ফ্রি টাকা ইনকাম করার উপায় ও অ্যাপ বাংলাদেশে: নতুনদের জন্য সম্পূর্ণ গাইড

বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই সহজে ফ্রিতে টাকা ইনকাম করার সুযোগ আছে।এখন ইন্টারনেট এর কারণে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয় ।

যেকোনো তথ্য বা ইনফরমেশন আমরা যেকোনো জায়গায় থেকেই পেতে পারি।সবচেয়ে ভালো ব্যাপার হলো ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই কোনো টাকা বিনিয়োগ ছাড়াই ইনকাম করা সম্ভব।

এর সবচেয়ে ভালো দিকটি হলো কম পরিশ্রমে এবং নিজের দক্ষতা ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে ফ্রিতে টাকা আয় করা যায়।

ঘরে বসে কিংবা অনলাইনে টাকা ইনকাম করার জন্য ইন্টারনেট সংযোগ এবং একটি স্মার্টফোন হলেই কাজ শুরু করতে পারবেন।নিচে ফ্রিতে টাকা ইনকাম করার ১০ টি উপায় দেয়া হলো।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

ফ্রি টাকা ইনকাম করা কি সত্যিই সম্ভব?

হ্যাঁ ,ফ্রিতে টাকা ইনকাম করা সম্ভব।কাজ শুরু করার জন্য প্রথমেই আপনাকে কোনো বড় মানের টাকা বিনিয়োগ করতে হয় না।

এ ক্ষেত্রে নিজের দক্ষতা,সময় ব্যবহার করে নিয়মিত কাজের সাথে লেগে থাকতে হবে ।এমন অনেক উপায় আছে যার দ্বারা নিরাপদে টাকা ইনকাম করতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

যেমন: গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং,অনলাইনে টিউশনি,ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ ইত্যাদি।এছাড়াও ইউটিউব,ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এ ভিডিও তৈরি ও পোস্ট লিখে ইনকাম করার সুযোগ আছে।

ফ্রি টাকা ইনকাম করার উপায়

ঘরে বসেই ফ্রী টাকা ইনকাম করার অনেক সহজ এবং নিরাপদ উপায় আছে ।কোনো ধরনের টাকা বিনিয়োগ ছাড়াই আপনারা কাজ শুরু করতে পারবেন।

এক্ষেত্রে টাকা ইনকাম করার জন্য কি পরিমাণ আয় হবে যা নির্ভর করবে আপনার কাজের দক্ষতা ও কাজের উপর।নিম্নে উপায়গুলো তুলে ধরা হলো।

১. ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার উপায়

ফ্রিল্যান্সিং বলতে বুঝায় মূলত নিজের দক্ষতা ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে টাকা ইনকাম করা।এটি বিনা টাকা বিনিয়োগ করে শুরু করা যায়।

ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় কিছু কাজ হলোঃ 

  • কনটেন্ট রাইটিং
  • গ্রাফিক ডিজাইন
  • ভিডিও এডিটিং
  • ওয়েবসাইট তৈরি
  • ডেটা এন্ট্রি
  • অনুবাদ
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ

প্রথমে নিজের পছন্দ অনুযায়ী কাজগুলো বেছে নিতে পারেন।তারপর নিজের একটি প্রোফাইল তৈরি করে কাজের নমুনা দিবেন।

পরবর্তীতে ক্লায়েন্টের আপনার কাজ পছন্দ হলে কাজ করার সুযোগ পেতে পারবেন।কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম হলো: fiverr,upwork,freelancer.com,people per hour ইত্যাদি।

২. মোবাইল দিয়ে অনলাইন সার্ভে করে আয়

অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে সার্ভে করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এখানে আপনাকে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করা হবে, বিশেষ করে প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কিত প্রশ্ন করা হয়।

নিজের ইচ্ছা মত উত্তর দিয়ে প্লাটফর্ম গুলো থেকে ইনকাম করতে পারবেন। বেশিরভাগ ওয়েবসাইটগুলোর সাধারণত গ্রাহকদের মতামত নেওয়ার জন্য এই ধরনের সার্ভে চালু করে থাকে। বাংলাদেশে ও এখন অনলাইন সার্ভে করে টাকা ইনকাম করা সম্ভব।

