন প্রচার করার সুযোগও পাবেন। মূল কথা আপনি youtube চ্যানেল থেকে বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন।

সরাসরি মনিটাইজেশন এর মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে। এছাড়াও ইউটিউবে ভিডিও প্রাইভেট করে পেইড কোর্স হিসেবে বিক্রি করতে পারেন।

৯. গণিতের ই-বুক তৈরি করে বিক্রি

গণিতের বিভিন্ন বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ই-বুক তৈরি করতে পারেন।

যেমন, বেসিক গণিত শেখার বই, অ্যালজেবরা সমাধানের গাইড, চাকরির পরীক্ষার গণিত এবং দ্রুত হিসাব করার কৌশল নিয়ে বই তৈরি করা যায়।

ই-বুক PDF আকারে তৈরি করে নিজের ওয়েবসাইট অথবা ডিজিটাল পণ্য বিক্রির উপযোগী প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন।

এখানে একটি সুবিধা হলো, একবার ভালো মানের ই-বুক তৈরি করলে সেটি একাধিক ক্রেতার কাছে বিক্রি করা সম্ভব। তবে বিক্রি নিশ্চিত নয়; এর জন্য প্রচার এবং পাঠকের আস্থা তৈরি করতে হবে।

১০. গণিতভিত্তিক অ্যাপ ও ওয়েবসাইট তৈরি

আপনারা কিন্তু চাইলে গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ছোট অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন।

পরবর্তীতে ওয়েবসাইট বা অ্যাপটিতে প্রচুর ভিউজ আসলে মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

এছাড়াও ওয়েবসাইট ও অ্যাপটিতে পেইড কোর্স বিক্রি করে অথবা বিভিন্ন পেইড ফিচার সেল করার মাধ্যমে ইনকাম করতে পারেন।

এ ক্ষেত্রে আপনাকে অ্যাপ তৈরি করার জন্য কিছু টাকা খরচ করতে হতে পারে। তবে একবার আকর্ষণীয় অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারলেই দীর্ঘদিন ধরে ইনকামের সুযোগ থাকে।

আর আনলিমিটেড ইনকাম করা যায়। এই উপায়টি আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ এই উপায়ে আপনি অংক সরাসরি না করেও মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

পাশাপাশি পেইড কোর্স বিক্রি করেও আয় করা যাবে। অংক নিয়ে বিভিন্ন টাইপের অ্যাপ তৈরি করা যেতে পারে।

যেমনঃ

  • ক্যালকুলেটর অ্যাপ।
  • CGPA ক্যালকুলেটর।
  • শতকরা হিসাব করার টুল।
  • বয়স ও সময় হিসাব করার ক্যালকুলেটর।
  • গণিত অনুশীলনের ওয়েবসাইট।

এসব অ্যাপ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন, প্রিমিয়াম ফিচার অথবা অন্যান্য বৈধ আয়ের ব্যবস্থা তৈরি করা যায়।

এটি তুলনামূলক দীর্ঘমেয়াদি একটি পদ্ধতি। কারণ ভালো পণ্য তৈরি, ব্যবহারকারী সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণের জন্য সময় ও পরিশ্রম প্রয়োজন।

অংক করে টাকা ইনকাম করার ওয়েবসাইট ও প্ল্যাটফর্ম

অংক করে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও প্লাটফর্ম রয়েছে। যেখানে আপনি সার্ভিস দিয়ে ইনকাম করতে পারেন।

এই ধরনের প্লাটফর্ম গুলোতে অংকের সমাধান দিতে হয় আবার অনেক সময় লাইক ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের অংক বোঝাতে হয়। এভাবেই অংক করে ইনকাম করা যায়।

১. Studypool

অংক করে টাকা ইনকাম করার জন্য Studypool একটি পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের একাডেমিক প্রশ্ন জমা দেন।

টিউটররা সেই প্রশ্নের উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন।এখানে গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য বিষয়ে কাজ পাওয়ার সুযোগ রয়েছে।

মূল কথা হলো এই প্লাটফর্মে আপনি অংক ছাড়াও আরো অন্যান্য বিষয়ের সমাধান দিয়ে বা ক্লাস করিয়ে আয় করতে পারবেন।

কীভাবে কাজ করবেন?

