১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া ২০২৭

আপনার হাতে যদি মাত্র ১০ হাজার টাকা থাকে, তাহলে কি নিজের একটি ব্যবসা শুরু করা সম্ভব? অবশ্যই সম্ভব। ব্যবসা শুরু করার জন্য সব সময় লাখ লাখ টাকার প্রয়োজন হয় না।

সঠিক পরিকল্পনা, পরিশ্রম, গ্রাহকের চাহিদা বোঝার ক্ষমতা এবং অল্প পুঁজির কার্যকর ব্যবহার থাকলে ১০ হাজার টাকা দিয়েও ছোট পরিসরে ব্যবসা শুরু করা যায়।

তবে কোন কোন ব্যবসা করবেন তা হয়তো অনেকেই জানেন না।আর এজন্যই এই আর্টিকেলে আমরা ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া গুলো তুলে ধরব,যেগুলো প্রায় ১০ হাজার টাকা বা তার কম পুঁজি দিয়ে ছোট পরিসরে শুরু করা সম্ভব।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

১০ হাজার টাকায় কি ব্যবসা শুরু করা সম্ভব?

হ্যাঁ, ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করা সম্ভব। তবে এই বাজেটে শুরুতেই দোকান ভাড়া নেওয়া, কর্মচারী নিয়োগ করা কিংবা বড় পরিসরে পণ্য মজুত করা যাবে না।

এর পরিবর্তে বাড়ি থেকে, অনলাইনে, পরিচিত মানুষের মাধ্যমে অথবা স্থানীয় বাজারে ছোট পরিসরে ব্যবসা শুরু করা ভালো।

প্রথমে অল্প পণ্য বা সীমিত সেবা দিয়ে বাজার যাচাই করতে হবে। এরপর বিক্রি বাড়লে ব্যবসায় পুনরায় বিনিয়োগ করা যাবে।

মনে রাখবেন, ব্যবসায় লাভ নির্ভর করে শুধু বিনিয়োগের ওপর নয়; পণ্যের মান, বিক্রির কৌশল, ক্রেতার চাহিদা এবং খরচ নিয়ন্ত্রণের ওপরও নির্ভর করে।

অবশ্যই পড়ুনঃ

তাই ব্যবসায় লাভবান হতে হলে অবশ্যই পণ্যের কোয়ালিটি ভালো রাখতে হবে। পাশাপাশি অনলাইনে পণ্য বিক্রি করতে হবে। কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করে থাকে।

পাশাপাশি অনলাইনে ফেসবুক পেজ খুলে সেখানে প্রোডাক্টের ভিডিও বানিয়ে মার্কেটিং করা যায়, এতে করে প্রচুর সেল জেনারেট করতে পারবেন।

সর্বশেষে বলবো মাত্র ১০ হাজার টাকা দিয়েই ঘরে বসে অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন। শুরুতে ঘরে বসেই অনলাইনে শুরু করুন,

পরে ধীরে ধীরে বিক্রির পরিমাণ বাড়তে থাকলে তখন বিনিয়োগের পরিমাণ ১০ হাজার থেকে ২০ হাজার টাকা বা তার বেশি বাড়াতে পারেন।

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

নিচে প্রচলিত কিছু ব্যবসার পাশাপাশি এমন কিছু নতুন ও তুলনামূলক কম প্রতিযোগিতার ব্যবসার ধারণা দেওয়া হলো, যেগুলো বাংলাদেশে ছোট পরিসরে শুরু করার সুযোগ রয়েছে। আর এই ব্যবসা গুলো শুরু করতে মাত্র ১০ হাজার টাকা পুজি প্রয়োজন।

১. ঘরে তৈরি মসলা প্যাকেট বিক্রির ব্যবসা

বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই রান্নার ক্ষেত্রে প্রতিদিন বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করে থাকে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও গরম মসলার ইত্যাদি পণ্যের চাহিদা সারা বছর থাকে।

তাই অল্প পুঁজিতে মসলা প্যাকেটজাত করে বিক্রির ব্যবসাটি শুরু করতে পারেন। যদি অনলাইনে ভালোভাবে ব্যবসাটির মার্কেটিং করতে পারেন, তাহলে ভালো পরিমাণ বিক্রি করতে পারবেন।

অনেকেই এই ছোটখাট ব্যবসাগুলো অনলাইনের মাধ্যমেই পরিচালনা করে থাকে। আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার নিবেন এবং ডেলিভারি দিবেন।