এক্ষেত্রে কিছু বিষয় সর্ম্পকে জেনে রাখতে হবেঃ

  • সব দেশে সব সার্ভে পাওয়া যায় না।
  • অনেক সার্ভেতে অংশগ্রহণের যোগ্যতা নির্দিষ্ট থাকে।
  • কিছু সার্ভের পারিশ্রমিক খুবই কম।
  • সব প্ল্যাটফর্মে নগদ টাকা তোলার সুবিধা থাকে না।

অনলাইন সার্ভে আসলে কোনো প্রধান টাকা ইনকাম করার উপায় না।এটি অতিরিক্ত ইনকাম এর উৎস হিসেবে গণ্য করা যায়। বর্তমানে কয়েকটি সার্ভে করার জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে যেমনঃ

  • Freecash
  • Swagbucks
  • Microworkers
  • Sportsgigs
  • Inboxdollar
  • Survey junkie

প্রতিটি অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন। তাই প্লে স্টোরে গিয়ে নাম লিখে সার্চ করুন এবং ডাউনলোড করে নিন।

৩. কনটেন্ট রাইটিং করে টাকা ইনকাম করার উপায়

যারা লেখালেখি করতে পছন্দ করেন, তাদের জন্য আর্টিকেল কিংবা কনটেন্ট রাইটিং টাকা ইনকাম করার সেরা উপায়গুলো মধ্যে একটি। বর্তমানে বিভিন্ন বিষয়ে ওয়েবসাইট এ আর্টিকেল লেখার প্রয়োজন হয়।

যেসকল বিষয় এ কনটেন্ট রাইটিং করা যায়ঃ

  • প্রযুক্তি ও মোবাইল
  • শিক্ষা ও ক্যারিয়ার
  • ভ্রমণ
  • রান্না ও জীবনযাপন
  • পণ্য পর্যালোচনা
  • SEO-ভিত্তিক ব্লগ পোস্ট
আরো পড়ুনঃ  প্রতিদিন ইনকাম প্রতিদিন পেমেন্ট কিভাবে পাবেন? বিস্তারিত গাইড দেখুন

কনটেন্ট রাইটিং করে টাকা ইনকাম শুরু করার জন্য প্রথমে একটি ব্লগ বা নিজের প্রোফাইল তৈরি করতে হবে।

সেখানে নিজের হয়ে নিজে ওয়েবসাইট এ স্বাধীনভাবে আর্টিকেল লিখে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের হয়েও লিখে টাকা ইনকাম করা যাবে।

আবার বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং প্লেসে কাজ খুজেতেও পারবেন। এছাড়াও গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করার সুযোগ থাকে।

পাশাপাশি তাইলে বিভিন্ন লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলোতে কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে আয় শুরু করতে পারেন।

ইতিমধ্যেই আমরা কন্টেন্ট রাইটিং করে ইনকাম করার অনেকগুলো সাইট সম্পর্কে জানিয়েছে। সেখানে আপনারা কনটেন্ট রাইটিং জব করে প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা আয় করতে পারেন।

৪. ইউটিউব থেকে টাকা ইনকাম

ইউটিউব একটি অনেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।যেখানে লং ভিডিও এবং শর্ট ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার ভালো সুযোগ আছে।

যেকোনো বিষয়ে যা গ্রাহকদের কাজে আসে এবং তারা আগ্রহী সে ধরনের ভিডিও তৈরি করা আপলোড করে কাজটি শুরু করতে পারবেন।

ভিডিও তৈরির শুরুতেই দামি মোবাইল বা ক্যামেরার দরকার হয় না।ভিডিও এবং অডিও পরিষ্কার ভাবে উপস্থাপন করা যায় এমন কোনো ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন হলেই কাজ শুরু করা যায়।

যেসকল বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন তার কিছু নমুনাঃ

  • শিক্ষা
  • রান্না
  • জীবনযাপন
  • ভ্রমণ
  • বিনোদন মূলক কনটেন্ট
  • কথোপকথন
  • গেমিং
  • চিকিৎসা

