বর্তমানে কিছু অ্যাপে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করা যায়। তবে খুব বেশি ইনকামের সম্ভাবনা নেই। আপনারা সাধারণত অবসর সময়ে বিনোদন নেবার জন্য লটারি গেম গুলো খেলতে পারেন।
বর্তমানে অনেক ওয়েবসাইট ও অ্যাপস আছে যেগুলোতে মূলত লটারি টাইপের গেম গুলো খেলে কিছু আর্নিং শুরু করা যায়। আজ আমরা এই ধরনের প্লাটফর্ম সম্পর্কে জানাবো।
এখানে আপনারা প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন টাইপের লটারি করতে পারবেন। পাশাপাশি লটারি টাইপের গেম গুলো খেলে কিছু পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। এই পয়েন্টগুলো পরবর্তীতে ডলারে এক্সচেঞ্জ করা যায়।
যার ফলে আপনি পেমেন্ট নিতে পারেন। চলুন এবার ফ্রি লটারি খেলে ইনকামের কয়েকটি উপায় ও অ্যাপ সম্পর্কে জেনে আসি।
ফ্রি লটারি কী?
ফ্রি লটারি হলো এমন একটি পুরস্কারভিত্তিক প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করার জন্য সাধারণত কোনো টিকিটের মূল্য বা সরাসরি অর্থ প্রদান করতে হয় না।
নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অংশগ্রহণকারীরা পুরস্কার জেতার সুযোগ পান। বিজয়ী সাধারণত লটারির নির্ধারিত ড্র, র্যান্ডম নির্বাচন অথবা প্রতিযোগিতার ফলাফলের মাধ্যমে নির্বাচন করা হয়।
অবশ্যই পড়বেনঃ
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো অনলাইন প্ল্যাটফর্ম ঘোষণা করল যে তাদের একটি ফ্রি লটারিতে অংশগ্রহণ করে একজন বিজয়ী ৫০০০ টাকা পুরস্কার পাবেন।
সেখানে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হতে পারে। নির্ধারিত সময় শেষে নিয়ম অনুযায়ী একজন বিজয়ী নির্বাচন করা হবে।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম কি আসলেই সম্ভব?
ফ্রী লটারি খেলে খুব বেশি ইনকামের সুযোগ নেই। অনেকগুলো প্ল্যাটফর্ম ইনকাম দিলেও খুব বেশি ইনকাম দেয় না। যার কারণে বলা যায় ফ্রি লটারি খেলে হয়তো ইনকাম করা যাবে, কিন্তু খুব বেশি নয়।
এছাড়াও অনলাইনে অনেক platform রয়েছে যেগুলো লটারি খেলার নামে প্রতারণা করে থাকে। তারা মূলত লটারি খেলায় কিন্তু শেষে পুরস্কার দেয় না এবং ইনকামের নামে প্রতারণা করে।
এজন্য আপনাদের যে কোন লটারি খেলার প্লাটফর্ম ব্যবহার করার পূর্বে যাচাই-বাছাই করতে হবে। বিশেষ করে লোভনীয় কোন অফার দেখলেই দূরে থাকবেন।
আজ আমরা কয়েকটি প্ল্যাটফর্ম ও অ্যাপস সম্পর্কে জানিয়ে দেবো, যেগুলো ব্যবহার করে বিনোদন নেওয়ার পাশাপাশি লটারি টাইপের গেম গুলো খেলে কিছু হলেও আয় করতে পারেন। নিম্নে বিস্তারিত জানানো হলো।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম apps
এখন যে অ্যাপ গুলো সম্পর্কে জানাবো, সেখানে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না বরং ফ্রিতেই লটারি টাইপের বিনোদনমূলক গেম গুলো খেলে আর্নিং করতে পারবেন।
ফ্রিতে ইনকাম করার সুযোগ থাকলে সেখানে কোন রিস্ক থাকে না। শুধুমাত্র সময় নষ্ট হয়। তবুও আপনাদের প্ল্যাটফর্ম গুলো যাচাই-বাছাই করা উচিত। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রিভিউ ও ফিডব্যাক দেখে নিবেন।
পাশাপাশি youtube তো আছেই। ইউটিউব দেখেও সিদ্ধান্ত নিতে পারেন। নিম্নে আপনাদের জানার সুবিধার্থে ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করার কয়েকটি প্লাটফর্ম ও অ্যাপস সম্পর্কে জানিয়ে দেওয়া হলোঃ
Big Time Cash – Make Money