আর পণ্যর কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবেন। এজন্য আপনারা প্রথমে পাইকারি বাজার থেকে ভালো মানের মসলা কিনে ছোট প্যাকেটে ভরে বিক্রি করতে পারেন।

প্যাকেটের গায়ে পণ্যের নাম, ওজন, উৎপাদনের তারিখ ও যোগাযোগের তথ্য দিতে পারেন। তবে অবশ্যই পাইকারি মূল্য কিনে সীমিত লাভে বিক্রি করার চেষ্টা করবেন।

এতে করে গাহকদের আপনার প্রতিষ্ঠানে আকর্ষণ করতে পারবেন। ভালো মনের প্রোডাক্ট সাপ্লাই দিলে দীর্ঘদিন ধরে এই ব্যবসাটি ধরে রাখা যায়।

  • প্রাথমিক বিনিয়োগঃ ৭,০০০–১০,০০০ টাকা।
  • বিক্রির মাধ্যমঃ মুদি দোকান, পরিচিত ক্রেতা ও ফেসবুক।
  • বিশেষ সুবিধাঃ বারবার কেনার মতো পণ্য হওয়ায় নিয়মিত ক্রেতা বাড়ার সুযোগ রয়েছে।

২. কাস্টমাইজড গিফট বক্স তৈরির ব্যবসা

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে কাস্টমাইজড গিফট বক্স তৈরির ব্যবসাটি আমার কাছে ভালই মনে হয়েছে। কারণ এই ব্যবসাটি ছোট পরিসরে অনলাইনে মাধ্যমে শুরু করা যায়।

আর ভিডিওর মাধ্যমে গ্রাহকদের জানাতে পারলে প্রচুর বিক্রিয়া আনতে পারবেন। বর্তমানে জন্মদিন, বিবাহবার্ষিকী, ভালোবাসা দিবস, ঈদ কিংবা বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে মানুষ প্রিয়জনকে উপহার দিতে পছন্দ করেন।

কিন্তু অনেকেই নিজের পছন্দমতো সুন্দর উপহার একসঙ্গে সাজিয়ে নিতে চান।আপনি বিভিন্ন ধরনের গিফট বক্স তৈরি করে এই চাহিদা পূরণ করতে পারেন।

আরো পড়ুনঃ  প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন জনপ্রিয় ১০টি উপায়ে

একটি বক্সে চকলেট, ছোট শোপিস, মগ, চাবির রিং, শুভেচ্ছা কার্ড এবং অন্যান্য উপহার রাখতে পারেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের ডিজাইন করে গিফট বক্স তৈরি করা যায়। গিফট বক্স এর মধ্যে অন্যান্য প্রোডাক্টও রাখতে পারেন।

এগুলো আপনারা মার্কেট থেকে রিসার্চ করবেন এবং অনলাইন থেকে রিসার্চ দেখে নিতে পারেন। এছাড়া ইউটিউবে অনেকেই গিফট বক্স তৈরীর ভিডিও বানিয়ে থাকে, সেগুলো দেখে শিখুন।

এরপর ভালোভাবে পরিকল্পনা নিয়ে ছোট পরিসরে অনলাইনের মাধ্যমে ব্যবসাটি চালু করুন। যেহেতু আপনি অনলাইনে ব্যবসাটি করবেন,

সে ক্ষেত্রে সকল সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যবসার নামে একটি পেজ খুলবেন। আর সেখানে নিয়মিত গিফট বক্সের ভিডিও বানিয়ে আপলোড করবেন। এতে করে মার্কেটিং হয়ে যায় এবং প্রচুর কাস্টমার পাওয়া যায়।

  • প্রাথমিক বিনিয়োগঃ ৫,০০০-৯,০০০ টাকা।
  • বিক্রির মাধ্যমঃ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষ।
  • বিশেষ সুবিধাঃ ক্রেতার বাজেট অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজ তৈরি করা যায়।

৩. ইনডোর প্ল্যান্ট ও ছোট গাছ বিক্রির ব্যবসা

বর্তমানে অনেকেই ঘর, অফিস কিংবা বারান্দা সাজানোর জন্য ছোট ছোট গাছ কিনতে পছন্দ করেন। বিশেষ করে মানিপ্ল্যান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট এবং বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের চাহিদা রয়েছে।