এইসব ছাড়াও আরও অনেক বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন।তবে তা অব্যশই ইউটিউব এর গাইডলাইন এবং পলিসি এর মধ্যে থাকতে হবে।

টাকা ইনকাম এর জন্য প্রথমে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।

ইউটিউব থেকে আয়ের উৎস হলো:

  • বিজ্ঞাপন থেকে আয়
  • চ্যানেল মেম্বারশিপের মতো যোগ্যতাভিত্তিক সুবিধা
  • স্পনসরশিপ
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • নিজের পণ্য বা সেবা বিক্রি

তবে টাকা ইনকাম এর ক্ষেত্রে ইউটিউব এর পার্টনার প্রোগাম এর সাথে যুক্ত হতে হবে।

৫. ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম করার উপায়

ব্লগিং বলতে বোঝায় লেখালেখি করে টাকা ইনকাম করার পদ্ধতি। এটি একটি প্যাসিভ এবং দীর্ঘমেয়াদী ইনকাম করার উপায়।বাংলা ও ইংরেজি যেকোনো ভাষায় আপনি লেখালেখি করতে পারেন।

যেসকল বিষয় এ লিখতে পারবেন:

  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য ও সুস্থতা
  • ভ্রমণ
  • রান্না
  • ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা

ব্লগিং করে টাকা ইনকাম করতে হলে প্রথমে নিজের প্রোফাইল কোনো বিনিয়োগ ছাড়াই তৈরি করা যায়।কিন্তু পরে ওয়েবসাইট এর ডোমেইন এবং হোস্টিং কিনতে কিছু টাকা লাগে।

ব্লগ থেকে টাকা ইনকাম করার কিছু উপায় আছে। তার মধ্যে বিজ্ঞাপন, আফিলিয়েট মার্কেটিং,স্পন্সরড পণ্য ইত্যাদি উপায় আসে।

এছাড়াও নিজের ওয়েবসাইট এ গুগল এডসেন্স থেকে ইনকাম করার সুযোগ আছে।শুরুতেই ট্র্যাফিক কম আসতে পারে ,এতে seo optimization করে থাকলে তাড়াতাড়ি পাঠক আনা যায়।

ব্লগ থেকে গুগল এডসেন্স থেকে ইনকাম শুরুতেই অনেক বেশি হয় না।ধীরে ধীরে ইনকাম বাড়তে থাকে।তবে অব্যশই এর জন্য নিয়মিত কাজ করে যেতে হবে।

৬. অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয়

অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার লিংক নিজ ওয়েবপেজ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রোডাক্ট বিক্রির মাধ্যমে কমিশন অর্জন করা।

এখানে মূলত কমিশন ভিত্তিক ইনকাম হয়ে থাকে। আপনি তাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করে বিক্রি করার ব্যবস্থা করতে পারলেই প্রতিটি প্রোডাক্ট বিক্রির বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।

বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: ইউটিউব,ফেসবুক পেজ,ওয়েবসাইট এসব জায়গায় প্রচার করে কাজ করা হয়।এখানে আপনার দেয়া লিংক এর মাধ্যমে ক্রেতাদের কেনার উপর ভিত্তি করে কমিশন নির্ভর করে।

শুরু করার ধাপগুলো হলো:

  • প্রথমে একটি নির্দিষ্ট বিষয় বেছে নিন।
  • পণ্যের সুবিধা এবং উপকার ও অপকার নিয়ে কনটেন্ট তৈরি করুন
  • প্রতিষ্ঠানের দেয়া পণ্যের লিংক ব্যবহার করুন
  • আপনার কনটেন্ট এ এফিলিয়েট এর বিষয়টি পরিষ্কার ভাবে বলুন

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম নির্ভর করে গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস ,পণ্যের কোয়ালিটি ও কেনার উপর।

৭. অনলাইন টিউশনি করে টাকা ইনকাম করার উপায়

যারা পড়াশোনায় অনেক ভালো,অন্যকে সহজেই বুঝাতে পারেন, তাদের জন্য টাকা ইনকাম করার এটি একটি ভালো উপায় হতে পারে।অনলাইনে ভিডিও তৈরি করে উপায়টি শুরু করতে পারবেন।

বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম হলো:

  • ইউটিউব
  • ফেসবুক
  • জুম
  • গুগল মিট
  • নিজস্ব তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার

আপনি সরাসরি ভিডিও কল অথবা ভিডিও করেও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারেন।নিজের কোনো প্রশিক্ষণ কোর্স বা ফ্রিতে কনটেন্ট তৈরি করে গুগল এডসেন্স নিয়ে সেখানে থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন।

কাজটি শুরু করার জন্য যেসকল বিষয় খেয়াল রাখতে হয়:

  • প্রথমে নিজের পছন্দের এমন একটি বিষয় বেছে নিন যেটা আপনি ভালো পারেন
  • কোন শ্রেণির শিক্ষার্থীদের পড়াবেন টা ঠিক করুন
  • নিয়মিত ক্লাস নিন এবং ভালো মানসম্মত শিক্ষা দেয়ার দিকে খেয়াল রাখুন
  • প্রতিবেশী,বন্ধু-বান্ধব,চেনা জানা ব্যক্তিদের মধ্যে জানান
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি বাড়ান
আরো পড়ুনঃ  টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ ১০ উপায়

অনলাইন থেকে ক্লাস করিয়ে ইনকাম করতে হলে ইন্টারনেট সংযোগ,মোবাইল ফোন অথবা কোনো ডিজিটাল ডিভাইস যার মাধ্যমে ভিডিও ও অডিও ভালোভাবে আপলোড করা যায় টা নিশ্চিত করতে হবে।ভিডিও এর কোয়ালিটি এবং পড়ানোর দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে।

৮. গ্রাফিক ডিজাইন শিখে টাকা ইনকাম করার উপায়

গ্রাফিক্স ডিজাইন বলতে ফটো এডিটিং বা লোগো ডিজাইন এসব কাজ করে ক্লায়েন্টের কাছে থেকে টাকা ইনকাম করাকে বুঝায়।

কাজ শুরু করতে হলে প্রথমে নিজের একটি প্রোফাইল তৈরি করুন এবং সেখানে আপনার নিজের দক্ষতা ও কাজের নমুনা দিন।

বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন:ক্যানভা , অ্যাডবি ফটোশপ এসব ব্যবহার করতে পারেন।বর্তমানে ai এর ব্যবহার অনেক বেড়ে যাওয়ায় গ্রাফিক্স ডিজাইন এর সেক্টরটি ব্যবহার কমে গেছে।

এর জন্য ai এর ব্যবহার করেই সহজে অনেক কম সময়ে কাজ করা সম্ভব হচ্ছে।

গ্রাফিক্স ডিজাইন এর কাজ এর জন্য আপনাকে অব্যশই ai এর সঠিক ব্যবহার ও গ্রাফিক্স ডিজাইন এর কাজ উভয়ই জানতে হবে।

কারো ডিজাইন সরাসরি কপি না করে নিজের মতো করে বিভিন্ন টুলস ব্যবহার করে কাজ সম্পন্ন করুন।কাজের দক্ষতা বাড়াতে হলে নিয়মিত কাজ করে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

৯. ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি

ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছবি ,ভিডিও এবং শর্ট ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার সুযোগ আছে।

যেসকল বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন :

  • ছোট ভিডিও
  • প্রযুক্তির টিপস
  • রান্নার ভিডিও
  • বই বা পণ্যের পর্যালোচনা
  • দক্ষতা শেখানোর পোস্ট
  • বিনোদনমূলক মৌলিক ভিডিও

প্রথমেই পেজ খুলে ভিডিও আপলোড করলেই টাকা ইনকাম শুরু হয় না।এর জন্য ভিডিও এর কোয়ালিটি এবং দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি।

অবশ্যই কনটেন্টটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম এর গাইডলাইন ও পলিসি মেনে চলতে হবে।এর পর ভিউজ ও পেজের রিচ কাউন্ট করে এডসেন্স এপ্লাই করতে পারবেন এবং টাকা ইনকাম শুরু করতে পারবেন।