প্রথমে Studypool এর ওয়েবসাইটে গিয়ে Tutor হিসেবে আবেদন করতে হবে। অ্যাকাউন্ট তৈরি, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং KYC যাচাই সম্পন্ন করতে হয়। আবেদন অনুমোদিত হলে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন।

প্ল্যাটফর্মটি বিভিন্ন দেশ থেকে টিউটর আবেদন গ্রহণের কথা জানিয়েছে। তবে আবেদন অনুমোদন ও পেমেন্টের শর্ত প্রযোজ্য।

২. Course Hero

Course Hero এমন একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর এবং পড়াশোনাসংক্রান্ত সহায়তা পেয়ে থাকেন। এখানে গণিত বিষয়ে দক্ষ ব্যক্তিরা Tutor হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন।

এখানে অ্যালজেবরা, ক্যালকুলাস, পরিসংখ্যান, ত্রিকোণমিতি এবং অন্যান্য গণিতের প্রশ্নের উত্তর দেওয়া যায়।

Course Hero এর তথ্য অনুযায়ী, দক্ষ টিউটররা মাসে ১,৫০০ ডলারের বেশি আয় করতে পারেন। তবে এটি শীর্ষ পর্যায়ের টিউটরদের সম্ভাব্য আয়ের উদাহরণ, সাধারণ আয়ের নিশ্চয়তা নয়।

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণঃ বর্তমানে Course Hero-এর প্রকাশিত আবেদন নির্দেশনায় শুধু ভারত ও ফিলিপাইনের আবেদনকারীদের গ্রহণ করার কথা বলা হয়েছে।

তাই বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করা সম্ভব ধরে নেওয়া উচিত নয়। এছাড়া তাদের টিউটর পেমেন্ট PayPal-এর মাধ্যমে এবং উত্তোলনের জন্য ন্যূনতম ২০ ডলার প্রয়োজন।

৩. Fiverr

Fiverr একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে আপনি গণিতের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সার্ভিস বিক্রি করতে পারেন। যেমনঃ

  • Math problem solving।
  • Algebra and calculus solutions।
  • Excel mathematical calculations।
  • Statistics and data analysis।
  • Mathematics worksheet creation।
  • Online math tutoring।
আরো পড়ুনঃ  ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নিন সবচেয়ে সেরা ৮টি উপায়ে

Fiverr এ নিজের সার্ভিসকে Gig হিসেবে প্রকাশ করতে হয়। কোনো ক্লায়েন্ট আপনার সার্ভিস পছন্দ করে অর্ডার করলে সেই কাজ সম্পন্ন করে অর্থ উপার্জন করতে পারবেন।

তবে শুধু Gig প্রকাশ করলেই অর্ডার পাওয়া নিশ্চিত নয়। ভালো শিরোনাম, আকর্ষণীয় কভার ইমেজ, কাজের নমুনা এবং সঠিক মূল্য নির্ধারণ গুরুত্বপূর্ণ।

৪. Chegg Tutors

এটিও একটি টিউশন এর প্ল্যাটফর্ম। এখানে অনলাইন টিউশনি করা যায়। যারা ম্যাথ সাবজেক্টে এক্সপার্ট, তারা এখানে অংক শিখিয়ে এবং সমাধান করে দিয়ে আয় করতে পারবেন। এর জন্য সাইটে গিয়ে টিচারের জন্য আবেদন করুন।

৫. Photomath Expert

এই অ্যাপটিতেও আপনি অংকের সমাধান দিয়ে অনলাইনে ইনকাম করতে পারবেন। অংক করে টাকা ইনকাম করার জন্য প্রথম এই অ্যাপটিতে যান এবং সাইন আপ করে নিন।

এরপর দেখতে পাবেন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অংক সমাধানের জন্য ছবি আপলোড দিয়েছে। এখন আপনাকে অংক গুলো দেখে সমাধান করে দিতে হবে। প্রতিটি সমাধানের মাধ্যমে আয় করতে পারবেন। আর বিস্তারিত জানতে এপটিতে ভিজিট করুন।

৬. Superprof

Superprof একটি প্রাইভেট টিউটরিং মার্কেটপ্লেস। এখানে শিক্ষকরা নিজেদের প্রোফাইল তৈরি করে অনলাইন অথবা সরাসরি শিক্ষার্থীদের পড়াতে পারেন।

আপনি গণিতের শিক্ষক হিসেবে প্রোফাইল তৈরি করে নিজের দক্ষতা, পড়ানোর পদ্ধতি এবং ক্লাসের মূল্য উল্লেখ করতে পারবেন।

Superprof এর তথ্য অনুযায়ী, শিক্ষকরা নিজেদের সময়সূচি ও পারিশ্রমিক নির্ধারণ করতে পারেন। তবে দেশভেদে প্ল্যাটফর্মের কার্যক্রম ও শর্ত আলাদা হতে পারে। তাই বাংলাদেশ থেকে নিবন্ধন ও পেমেন্টের সুবিধা আগে যাচাই করুন।