আপনি স্থানীয় নার্সারি থেকে ছোট গাছ সংগ্রহ করে সুন্দর টবসহ বিক্রি করতে পারেন। চাইলে নিজেও গাছের চারা তৈরি করতে পারেন।

  • প্রাথমিক বিনিয়োগঃ ৪,০০০–৮,০০০ টাকা।
  • বিক্রির মাধ্যমঃ ফেসবুক, স্থানীয় বাজার ও হোম ডেলিভারি।
  • বিশেষ সুবিধাঃ গাছের পাশাপাশি টব, মাটি ও সার বিক্রি করেও আয় করা যায়।

৪. ঘরে তৈরি আচার বিক্রির ব্যবসা

আম, জলপাই, বরই, চালতা, তেঁতুল ও বিভিন্ন ধরনের ফল দিয়ে আচার তৈরি করে বিক্রি করা যায়। অনেকেই ঘরে তৈরি পরিচ্ছন্ন ও সুস্বাদু আচার পছন্দ করেন।

আপনি প্রথমে দুই থেকে তিন ধরনের আচার তৈরি করে পরিচিত মানুষের কাছে বিক্রি শুরু করতে পারেন। ক্রেতাদের মতামত নিয়ে ধীরে ধীরে নতুন স্বাদের আচার যুক্ত করতে পারেন।

এছাড়াও অনলাইনের মাধ্যমে বিক্রি করার জন্য নিজের একটি পছন্দ মত নাম দিয়ে ফেসবুক পেজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খুলুন। আর সেখানে আচারের ছবিসহ ও কোয়ালিটি সম্পর্কে জানিয়ে ভিডিও করুন।

  • প্রাথমিক বিনিয়োগঃ ৫,০০০–৮,০০০ টাকা।
  • প্রয়োজনীয় উপকরণঃ ফল, মসলা, তেল, জার ও প্যাকেজিং সামগ্রী।
  • বিশেষ সুবিধাঃ ছোট জার ও বড় জার দুই ধরনের প্যাকেজ তৈরি করা যায়।

৫. মোবাইল ফোনের ছোট এক্সেসরিজ বিক্রি

মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে কভার, স্ক্রিন প্রটেক্টর, ডেটা ক্যাবল, মোবাইল স্ট্যান্ড এবং অন্যান্য ছোট এক্সেসরিজের চাহিদা রয়েছে।

আপনি ১০ হাজার টাকার মধ্যে সীমিত কিছু জনপ্রিয় এক্সেসরিজ সংগ্রহ করে অনলাইনে অথবা পরিচিত এলাকার মধ্যে বিক্রি করতে পারেন।

যেহেতু সীমিত পরিসরে শুরু করবেন, সে ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বেশিরভাগ বিক্রি করার চেষ্টা করুন। অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস এ বা নিজস্ব পেজ খুলে বিক্রি করতে পারেন।

  • প্রাথমিক বিনিয়োগঃ ৭,০০০–১০,০০০ টাকা।
  • বিশেষ সুবিধাঃ ছোট পণ্য হওয়ায় সংরক্ষণ ও ডেলিভারি তুলনামূলক সহজ।
  • পরামর্শঃ শুরুতে সব মডেলের কভার না কিনে জনপ্রিয় মডেলগুলো বেছে নিন।

৬. হোমমেড ফ্রোজেন ফুড বিক্রির ব্যবসা

ব্যস্ত পরিবার ও কর্মজীবী মানুষের কাছে ফ্রোজেন খাবার বেশ সুবিধাজনক। বিশেষ করে সমুচা, স্প্রিং রোল, চিকেন নাগেটস, পরোটা ও মোমোর মতো খাবারের চাহিদা রয়েছে।

আপনি নিজের রান্নাঘরে স্বাস্থ্যসম্মত পরিবেশে এসব খাবার তৈরি করে প্যাকেটজাত করতে পারেন। তবে খাবার সংরক্ষণের জন্য উপযুক্ত ফ্রিজ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে।

আর খাবার তৈরি করার পর সেগুলো ডেলিভারি ব্যবস্থা পর্যন্ত করতে হবে। এজন্য আপনি চাইলে সামান্য টাকা খরচ করে ডেলিভারি ম্যান রাখতে পারেন।

তবে প্রথম দিকে ডেলিভারি ম্যান না রাখাই ভালো। নিজস্ব এলাকাই খাবারগুলো সাপ্লাই দিবেন।