১০. ডিজিটাল পণ্য তৈরি করে বিক্রি

আপনার নির্দিষ্ট কোনো দক্ষতা থাকলে যা দিয়ে ডিজিটাল পণ্য তৈরি করে বিক্রি করতে পারেন। আর ডিজিটাল পণ্য তৈরি করতে পারলে একটি পণ্যই একাধিকবার বিক্রি করা যায়।

এতে করে দীর্ঘদিন ধরে ইনকামের সুযোগ থাকে। আপনাকে আর বারবার পণ্য তৈরি করতে হয় না। শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টগুলো আপডেট করতে হয়।

কিছু ডিজিটাল পণ্য নিম্নরূপ:টাকা ইনকাম করার উপায়

  • ই-বুক
  • পড়াশোনার নোট
  • CV বা রেজুমে টেমপ্লেট
  • ডিজাইন টেমপ্লেট
  • প্রেজেন্টেশন টেমপ্লেট
  • পরিকল্পনা করার প্রিন্টেবল শিট
  • শিক্ষামূলক গাইড

একবার ভালো মানের ডিজিটাল পণ্য তৈরি করলে অনেকবার বিক্রি করার সুযোগ থাকে।তবে এক্ষেত্রে পণ্য তৈরি,প্রচার,পেমেন্ট ব্যবস্থা, প্রশ্নের উত্তর এসব এর উপর খেয়াল রাখতে হয়।যেসকল পণ্য নিজের তৈরি এবং বৈধ সেসকল পণ্য প্রচার ও বিক্রি করা উচিত।

ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস

ফ্রিতে টাকা ইনকাম করার জন্য ইন্টারনেটে অনেক ধরনের অ্যাপস রয়েছে। তবে সকল অ্যাপস থেকে সরাসরি ইনকামের কোন সুযোগ নেই।

আপনাকে বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক কমপ্লিট করেই ইনকাম করতে হবে। কাজগুলো করার জন্য খুব বেশি দক্ষতা বা অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।

শুধুমাত্র মোবাইল ফোন থাকলেই ইন্টারনেট সংযোগ দিয়ে কাজগুলো করে আয় করতে পারবেন। খুবই ছোট ছোট কাজ থাকে, যেগুলো করা খুবই সহজ।

তবে মনে রাখবেন নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সাইটগুলোতে কাজ করবেন। নিম্নে কয়েকটি সেরা ফ্রী টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে জানানো হলোঃ

Mircoworkers

ফ্রিতে টাকা ইনকাম করার বিদেশি প্ল্যাটফর্ম হল Mircoworkers। এই প্লাটফর্মটি ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যেই আকর্ষণীয় কিছু টাস্ক সম্পূর্ণ করে আয় করতে পারবেন।

এখানে প্রতিদিন প্রায়ই ৩০টির বেশি মাইক্রো জব পোস্ট হয়ে থাকে। যেগুলো করার মাধ্যমে কম বেশি দুই থেকে তিন ডলার প্রতিদিন আয় করা সম্ভব।

প্রতিটি কাজের বিনিময়ে 5 থেকে 10 টাকা ইনকাম করা যায়। আর কাজগুলো করতে সাধারণত ২-৩ মিনিট সময় লাগে।

আবার অনেক সময় বড় বড় কাজগুলো করতে ২০ মিনিট পর্যন্ত লাগতে পারে, সে ক্ষেত্রে আপনি ওই সকল বড় কাজের জন্য ১ ডলার পর্যন্ত পেমেন্ট পেতে পারেন।

ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস
ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস

এই প্লাটফর্মটিতে সঠিকভাবে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাওয়া যাবে। সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায়, একাউন্ট খুলে কাজ করতে পারবেন।

এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ পাওয়া যায় যেমনঃ

  • সার্ভে করা
  • কনটেন্ট লেখা
  • ভিডিও দেখা
  • ফেসবুক ফলো করা
  • লাইক এন্ড কমেন্ট করা
  • ট্রান্সলেশন সার্ভিস দেওয়া
  • ডাটা এন্ট্রি করা

