৫০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে চান, তাহলে আজকের আর্টিকেলে দেখানো ব্যবসার আইডিয়াগুলো দেখে নিতে পারেন।
বাংলাদেশে অনেকেই নিজের উদ্যোগে কিছু করতে চান, কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকায় ব্যবসা শুরু করার সাহস পান না।
অথচ সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং বাজারের চাহিদা বুঝতে পারলে মাত্র ৫০ হাজার টাকা দিয়েও ছোট পরিসরে একটি ব্যবসা শুরু করা সম্ভব।
আপনার হাতে যদি ৫০ হাজার টাকা থাকে এবং সেই টাকা দিয়ে একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এখানে এমন ৫টি ব্যবসার আইডিয়া তুলে ধরা হয়েছে, যেগুলো তুলনামূলক কম পুঁজিতে শুরু করা যায়।
৫০ হাজার টাকায় কি আসলেই ব্যবসা করা সম্ভব?
৫০০০০ টাকায় আসলেই ব্যবসা করা সম্ভব।ব্যবসা শুরু করার জন্য সব সময় বড় অঙ্কের মূলধন প্রয়োজন হয় না। বরং ছোট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে ঝুঁকি তুলনামূলক কম থাকে এবং বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়।
এছাড়াও সঠিক পরিকল্পনা করে ব্যবসা শুরু করলে অবশ্যই ৫০ হাজার টাকা দিয়েই লাভজনক ব্যবসা শুরু করা যায়। অনেকেই পরিকল্পনার অভাবে ব্যবসা শুরু করে, কিন্তু ব্যবসায় সফল হতে পারেনা।
এজন্য আমার সাজেশন থাকবে যে কোন ব্যবসা শুরু করার পূর্বে আগে সেই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিন এবং মার্কেট রিসার্চ করুন।
এছাড়া আপনার চাইলে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ধারণা নিতে পারেন এবং পরিকল্পনা করার মাধ্যমে ব্যবসাটি শুরু করতে পারেন।
আমার আপনাদের এমন কিছু ব্যবসার আইডিয়া সম্পর্কে জানাবো, যেগুলো ৫০ হাজার টাকা দিয়ে শুরু করা যায়।
অবশ্যই পড়বেনঃ
আর ব্যবসাটি অবশ্যই লাভজনকভাবে শুরু করতে পারবেন। পরে দেখবেন আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে, তখন আপনি এক লক্ষ টাকার বেশি পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন।
৫০ হাজার টাকায় সেরা ৫টি নতুন ব্যবসার আইডিয়া
ব্যবসা করে সফল হওয়ার জন্য শুধুমাত্র ব্যবসার আইডিয়াগুলো জানলেই হবে না। সেগুলো বাস্তবে প্রয়োগ করতে হলে অবশ্যই পরিকল্পনা করে ব্যবসাটি শুরু করতে হবে।
পাশাপাশি সঠিক পদ্ধতি অনুসরণ করে ব্যবসা শুরু করলে খুব ভালো পরিমাণ ইনকাম করা যায়। আজকাল অনেক যুবক পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বাড়িতে বেকার বসে থাকে।
সেই সকল যুবককে বলবো হাতে টাকা পয়সা থাকলে ১০ হাজার টাকা বা ৫০ হাজার টাকা দিয়েই ব্যবসা শুরু করুন। প্রথম দিকে ব্যবসাতে লাভের আশায় থাকবেন না।