৭. অনলাইন ক্লোথ শপের ব্যবসা

কম দামে ভালো মানের পোশাক কিনতে চান এমন মানুষের সংখ্যা অনেক। এই সুযোগ কাজে লাগিয়ে অনলাইন সেকেন্ড হ্যান্ড ক্লোথ শপ তৈরি করতে পারেন।

এখানে আপনি পুরনো জামা কাপড় বা টি শার্ট গুলো বিক্রি করতে পারবেন। ভালো অবস্থায় থাকা কাপড় গুলোর ছবি তুলে অনলাইনে ছাড়বেন। তাদের কম দামে ব্যবহৃত শার্ট, টি-শার্ট, জিন্স, জ্যাকেট দরকার তারা চাইলে কিনতে পারবে।

এভাবে এই ব্যবসাটি মাত্র ১০ হাজার টাকা দিয়েই শুরু করা যাবে। ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে এই ব্যবসাটি আমার সেরা মনে হয়েছে।

প্রায় রাস্তার পাশে দেখা যায় এই ধরনের ব্যবসা নিয়ে অনেকেই হাজির থাকে। তারা মূলত ভালো মানের পুরাতন কাপড় চোপড় বিক্রি করে থাকে।

আর সেই সকল স্থানে অনেক মানুষের ভিড় দেখা যায়, এছাড়াও অনেক মানুষই কম দামে পুরাতন জামাকাপড় কিনে থাকে। সে ক্ষেত্রে চাইলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন।

৮. কাস্টমাইজড স্টিকার ও লেবেল তৈরির ব্যবসা

ছোট অনলাইন ব্যবসা, হোমমেড খাবারের উদ্যোক্তা এবং গিফট শপের মালিকদের প্যাকেজিংয়ের জন্য স্টিকার ও লেবেল প্রয়োজন হয়।

আপনি ডিজাইন তৈরি করে প্রিন্টিং দোকান থেকে প্রিন্ট করিয়ে ক্রেতাদের সরবরাহ করতে পারেন। অর্থাৎ শুরুতেই নিজস্ব প্রিন্টার কেনার প্রয়োজন নেই।

তবে ডিজাইন আপনাকে করতে হবে, ডিজাইন আপনি বিভিন্নভাবে তৈরি করে নিতে পারেন। গ্রাফিক্স ডিজাইনার দ্বারা একবারই তৈরি করতে পারেন। এছাড়াও এআই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে ফ্রিতেই ডিজাইন তৈরি করা যায়।

৯. হাতে তৈরি গয়না বিক্রির ব্যবসা

কম পুঁজিতে সৃজনশীল কিছু করতে চাইলে হাতে তৈরি গয়নার ব্যবসা শুরু করতে পারেন। পুঁতির ব্রেসলেট, কানের দুল, পাথরের নেকলেস এবং বিভিন্ন ধরনের ফ্যাশন জুয়েলারি তৈরি করা যায়।

আরো পড়ুনঃ  ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে ২০২৬

প্রয়োজনীয় উপকরণ অল্প পরিমাণে কিনে বাড়িতে বসেই গয়না তৈরি করা সম্ভব। তবে আপনাকে এগুলো অনলাইন মার্কেটপ্লেস এর মাধ্যমে বিক্রি করতে হবে। এছাড়াও স্থানীয় দোকানে সাপ্লাই দিতে পারেন।

সে ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাস্টমাইজড গয়না তৈরি করতে হবে।

১০. কাগজের ব্যাগ তৈরির ব্যবসা

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে কাগজের ব্যাগ তৈরি একটি ইউনিক ব্যবসা। কারণ এই ব্যবসা সচরাচর দেখা যায় না। যদি আপনি শুরু করেন তাহলে অবশ্যই লাভবান হবেন।

বর্তমান সময়ে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের ব্যাগ বিভিন্ন দোকান, বুটিক, উপহারের দোকান ও ছোট ব্যবসায় ব্যবহার করা হয়।

আপনি ক্রাফট পেপার, আঠা, সুতা এবং অন্যান্য উপকরণ দিয়ে বিভিন্ন সাইজের কাগজের ব্যাগ তৈরি করতে পারেন। দোকানদারদের কাছে পাইকারি দামে সরবরাহ করার চেষ্টা করতে পারেন।