Swagbucks app

ফ্রিতে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় অ্যাপ খুঁজে বের করেছি, যার নাম হলো Swagbucks । এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করা যায়। আর এখানে সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট খুলে সার্ভে করে ইনকাম করতে পারবেন।

আরো পড়ুনঃ  কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে? বাস্তবতা দেখুন

সার্ভে করার মাধ্যমে এখান থেকে অনেক বেশি ইনকামের সুযোগ রয়েছে। আপনারা জানেন সার্ভে করা খুবই সহজ, সহজ কিছু প্রশ্ন দেওয়া থাকে। সেগুলোর উত্তর দিতে হয়।

সঠিকভাবে বললে উত্তর না বরং আপনার নিজস্ব মতামত দিতে হবে। এখানে মূলত বিভিন্ন কোম্পানি তাদের সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কে মতামত নিয়ে থাকে।

এক্ষেত্রে আপনি সার্ভেতে আপনার নিজস্ব মতামত দিয়ে তাদের সাহায্য করবেন। আর এর বিনিময়ে তারা আপনাকে কিছু টাকা ইনকাম দিবে।

এভাবে সাধারণত এই প্লাটফর্ম থেকে আয় করা যায়। এখানে সাধারণত পয়েন্ট ভিত্তিক ইনকাম হয়। সাধারণত ১ হাজার পয়েন্ট সংগ্রহ করতে পারলেই ১ ডলার নিতে পারবেন।

আর সর্বনিম্ন ৫ ডলার হলেই উত্তোলন করা যায়। এজন্য বেশি বেশি কাজ করে পয়েন্ট সংগ্রহ করুন এবং সেগুলো এক্সচেঞ্জ করে ডলারের রূপান্তর করুন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে।

ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস
ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস

 

Goggle opinion reward app

এটি গুগলের অফিসিয়াল অ্যাপস, যেটি ব্যবহার করে ইনকামের সুযোগ রয়েছে।  এখানেও আপনি সার্ভে করার মাধ্যমে প্রতিদিন আয় করতে পারবেন। আর এখানে ইনকামের সুযোগ বেশি।

আর ১০০% এখান থেকে আয় করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা যাবে। আর এখানে সাধারণত সার্ভে করে ইনকাম করতে হয়।

ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস
ফ্রি টাকা ইনকাম করার অ্যাপস

আর সার্ভে করার মাধ্যমে সর্বোচ্চ ২-৫ ডলার প্রতিদিন ইনকাম করা সম্ভব। আর আপনার ইনকাম করা অর্থ গুগল প্লে পয়েন্ট এর মাধ্যমে রিসিভ করতে পারবেন। এছাড়াও পেপালের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।

পাশাপাশি ইনকামের অর্থ গুগল গিফট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তাই দেরি না করে ফ্রিতে ইনকাম করতে হলে আজই গুগলের এই অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করে ইনকাম করুন।

ফ্রি টাকা ইনকামের কয়েকটি সেরা সাইট

বর্তমান সময়ে ফ্রি টাকা ইনকাম করার জন্য কয়েকটি সেরা প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো আমরা অনেক খোঁজাখুঁজি করে বের করেছে। আর এগুলো বেশিরভাগই বিশ্বস্ত এবং ফ্রিতে ইনকাম করা যায়।

যার কারণে শেয়ার করলাম, আপনারা ব্যবহারের পূর্বে অ্যাপ গুলো রিভিউ এবং ফিডব্যাক দেখে নিবেন। ইন্টারনেটে বা youtube এ সার্চ করলেই রিভিউ দেখা যায়।

আর যেহেতু ফ্রিতে ইনকাম করার অ্যাপ, সে ক্ষেত্রে একবার হলেও ইনকাম করার চেষ্টা করে দেখতে পারেন। নিচে কয়েকটি সেরা ফ্রি টাকা ইনকামের সাইট সম্পর্কে তুলে ধরা হলোঃ

বাংলাদেশে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

বাংলাদেশে এখন অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে টাকা ইনকাম করার উপায় খুঁজছেন।তবে মোবাইল ব্যবহার করে ইন্টারনেট এর মাধ্যমে টাকা ইনকাম করতে হলে যেসকল বিষয় জানতে হবে যা হলো:

  • প্রথমে বাংলা কনটেন্ট তৈরি ,সামাজিক মাধ্যমে ভিডিও ও শর্ট ভিডিও তৈরি এসব শিখুন
  • অনলাইন টিউশনি ,ডিজিটাল কনটেন্ট তৈরি,ছোট ব্যবসা পরিচালনা করা এমন কাজ খুঁজে বের করুন
  • বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন: ফাইভার,আপওয়ার্ক ইত্যাদিতে নিজের কাজের নমুনা দিয়া ক্লায়েন্ট খুঁজে বের করুন
  • পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ এর ব্যবহারযোগ্য কিনা টা দেখুন।আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এর পেমেন্ট নীতি ও অন্যান্য বিষয়গুলো পড়ে নিন

শুধু মোবাইল ফোন ব্যবহার করেই সব ধরনের অনলাইন কাজ করা সম্ভব নয়।কিছু ক্ষেত্রে জটিল ভিডিও বা কনটেন্ট এডিটিং এর জন্য ভালো মানের কম্পিউটার এর প্রয়োজন হতে পারে।

অনলাইনে টাকা ইনকাম করতে গিয়ে প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে

অনলাইনে ফ্রিতে টাকা ইনকাম করতে যেয়ে আমরা অনেক সময় প্রতারণার শিকার হতে পারি।এরজন্য কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা এবং সাবধান থাকা উচিত।নিচে বিষয়গুলো বলা হলো:

  • কোনো প্ল্যাটফর্ম এ কাজ করার আগে প্ল্যাটফর্মটি সম্পর্কে খোঁজ নিন
  • যদি শুরুতেই কাজ করার আগে কোনো রেজিস্ট্রেশন ফি চায় তাহলে সেটি এড়িয়ে চলুন
  • তারপর অস্বাভাবিক ইনকাম এসব দেখলে এড়িয়ে চলুন
  • কোনো ধরনের ব্যক্তিগত তথ্য যেমন:ব্যাংক অ্যাকাউন্ট এর গোপন তথ্য,otp, অ্যাকাউন্ট পাসওয়ার্ড এসব কাউকে দেবেন না
  • কোনো ধরনের অচেনা application কে অপ্রয়োজনীয় অনুমতি দেয়া থেকে বিরত থাকুন
  • অন্য কারো পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন না

কোনো কাজ বৈধ এই নিয়ে সন্দেহ হলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নিন।তাদের শর্তাবলী ও নিয়ম দেখুন।

উপসংহারঃ টাকা ইনকাম করার উপায়

ফ্রিতে টাকা ইনকাম করতে হলে অনেক উপায় আছে। প্রথমেই টাকা বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না, তবে দক্ষতা ,সময় ও শ্রমের প্রয়োজন হয়।

কনটেন্ট রাইটিং,ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং,গ্রাফিক্স ডিজাইন,অনলাইন টিউশনি, এফিলিয়েট মার্কেটিং এসব কাজ করে টাকা ইনকাম করা যায়।

আপনি কোন উপায়ে কাজ করতে চান সেটি ঠিক করুন।নিজ দক্ষতা,কাজের আগ্রহ,সময় এসব খেয়াল রেখে কাজ বেছে নিন।শুরুতেই কম সময়েই ধনী হওয়ার অফার এড়িয়ে চলুন।

নিয়মিত কাজ করে দক্ষতা বৃদ্ধি করার দিকে ফোকাস করতে হবে।বিনা টাকা বিনিয়োগ করে ফ্রিতে টাকা ইনকাম করতে সেরা উপায় হলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের বাস্তব সমস্যার সমাধান করা।

ধীরে ধীরে নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করা এবং দক্ষতা বৃদ্ধি করে টাকা ইনকাম করার সুযোগকে কাজে লাগানো।এটিই ফ্রিতে টাকা ইনকাম করার প্রধান উপায়।

8 thoughts on “ফ্রি টাকা ইনকাম করার উপায় ও অ্যাপ বাংলাদেশে: নতুনদের জন্য সম্পূর্ণ গাইড”

Leave a Comment