এটি অনলাইন আর্নিং এর জনপ্রিয় একটি প্লাটফর্ম। এই প্লাটফর্মের অফিসিয়াল অ্যাপস রয়েছে, যা ব্যবহার করে আপনি দৈনিক গেম খেলতে পারবেন এবং লটারি ড্র করে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
এখানে অ্যাপ থেকে ইনকামের অর্থ পেপালের মাধ্যমে উত্তোলন করা যাবে। আর দৈনিক ফ্রী স্পিন পাবেন, যা দিয়ে লটারি করার সুযোগ পাবেন। এই অ্যাপটি ইতিমধ্যেই 10 লক্ষের অধিক মানুষ ডাউনলোড করেছে।
পাশাপাশি অ্যাপটির রেটিং ৪.৪, যা দেখে বুঝতে পারছেন অ্যাপটা অনেক জনপ্রিয়। অনেকেই ব্যবহার করে কিছু না কিছু ইনকাম করে আসছে।
এছাড়াও এখানে পেপাল ব্যবহার না করেও ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আপনার যেই পদ্ধতিতে সুবিধা হয় সে পদ্ধতিতে পেমেন্ট নিন।
Free Birthday Lottery
লটারি খেলার আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Free Birthday Lottery। এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যেই লটারি করার সুযোগ পাবেন।
প্ল্যাটফর্মটিতে লটারি করার জন্য নিজের বার্থডে তারিখ দিতে হয়। আপনার বার্থডে তারিখ এর উপর নির্ভর করে প্রতিদিন লটারি হবে। যদি লটারিতে আপনার বার্থডে তারিখে উঠে, তাহলে আপনি জিতে যাবেন।
এভাবে প্রতিদিন লটারি হয়। আর আকর্ষণীয় পুরস্কার সহ ডলার পেমেন্ট দেওয়া হয়। আর ইনকামের অর্থ পেপালের মাধ্যমে নিতে পারবেন। আপনি জিতেছেন কিনা তা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
এই প্লাটফর্ম থেকে ইনকাম করার জন্য প্রথমে প্লাটফর্মে যান এবং একাউন্ট খুলে নিন। যেহেতু ফ্রি সাইট, তাই এখানে ফ্রিতেই ইনকাম করার চেষ্টা করতে পারেন।
Pick my Postcode
এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রী লটারি করার প্ল্যাটফর্ম। এখানে আপনি নিজের এলাকার পোস্ট কোড বসিয়ে লটারি করার সুযোগ পাবেন।
প্রতিদিন এখানে লটারি ড্র করা হয়। যদি আপনার পোস্ট কোড নম্বরটি লটারিতে উঠে, তাহলে আপনি জিতে যাবেন।
তবে এখানে সাধারণত লটারিতে জেতার সম্ভাবনা খুবই কম। কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে ফ্রী লটারি করার জন্য নিজস্ব পোস্ট কোড সাবমিট করে থাকে।
তবুও আপনি চেষ্টা করে দেখতে পারেন, যেহেতু ফ্রি প্ল্যাটফর্ম ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন।
Lucky Day
এই অ্যাপটি ব্যবহার করেও অনলাইনে লটারি টাইপের ড্র করে ইনকাম করতে পারবেন। এখানে একটিতে স্কেচ করে, স্পিন করে ও প্রতিদিন লটারি ড্র করে আয় করা যাবে।
অ্যাপটি থেকে ইনকামের অর্থ পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। এই অ্যাপটিতে লটারি খেলে খুব বেশি হয়তো আয় করা সম্ভব হয় না।
যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারাই চেষ্টা করে দেখতে পারেন। অনেকেই এই অ্যাপটির সম্পর্কে মিশ্র রিভিউ দিয়েছে।
তাই আপনাদের বলে রাখি এই অ্যাপটি ব্যবহার করার পূর্বে ইউটিউবে একবার হলেও রিভিউ দেখে আসুন এবং ফিডব্যাক জানুন।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম website
ফ্রিতে লটারি খেলার ওয়েবসাইট গুলো বেশিরভাগই প্রতারণামূলক হয়ে থাকে। আর বেশিরভাগই নকল ওয়েবসাইট, তাই আপনাদের সাবধান থেকে প্লাটফর্ম গুলোতে লটারি খেলতে হবে।
আর একটা কথা জেনে রাখুন এই টাইপের সাইটগুলোতে লটারি জেতার সম্ভাবনা খুবই কম থাকে। আপনাকে খুবই সতর্কতার সাথে এই টাইপের প্লাটফর্মে কাজ করতে হবে।
কাজ করার পূর্বে অবশ্যই রিভিউ দেখবেন, আর কোন লোভনীয় অফার দেখলে সন্দেহের চোখে দেখবেন। বিশেষ করে সতর্ক থাকবেন। নিম্নে ফ্রি লটারি খেলে টাকা ইনকামের প্ল্যাটফর্ম গুলো হলোঃ
- Clip Claps