১১. বাসায় বসে কেক ও কাপকেক তৈরির ব্যবসা

জন্মদিন, বিবাহবার্ষিকী, পারিবারিক অনুষ্ঠান কিংবা ছোটখাটো উদ্‌যাপনে কেকের চাহিদা থাকে। আপনি যদি কেক তৈরি করতে জানেন, তাহলে বাড়ি থেকেই অর্ডার নেওয়া শুরু করতে পারেন।

প্রথমে কাপকেক, চকলেট কেক ও ছোট সাইজের জন্মদিনের কেক তৈরি করা শুরু করুন। তবে ওভেন ও প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই থাকলে ১০ হাজার টাকার বাজেটে শুরু করা সহজ হবে।

১২. অনলাইন বুক ও স্টেশনারি শপ

শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও অফিসে কাজ করা মানুষের নিয়মিত স্টেশনারি পণ্যের প্রয়োজন হয়। খাতা, কলম, পেন্সিল, মার্কার, স্টিকি নোট, ফাইল ও ছোট অফিস সামগ্রী বিক্রি করতে পারেন।

আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে পণ্যের ছবি ও দাম প্রকাশ করতে পারেন। তবে ধীরে ধীরে ব্যবসার পরিধি পারলে ছোট একটি দোকান নিয়ে শুরু করতে পারেন।

সে ক্ষেত্রে আপনি আরো বেশি স্টেশনারি প্রোডাক্ট মজুদ রাখতে পারবেন। আর দোকান ভাড়া অবশ্যই স্কুল কলেজে আশেপাশে অথবা জনসমাগম এলাকাগুলোতে নিবেন।

১৩. পোষা প্রাণীর খাবার ও এক্সেসরিজ বিক্রি

বর্তমানে অনেক পরিবার বিড়াল, কুকুর ও অন্যান্য পোষা প্রাণী পালন করে। এসব প্রাণীর জন্য খাবার, বাটি, খেলনা, কলার ও পরিচর্যার সামগ্রীর প্রয়োজন হয়।

আপনি অল্প পরিমাণে জনপ্রিয় কিছু পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি শুরু করতে পারেন। তবে এই ব্যবসাটি আমার কাছে খুব ভালো মনে হয়নি।

কারণ বাংলাদেশে অনলাইনে এই ব্যবসার তেমন চাহিদা নেই। তবে অফলাইনে সরাসরি দোকান খুললে ব্যবসাটি করতে পারবেন এবং ভালো পরিমাণ লাভ করা যাবে।

তাই আমার সাজেশন থাকবে অনলাইনের পাশাপাশি অফলাইনে নিজস্ব একটি দোকান ভাড়া নিয়ে এই ব্যবসাটি শুরু করুন।

১৪. ছোট পরিসরে মাশরুম চাষ

অল্প জায়গায় কৃষিভিত্তিক ব্যবসা করতে চাইলে মাশরুম চাষ করা শুরু করতে পারেন। বিশেষ করে অয়েস্টার মাশরুম ছোট পরিসরে চাষ করা যায়।

এক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে উপযুক্ত পরিবেশে মাশরুমের বীজ বা স্পন, চাষের ব্যাগ এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে। আর এই মাশরুম চাষ 10 হাজার টাকার মধ্যেই সম্পন্ন করা যাবে।

স্বল্প দামে আপনি মাশরুমের চারা কিনতে পারবেন। আর মাশরুমের জন্য উপযোগী জায়গা বানাতে পারবেন। এক্ষেত্রে আপনার আগে থেকেই যায় অথবা ঘর থাকতে হবে, যেখানে আপনি মাশরুম চাষ করবেন।

বর্তমানে কিন্তু হোটেল ও রেস্টুরেন্টে মাশরুমের প্রচুর চাহিদা রয়েছে, যার কারণে আপনি এই ব্যবসাটি নির্দ্বিধায় ১০ হাজার টাকার মধ্যে শুরু করতে পারেন।

অনেকেই এই মাশরুম চাষ করেই প্রতি মাসে ৫০ থেকে লক্ষ টাকার বেশি আয় করে থাকে। তাই আমি এই ব্যবসাটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

১৫. ডিজিটাল পোস্টার ও সোশ্যাল মিডিয়া ডিজাইন সার্ভিস

ছোট ব্যবসা ও অনলাইন উদ্যোক্তাদের ফেসবুক পোস্ট, বিজ্ঞাপনের ব্যানার, অফার পোস্টার এবং পণ্যের প্রচারণামূলক ডিজাইন প্রয়োজন হয়।