সাধারণত প্রথমে ব্যবসাতে ঠিকভাবে লাভ হয় না, পরে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িতে থাকলে তখন আস্তে আস্তে লাভের পরিমাণ বাড়ে।নিচে এমন ১০টি ব্যবসার ধারণা তুলে ধরা হলো, যেগুলো অল্প পুঁজিতে শুরু করে ধীরে ধীরে বড় করার সুযোগ রয়েছে।
১. অনলাইন নিশ-ভিত্তিক পণ্যের ব্যবসা
বর্তমানে অনলাইনে সব ধরনের পণ্য বিক্রি করার পরিবর্তে নির্দিষ্ট একটি ক্যাটাগরির পণ্য নিয়ে ব্যবসা শুরু করা ভালো কৌশল হতে পারে। একে নিশ ভিত্তিক ব্যবসা বলা হয়।
মূল কথা আপনি একটি নির্দিষ্ট পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করুন। আর বিশেষ করে অনলাইন মার্কেটপ্লেস এ কোন পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সেগুলো ভালোভাবে রিসার্চ করে ওই পণ্যগুলো নিয়েই ব্যবসা করুন।
আমার জানামতে বর্তমানে ইলেকট্রনিক্স পণ্যগুলোর চাহিদা খুবই বেশি। আর ইলেকট্রনিক্স ও গেজেট আইটেম পণ্যগুলো অনলাইনে খুবই বিক্রি হয়ে থাকে।
যদি কম দামের মধ্যে ভালো মানের ইলেকট্রনিক্স গেজেট আইটেম বিক্রি করতে পারে, তাহলে ভালো পরিমান লাভ করতে পারবেন। আর প্রচুর কাস্টমার পাওয়া যাবে, যারা আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়ে বারবার নিতে চাইবে।
আর ইলেকট্রনিক্স আইটেম গুলো খুব কম দামেই পাইকারি মূল্যে ক্রয় করা যায়। এগুলো আপনি চাইলে চায়না থেকে এক্সপোর্ট করতে পারেন। সেখানে খুব কম দামের মধ্যে ভালো কোয়ালিটির গেজেট আইটেম পাওয়া যায়।
যেগুলো ক্রয় করে এনে ভালো পরিমাণ লাভে বিক্রি করতে পারবেন। গ্যাজেট আইটেম বিভিন্ন ধরনের হতে পারে যেমনঃ
- হেডফোন
- ইয়ারফোন
- মোবাইলের ব্যাক কভার
- ফোন কুলার
- Keyboard
- মাউস
- এক্সটার্নাল মাইক্রোফোন
- ট্রিমার
- পাওয়ার ব্যাংক
- মোবাইলের স্কিন প্রটেক্টর
উপরোক্ত গেজেট আইটেম গুলো নিয়ে অনলাইন ব্যবসা করতে পারেন। এই ব্যবসাটি করতে মাত্র ৫০ হাজার টাকায় যথেষ্ট।
শুরুতে কম টাকা দিয়ে শুরু করুন। আর লাভবান হলে আরো বিভিন্ন ধরনের ইউনিক গ্যাজেট আইটেম নিয়ে এসে অনলাইনে বিক্রি করুন।
অনলাইনে বিক্রি করার জন্য গেজেট আইটেমগুলোর ছবি তুলে পোস্ট করুন। পাশাপাশি আইটেমগুলোর সুবিধা গ্রাহকদের জানান। এছাড়াও ভিডিও বানানোর মাধ্যমে প্রোডাক্টটির মার্কেটিং করতে পারেন।
এতে করে প্রচুর কাস্টমার পাওয়া সহজ হয়। আর মাঝেমধ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট দিবেন, মূল কথা প্রোডাক্টের দামের উপর ডিসকাউন্ট দিবেন।
এতে করে গ্রাহকদের আপনার অনলাইন প্রতিষ্ঠানের উপর বিশ্বস্ত অর্জন হয়। এছাড়াও ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রডাক্ট দিলে কাস্টমার দীর্ঘদিন ধরে আপনার প্ল্যাটফর্ম থেকেই প্রোডাক্ট কিনবে।
যার ফলে আপনি অনলাইন ব্যবসা করে সফল হতে পারবেন।