৭. Udvash umesh

এটি হলো বাংলাদেশের জনপ্রিয় একটি প্রাইভেট কোচিং সেন্টার। পুরো বাংলাদেশের তাদের প্রতিষ্ঠানটি রয়েছে। প্রায় হাজার হাজার স্টুডেন্ট ও শিক্ষকরা এখানে টিউশনি করিয়ে থাকে।

আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন এবং অংক সাবজেক্টে অধিক জ্ঞান থাকে তাহলে এই প্লাটফর্মে অংকের ক্লাস নিয়ে আয় করতে পারেন। এখানে আপনাকে টিউটর হিসেবে জয়েন হতে হবে।

এর জন্য আপনাকে তাদের অফিসিয়াল প্রতিষ্ঠানটিতে যেতে হবে। সেখানে গিয়ে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে।

যদি আপনি সিলেক্টেড হন তাহলে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ক্লাস নিতে পারবেন। এতে করে আপনাকে ঘরের বাইরে গিয়ে আর ইনকাম করতে হবে না। ঘরে বসেই ইনকাম করতে পারছেন।

আর এই প্রতিষ্ঠানে জব করে আপনি প্রতি মাসে অন্ততপক্ষে ১০ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন।

অংক করে টাকা ইনকাম করতে কী কী দক্ষতা প্রয়োজন?

অনলাইনে গণিতের কাজ পেতে হলে শুধু অংক করতে পারলেই হবে না। কিছু অতিরিক্ত দক্ষতা অর্জন করলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

১. গণিতের মৌলিক জ্ঞান: প্রথমে সাধারণ গণিত, বীজগণিত, জ্যামিতি, শতকরা হিসাব এবং পরিসংখ্যান ভালোভাবে শিখতে হবে।

২. ইংরেজি বোঝার দক্ষতা: আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বেশিরভাগ কাজের বিবরণ ইংরেজিতে থাকে। তাই ইংরেজিতে প্রশ্ন বোঝা এবং উত্তর লেখার দক্ষতা থাকা জরুরি।

৩. কম্পিউটার ব্যবহারের দক্ষতা: Google Docs, Microsoft Word, Excel এবং PDF ব্যবহার করতে জানতে হবে।

৪. সমাধান ব্যাখ্যা করার দক্ষতা: অংকের উত্তর বের করার পাশাপাশি কীভাবে সমাধান করেছেন, সেটি ধাপে ধাপে বোঝাতে হবে।

৫. অনলাইন যোগাযোগের দক্ষতা: ক্লায়েন্টের সঙ্গে কথা বলা, সময়মতো কাজ জমা দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করার মানসিকতা থাকতে হবে।

অংক করে টাকা ইনকাম করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন

অনলাইনে কাজ করার ক্ষেত্রে কিছু প্রতারণামূলক ওয়েবসাইট এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন রয়েছে। তাই কাজ শুরু করার আগে কয়েকটি বিষয় মনে রাখুন।

  • কোনো ওয়েবসাইট যদি কাজ দেওয়ার আগে বড় অঙ্কের রেজিস্ট্রেশন ফি চায়, তাহলে সতর্ক থাকুন।
  • প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকামের নিশ্চয়তা দেয়, এমন বিজ্ঞাপন বিশ্বাস করবেন না।
  • নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, OTP এবং ব্যাংকিং তথ্য অন্য কাউকে দেবেন না।
  • ক্লায়েন্টের কাজের শর্ত এবং পেমেন্ট পদ্ধতি আগে বুঝে নিন।
  • অন্যের লেখা সমাধান, বই বা কপিরাইটযুক্ত নোট নিজের নামে বিক্রি করবেন না।
  • শিক্ষার্থীদের শেখার উদ্দেশ্যে সাহায্য করুন। পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা কিংবা অন্যের হয়ে নিষিদ্ধ একাডেমিক কাজ সম্পন্ন করা থেকে বিরত থাকুন।
  • কোনো প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করে একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না।

শেষ কথা

অংক করে টাকা ইনকাম করার অনেকগুলো উপায় ও প্লাটফর্ম শেয়ার করেছি। যেগুলো আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। সর্বশেষে বলবো অংক ভালো জানলে নিজের একটি ফেসবুক পেজ খুলুন এবং সেখানে কোর্স সিস্টেম চালু করুন।

এতে করে কোর্স বিক্রি করে আয় করতে পারবেন। পাশাপাশি নিজের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে পারবেন। অবশেষে আপনার পড়াশোনা শেষ হয়ে গেলে তখন আপনি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবে জয়েন হতে পারেন।

Leave a Comment