আপনি Canva বা অন্য ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে এই সেবা দিতে পারেন। কয়েকটি নমুনা ডিজাইন তৈরি করে নিজের পোর্টফোলিও বানাতে পারেন।

১৬. মোবাইল ফটোগ্রাফি ও প্রোডাক্ট ফটো সার্ভিস

অনেক অনলাইন ব্যবসায়ীর কাছে ভালো ক্যামেরা বা ফটোগ্রাফি সেটআপ নেই। অথচ পণ্যের সুন্দর ছবি বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার স্মার্টফোনের ক্যামেরা ভালো হলে ছোট একটি লাইটিং সেটআপ, ট্রাইপড ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে পণ্যের ছবি তুলে দিতে পারেন।

বর্তমানে অনলাইনের মাধ্যমে অনেকেই এই ব্যবসাটি করছে। বিশেষ করে বিয়ে বাড়ির ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং করে দেওয়া ইত্যাদি সার্ভিস গুলো দিয়ে ইনকাম করা যাচ্ছে।

আপনার যদি ভালো মোবাইল ফোন অথবা ক্যামেরা থাকে, তাহলে সেটি দিয়েই ফটোগ্রাফি সার্ভিস দিতে পারেন।

১৭. বাসা ও অফিস পরিষ্কারের সার্ভিস

অনেক পরিবার ও ছোট অফিস নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সহায়তা কর্মী খোঁজে। আপনি একা অথবা একজন সহযোগী নিয়ে ছোট পরিসরে ক্লিনিং সার্ভিস শুরু করতে পারেন।

প্রথমে সাধারণ ঘর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার এবং বাথরুম পরিষ্কারের মতো সেবা দিতে পারেন। প্রয়োজনীয় ব্রাশ, গ্লাভস, মপ, মাইক্রোফাইবার কাপড় ও নিরাপদ ক্লিনিং উপকরণ সংগ্রহ করতে হবে।

  • প্রাথমিক বিনিয়োগঃ ৪,০০০–৮,০০০ টাকা।
  • ক্রেতাঃ বাসাবাড়ি ও ছোট অফিস।
  • বিশেষ সুবিধাঃ ভালো সেবা দিলে একই গ্রাহকের কাছ থেকে পুনরায় কাজ পাওয়া সম্ভব।

১৮. কাস্টমাইজড টি-শার্ট বিক্রির ব্যবসা

নাম, ছবি, পছন্দের লেখা কিংবা বিশেষ ডিজাইনের টি-শার্ট তরুণদের মধ্যে জনপ্রিয়। আপনি নিজে প্রিন্টিং মেশিন না কিনেও এই ব্যবসা শুরু করতে পারেন।

ক্রেতার কাছ থেকে ডিজাইন ও অর্ডার নিয়ে স্থানীয় প্রিন্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে টি-শার্ট তৈরি করিয়ে সরবরাহ করতে পারেন।

এক্ষেত্রে আপনার অবশ্যই কম্পিউটার থাকতে হবে, যার মাধ্যমে আপনি ডিজাইন সম্পন্ন করে প্রিন্টিং প্রতিষ্ঠানের কাছ থেকে টি-শার্ট প্রিন্ট করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ  বাড়িতে বসে হেডফোন প্যাকিং এর কাজ: সত্যি নাকি মিথ্যা আসল তথ্য জানুন

যাদের আগে থেকেই বাসা বাড়িতে কম্পিউটার রয়েছে, তারা এই ব্যবসাটি কম টাকা দিয়ে শুরু করতে পারবেন।

তবে আপনার যদি কম্পিউটার না থাকে, তাহলে মোবাইল দিয়েও করতে পারেন। কিন্তু মোবাইলে করতে কিছুটা সময় বেশি লাগে, যার কারণে আমার সাজেশন থাকবে কম টাকায় নিম্নমানের কম্পিউটার কিনে হলেও ব্যবসাটি শুরু করুন।

১৯. ঘরে তৈরি মোমবাতি বিক্রির ব্যবসা

সুগন্ধি মোমবাতি, সাজানোর মোমবাতি এবং উপহার দেওয়ার উপযোগী মোমবাতির চাহিদা রয়েছে। বিশেষ করে সুন্দর ডিজাইনের মোমবাতি ঘর সাজানোর পণ্য হিসেবেও বিক্রি করা যায়।