- MindIT Trivia
- Free National Lotto
- Freemoji Lottery
- Lucky Emoji
- Free Lottery Apps
- Bkash App
- Free Birthdate Lottery
- Raffall’s Free Lottery
ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার সুবিধা
ফ্রি লটারিতে অংশগ্রহণের কিছু ইতিবাচক দিক রয়েছে। বিশেষ করে যেখানে কোনো অর্থ বিনিয়োগের প্রয়োজন হয় না, সেখানে অংশগ্রহণকারীরা আর্থিক বিনিয়োগ ছাড়াই পুরস্কার জেতার সুযোগ পেতে পারেন।
১. কোনো টাকা বিনিয়োগের প্রয়োজন হয় না
ফ্রি লটারির সবচেয়ে বড় সুবিধা হলো এতে অংশগ্রহণের জন্য সাধারণত টাকা খরচ করতে হয় না। অর্থাৎ কোনো টিকিট কেনা বা টাকা জমা দেওয়ার প্রয়োজন ছাড়াই পুরস্কার জেতার সুযোগ পাওয়া যায়।
তবে অংশগ্রহণের আগে নিশ্চিত হতে হবে যে প্ল্যাটফর্মটি সত্যিই বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। কোনো পুরস্কার দেওয়ার আগে টাকা জমা দিতে বললে সতর্ক হওয়া উচিত।
২. ঘরে বসে অংশগ্রহণ করা যায়
অনলাইন ফ্রি লটারির মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব। এজন্য সব সময় কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজন হয় না।
স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলে অনেক ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণ করা যায়। ফলে ব্যস্ত সময়ের মধ্যেও নিজের সুবিধামতো অংশ নেওয়া সম্ভব।
৩. আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
কিছু ফ্রি লটারিতে আকর্ষণীয় পুরস্কার পাওয়া যায়। বিশেষ করে নগদ ক্যাশ অথবা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম পাওয়া যেতে পারে।
৪. সহজে অংশগ্রহণ করা যায়
অনেক ফ্রি লটারিতে অংশগ্রহণের প্রক্রিয়া বেশ সহজ। সাধারণত নাম, ইমেইল ঠিকানা কিংবা নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে নিবন্ধন করতে হয়।
কিছু প্রতিযোগিতায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া, কুইজে অংশ নেওয়া অথবা একটি ফর্ম পূরণ করার মাধ্যমে প্রবেশের সুযোগ পাওয়া যায়।
ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার অসুবিধা
ফ্রি লটারির কিছু সুবিধা থাকলেও এর বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে। অনেকেই শুধু পুরস্কার জেতার আশায় নিয়মিত বিভিন্ন লটারিতে অংশগ্রহণ করেন।
কিন্তু বাস্তবে এতে সময় নষ্ট হওয়া, প্রতারণার শিকার হওয়া এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
১. টাকা জেতার নিশ্চয়তা নেই
ফ্রি লটারিতে অংশগ্রহণ করলেই যে টাকা পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এখানে অনেক অংশগ্রহণকারীর মধ্য থেকে একজন বা কয়েকজন বিজয়ী নির্বাচন করা হয়।
ফলে আপনি অনেকবার অংশগ্রহণ করেও কোনো পুরস্কার নাও পেতে পারেন। তাই এটিকে নিয়মিত আয়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
২. অনলাইন প্রতারণার ঝুঁকি
বর্তমানে ইন্টারনেটে অনেক ভুয়া লটারি অফার দেখা যায়। এসব অফারে বড় অঙ্কের টাকা জেতার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করা হয়।
পরবর্তী সময়ে বিজয়ী হওয়ার কথা বলে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হতে পারে। এজন্য সকলের অনলাইনে কাজ করার পূর্বে সতর্ক হওয়া উচিত।
৩. ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা
কিছু ভুয়া লটারি ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে নাম, মোবাইল নম্বর, ইমেইল, ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
পরবর্তী সময়ে এসব তথ্য ব্যবহার করে স্প্যাম মেসেজ, ভুয়া ফোনকল কিংবা প্রতারণামূলক অফার পাঠানো হতে পারে।
তাই অপরিচিত ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, বিকাশ বা নগদের পিন এবং OTP দেওয়া থেকে বিরত থাকুন।
৪. সময়ের অপচয় হতে পারে
অনেক অনলাইন লটারিতে প্রতিদিন অংশগ্রহণ করতে বলা হয়। কোথাও আবার একাধিক কাজ সম্পন্ন করে লটারিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এভাবে নিয়মিত সময় ব্যয় করেও কোনো পুরস্কার না পেলে সময়ের অপচয় হতে পারে।
৫. মানসিকভাবে আসক্ত হওয়ার সম্ভাবনা
বারবার পুরস্কার জেতার আশা মানুষকে একই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতে পারে। কোনোবার পুরস্কার না পেলেও পরবর্তীবার জেতার আশায় অনেকে আরও বেশি সময় ব্যয় করেন।
ফ্রি লটারিতে অংশগ্রহণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
ফ্রি লটারিতে অংশগ্রহণ করার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। এতে অনলাইন প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমানো সম্ভব।
- লটারি খেলে টাকা ইনকাম করার সাইটগুলোতে যদি লটারি খেলার জন্য নির্দিষ্ট ফি দাবি করে বা টাকা চায়, তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবেন এবং সতর্ক হবেন
- এগুলো সবই ভুয়া প্ল্যাটফর্ম।
- লোভনীয় পুরস্কারের অফার দেখে যে কোন সাইটে ফ্রী লটারি খেলতে যাবেন না। সেখানে লটারির নামে আপনার সাথে প্রতারণা হতে পারে। বিশেষ করে তারা ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে। এজন্য সতর্ক থাকুন।
- Google play store ছাড়া অন্য কোন মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম এর বিকল্প পদ্ধতি
আপনাকে যে শুধুমাত্র ফ্রি লটারি খেলে ইনকাম করতে হবে বিষয়টি এমন নয়। আপনি লটারি খেলা ছাড়াও অনলাইনে আরো বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারেন। যেখানে ১০০ % ইনকামের সম্ভাবনা থাকে।
বিশেষ করে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করলে অনলাইন থেকে ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং এর অনেক কাজ রয়েছে যেগুলো করা খুবই সহজ, শুধুমাত্র কিছু সময় ব্যয় করে কাজ করলেই অনলাইন থেকে আয় করতে পারবেন।
ফ্রী লটারি খেলে টাকা ইনকামের বিকল্প হিসেবে আপনি ফ্রিল্যান্সিং টাইপের ছোট ছোট কাজগুলো করতে পারেন।
বর্তমানে অনেক ছোট ছোট কাজ করে ইনকাম করার প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলোতে দক্ষতা ছাড়াই কাজ করে আয় করা যায়।
নিম্নে কয়েকটি উপায় তুলে ধরা হলো, যা অনুসরণ করে লটারি খেলা ছাড়াই ইনকাম করতে পারেন। আর এখানে দিনে ৫০০ টাকা বা তার বেশি ইনকাম করা যাবে।
বাংলা কনটেন্ট লেখা
বাংলা কনটেন্ট লেখার মত সহজ কাজ করেই বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে আয় করতে পারবেন। বর্তমানে অনেক কয়টি প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো বাংলা লেখার সুযোগ দিচ্ছে।
আপনি নিজের ইচ্ছামত seo অপটিমাইজ বাংলা কন্টেন্ট লিখে দিয়ে ইনকাম করতে পারবেন। তবে কনটেন্ট কিভাবে লিখতে হয় তা আগে অবশ্যই ইউটিউব থেকে শিখবেন।
দুই তিনটি ভিডিও দেখলেই শেখা যায়। আর এই কনটেন্ট লেখা মোবাইলসহ কম্পিউটার ব্যবহার করে করতে পারবেন।
আমি নিজেই বিভিন্ন প্লাটফর্মে কনটেন্ট লিখে ইনকাম করে থাকি। আর কন্টেন্ট লিখে দিনের সর্বোচ্চ ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা যায়। তবে মাসিক ভিত্তিক স্যালারি নিলে ৫ থেকে ১৫ হাজার টাকা আয় করতে পারবেন।