মোম, সলিড কালার, সুতা, সুগন্ধি উপকরণ এবং কাচের পাত্র ব্যবহার করে ছোট পরিসরে উৎপাদন শুরু করতে পারেন।

তবে মনে রাখুন এই ব্যবসাটির চাহিদা সব সময় থাকে না। আর এগুলো প্রোডাক্ট সাধারণত জন্মদিন ও বিবাহ বার্ষিকসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

যার কারণে বলা যায় প্রোডাক্টগুলো সব সময় ব্যবহার হয় না। তবে আপনি চাইলে ছোটপরিসরে এই ব্যবসাটি শুরু করে স্থানীয় কেকের দোকানগুলোতে মোমবাতি সাপ্লাই দিতে পারেন।

২০. অনলাইন CV ও বায়োডাটা তৈরির সার্ভিস

চাকরিপ্রার্থীদের জন্য একটি সুন্দর ও পেশাদার CV তৈরি করা গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই নিজের অভিজ্ঞতা ও যোগ্যতা কীভাবে সাজিয়ে লিখবেন তা বুঝতে পারেন না।

আপনি MS Word, Google Docs অথবা Canva ব্যবহার করে চাকরিপ্রার্থীদের জন্য CV, বায়োডাটা ও কভার লেটার তৈরি করে দিতে পারেন।

আর এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারেন। তবে এই কাজটি করার জন্য অবশ্যই দোকান ভাড়া নিতে হবে। পাশাপাশি নিজের কম্পিউটার থাকতে হবে।

কারণ এই ধরনের কাজগুলো কম্পিউটারেই ভালোমতো করা যায়। আর বর্তমানে সবার কাছে কম্পিউটার থাকে না, যার ফলে আপনি এই ধরনের সার্ভিসটি দিয়ে আয় করতে পারবেন।

২১. ছোট পরিসরে ছাদবাগানের সরঞ্জাম বিক্রি

অনেকেই ছাদ, বারান্দা কিংবা ছোট জায়গায় সবজি ও ফুলের বাগান করতে চান। কিন্তু প্রয়োজনীয় মাটি, বীজ, টব ও পরিচর্যার সরঞ্জাম একসঙ্গে সংগ্রহ করা তাদের জন্য কিছুটা কঠিন হতে পারে।

আপনি এসব পণ্য একত্র করে ছোট গার্ডেনিং কিট তৈরি করে বিক্রি করতে পারেন। আর এগুলো অনলাইনের মাধ্যমেই প্রচার করে বিক্রি করার সুযোগ রয়েছে।

প্রোডাক্টগুলোর আকর্ষণীয় ছবি তুলে দাম সহ অনলাইন ফেসবুক পেজে আপলোড করবেন। আর প্রোডাক্ট গুলোর সুবিধা গুলো আলোচনা করবেন, এতে করে গ্রাহকরা প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়।

যার ফলে আপনি এই ব্যবসাটি করেও সফল হতে পারবেন। অনেকেই ১০০০০ টাকার মধ্যেই এই ব্যবসাটি শুরু করেছে। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন।

২২. পুরোনো বই কেনাবেচার ব্যবসা

অনেক শিক্ষার্থী নতুন বই কেনার পরিবর্তে কম দামে পুরোনো বই কিনতে চান। আবার অনেকের বাসায় পড়াশোনা শেষ হওয়ার পর অব্যবহৃত বই জমে থাকে।

আপনি পুরোনো বই সংগ্রহ করে সেগুলো ভালো অবস্থায় বাছাই করে বিক্রি করতে পারেন। বিশেষ করে পাঠ্যবই, গল্পের বই, উপন্যাস ও পরীক্ষার প্রস্তুতির বই দিয়ে শুরু করা যায়।

আর এই ব্যবসাটি লাভজনকভাবে শুরু করা যায়, কারণ বর্তমানে পুরাতন বইয়ের প্রচুর ডিমান্ড রয়েছে। শিক্ষার্থীরা কম দামে এক বছর আগের পুরাতন বই কিনে থাকে।

যার কারণে আপনি চাইলে পুরাতন বই কিনে এনে বিক্রি করতে পারেন। এই ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে পুরাতন বই বিক্রির ব্যবসাটি অনেকের কাছে সেরা মনে হয়েছে।

আমারও তাই মনে হয়, কারণ আমি বাজার প্রায় দেখি পুরাতন বইয়ের দোকানে সব সময়ই মানুষের আনাগোনা থাকে। মানুষজন সবসময় পুরাতন বইয়ের দোকানে ভিড় করে কম দামে বই কেনার জন্য।