আমি যেহেতু একাধিক প্ল্যাটফর্মে কনটেন্ট রাইটিং সার্ভিস দেই, তাই আমার ২০ হাজার টাকার মতো ইনকাম হয়।
আপনার চাইলে লেখালেখি করে আয় করার এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে সহজেই ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো ব্যবহার করতে হবে না, যেখানে ইনকামের নিশ্চয়তা খুবই কম।
ছোট ছোট কাজ করে ডেইলি ইনকাম
অনলাইনে অনেকগুলো বিশ্বস্ত প্লাটফর্ম রয়েছে, যেগুলোতে যে কোন ব্যক্তি ছোট ছোট কাজ করে দৈনিক উপার্জন করতে পারবে।
এখানে সাধারণত ইনকামের পরিমাণ একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনি লটারি খেলে যত টাকা আয় করবেন তার থেকে বেশি।
লটারিতে ইনকামের সম্ভাবনা থাকে না, কিন্তু এখানে আপনি নিজে কাজ করে আয় করতে পারবেন। নিম্নে কয়েকটি প্লাটফর্মের তালিকা দেওয়া হলো, যেগুলোতে ছোট ছোট মাইক্রো টাস্ক কমপ্লিট করে আয় করতে পারেন।
- Swagbucks
- Microworkers
- Inboxdolar
- Freecash
- Sportsgigs
- Smallworker
ফ্রিল্যান্সিং করে আয় করুন
যাদের দক্ষতা ভিত্তিক কাজ করতে ইচ্ছা করে, তাদেরকে বলবো ফ্রিল্যান্সিং শুরু করুন। ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।
যদি ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারেন, তাহলে দীর্ঘদিন ধরে ইনকামের সম্ভাবনা রয়েছে। ফ্রিল্যান্সিং এর অনেক জনপ্রিয় কাজ যেমনঃ
- গ্রাফিক্স ডিজাইন
- ভিডিও এডিটিং
- ওয়েব ডিজাইন
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- ফেসবুক মার্কেটিং
- লিড জেনারেশন
- ডাটা এন্ট্রি
- টাইপিং জব
এই ধরনের কাজগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পাবেন।
লেখকের মতামত ও অভিজ্ঞতা
সর্বশেষে বলব ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করে গেলেও সেটি বাস্তবসম্মত নয়। আর দীর্ঘদিন ধরে আয় করা যায় না।
আমার মতে ফ্রি লটারি খেলে কখনো ইনকাম করা সম্ভব নয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে থেকে লটারিতে ইনকাম করা যায় না।
আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই বৈধ পথে কাজ করে ইনকাম করতে হবে। এই যেমন ধরুন ফেসবুকে ভিডিও বানানো বা youtube এ কন্টেন্ট তৈরি করা। এই টাইপের কাজগুলো করে আয় শুরু করতে পারেন।
তবে যে যাই বলুক, ফ্রী লটারি খেলে কোন ভাবে ইনকাম করা যায় না। লটারি সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে, আর লটারি খেলা বৈধ নয়। বিশেষ করে টাকা দিয়ে লটারি খেলা হারাম।
তাই সকলকে বলবো নিজের স্কিল ব্যবহার করে অনলাইনে ইনকাম করার চেষ্টা করুন, তবে যারা কোন স্কিল ছাড়াই ইনকাম করতে চান, তাদেরকে বলবো মাইকোটাস্ক প্ল্যাটফর্ম গুলোতে কাজ করুন।
তবুও লটারি খেলার প্ল্যাটফর্ম গুলোতে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বর্তমানে সময়ের দাম অনেক বেশি, তাই সময় নষ্ট না করে সঠিক পথে কাজ করুন অবশ্যই আয় করতে পারবেন।
আমি একজন অভিজ্ঞ ব্লগার ও ডিজিটাল মার্কেটার। প্রযুক্তি, টেকনোলজি, অনলাইন ইনকাম ও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি। পাঠকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায় উপস্থাপন এবং নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে সহায়ক গাইড তৈরি করাই আমার লক্ষ্য। প্রতিটি কনটেন্টে নির্ভুলতা, স্বচ্ছতা ও পাঠকের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।