তাই আপনারা চাইলে পুরাতন বই বিক্রির ব্যবসাটি করতে পারেন। প্রথমত কম দামে অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে পুরাতন বই সংগ্রহ করুন। বিশেষ করে আপনি স্টুডেন্টদের কাছ থেকেই পুরাতন বই সংগ্রহ করতে পারেন।

২৩. কাস্টমাইজড জন্মদিন ও অনুষ্ঠান ডেকোরেশন

জন্মদিন, বিবাহবার্ষিকী, বেবি শাওয়ার এবং ছোট পারিবারিক অনুষ্ঠানে সাজসজ্জার প্রয়োজন হয়। আপনি অল্প কিছু ডেকোরেশন সামগ্রী কিনে এই ব্যবসা শুরু করতে পারেন।

বেলুন, ব্যানার, রিবন, কৃত্রিম ফুল ও ব্যাকড্রপের উপকরণ দিয়ে ছোট অনুষ্ঠান সাজানোর সেবা দিতে পারেন।

এই ব্যবসাটি করেও সফল হতে পারবেন। তবে আপনাকে এই ব্যবসাটি বাংলাদেশে ঢাকা শহরে করতে হবে। কারণ সেখানে এই ব্যবসার প্রচুর চাহিদা রয়েছে।

আর সেখানে মানুষজন প্রায়ই জন্মদিন ও বিবাহ বার্ষিক অনুষ্ঠান পালন করে থাকে। যার কারণে সেখানে আপনি এই ব্যবসাটি করে সফল হতে পারবেন।

২৪. স্থানীয় দোকানের জন্য অনলাইন অর্ডার ম্যানেজমেন্ট সার্ভিস

অনেক স্থানীয় দোকানদার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার পান। কিন্তু সব অর্ডার ঠিকভাবে লেখা, ক্রেতার সঙ্গে যোগাযোগ এবং ডেলিভারির তথ্য সংরক্ষণ করতে পারেন না।

আপনি তাদের হয়ে অর্ডার সংগ্রহ, কাস্টমারের তথ্য সাজানো, অর্ডার কনফার্ম এবং ডেলিভারি আপডেট দেওয়ার কাজ করতে পারেন।

২৫. ছোট পরিসরে কাস্টমাইজড গাছের উপহার

এটি তুলনামূলক ব্যতিক্রমী একটি ব্যবসা। জন্মদিন, বিবাহ, অফিসের অনুষ্ঠান কিংবা বিশেষ দিনে মানুষ ছোট ও সুন্দর উপহার দিতে চান। আপনি ছোট টবে গাছ লাগিয়ে সেগুলো উপহার হিসেবে বিক্রি করতে পারেন।

প্রতিটি টবের সঙ্গে ছোট শুভেচ্ছা কার্ড, নামের ট্যাগ এবং সুন্দর প্যাকেজিং যুক্ত করতে পারেন। এতে সাধারণ একটি গাছও আকর্ষণীয় উপহারে পরিণত হবে।

উপসংহার

মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা অসম্ভব কিছু নয়। প্রয়োজন সঠিক ব্যবসার ধারণা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং নিয়মিত পরিশ্রম।

এই আর্টিকেলে আমরা ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া তুলে ধরেছি, যার মধ্যে পণ্য বিক্রি, খাবার তৈরি, কৃষিভিত্তিক উদ্যোগ এবং ডিজিটাল সেবার মতো বিভিন্ন সুযোগ রয়েছে।

আপনি যদি নতুন উদ্যোক্তা হন, তাহলে শুরুতেই বড় লাভের চিন্তা না করে ছোট পরিসরে ক্রেতা তৈরি করার চেষ্টা করুন।

যে ব্যবসায় আপনার আগ্রহ ও দক্ষতা রয়েছে, সেটি বেছে নিন। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করুন এবং লাভের একটি অংশ ব্যবসায় পুনরায় বিনিয়োগ করুন। আর সর্বশেষে বলবো ধৈর্য সহকারে ব্যবসাটি করতে থাকুন।

এক সময় অবশ্যই সফল হবেন, তবে সঠিক পরিকল্পনা করে ব্যবসা শুরু করবেন। পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করলে কখনোই সফল হতে পারবেন না। পাশাপাশি পরিশ্রম করে ব্যবসা করতে হবে।

Leave a Comment