৫০ হাজার টাকায় ব্যবসা লাভের সম্ভাবনাঃ পণ্য ও বিক্রির পরিমাণ অনুযায়ী লাভ হতে পারে। তবে প্রতিটি পণ্যের ক্রয়মূল্য, ডেলিভারি, বিজ্ঞাপন এবং অন্যান্য খরচ হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে।
২. হোমমেড ফ্রোজেন ফুড ব্যবসা
বাংলাদেশের শহরাঞ্চলে ব্যস্ত পরিবার, চাকরিজীবী এবং শিক্ষার্থীদের মধ্যে ফ্রোজেন খাবারের চাহিদা রয়েছে।
অনেকেই প্রতিদিন রান্না করার সময় পান না। তাই আগে থেকে তৈরি করে সংরক্ষণ করা খাবার তাদের জন্য সুবিধাজনক।
আপনি বাসায় বসেই এই ব্যবসা শুরু করতে পারেন। যেমনঃ
- চিকেন নাগেটস
- চিকেন সমুচা
- স্প্রিং রোল
- ফ্রোজেন পরোটা
- চিকেন সিঙ্গারা
- বিভিন্ন ধরনের কাবাব
প্রথমে ৩-৪ ধরনের খাবার তৈরি করে পরিচিত মানুষদের কাছে বিক্রি শুরু করুন। খাবারের মান, স্বাদ এবং স্বাস্থ্যসম্মত প্যাকেজিংয়ের দিকে বিশেষ নজর দিন।
অর্ডার পাওয়ার পর উৎপাদন বাড়ালে প্রাথমিক ঝুঁকি কমবে। তবে খাবারগুলো তৈরি করে সংরক্ষণ করে ডেলিভারি ব্যবস্থা করতে হবে। সাধারণত প্রথম দিকে আপনারা ব্যবসাটি শুরু করার পর নিজেরাই কম খরচে ডেলিভারি দিবেন।
ডেলিভারি চার্জ কম রাখবেন, এতে করে গ্রাহকরা বেশি বেশি প্রোডাক্ট অর্ডার করতে পারে। পরে ধীরে ধীরে যখন আপনার ব্যবসাটির পরিধি বেড়ে যাবে, তখন আপনি ডেলিভারি ম্যান রেখে কিছু টাকা খরচ করে ডেলিভারির কাজ চালাতে পারেন।
লাভের সম্ভাবনাঃ খাবারের উপকরণ ও প্যাকেজিং খরচ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো মার্জিন রাখা সম্ভব। তবে খাবার নষ্ট হওয়া, বিদ্যুৎ এবং ডেলিভারি খরচ হিসাব করতে হবে।
৩. মোবাইল অ্যাকসেসরিজ ৫০ হাজার টাকায় ব্যবসা
বর্তমান সময়ে অনলাইনে মোবাইল অ্যাকসেসরিজ আইটেমগুলো খুবই বিক্রি হচ্ছে। আর এই কারণে আমি এই ব্যবসাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা হলো এই ব্যবসাটি করে সফল হতে পারবেন।
ব্যবসাটি করার মাধ্যমে ভালো পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব। সে ক্ষেত্রে আপনাদের ভালো কোয়ালিটির মোবাইল ফোনের এক্সেসরিজ গুলো সংগ্রহ করতে হবে।
অনলাইনের মাধ্যমে ভিডিও বানিয়ে এক্সেসরিজের মার্কেটিং করলে খুব সহজেই ক্রেতা পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতা গন অনলাইন এর মাধ্যমেই প্রোডাক্ট করে থাকে।
আপনি যদি আকর্ষণীয় মোবাইল ফোনের গেজেট ও এক্সেসরিজ সরবরাহ করতে পারেন, তাহলে ব্যবসাটি করে লাভবান হতে পারবেন। আনুমানিক ৩০ থেকে ৫০ হাজার টাকা দিয়েই এই ব্যবসাটি শুরু করতে পারবেন।
প্রথম দিকে আপনি নিজের বাড়ি থেকেই অনলাইনে এই ব্যবসাটি পরিচালনা করবেন। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিচিতি পারলে এবং বিনিয়োগের পরিমাণ বাড়ালে তখন আপনি দোকান ভাড়া নিতে পারেন।
অনলাইনের মাধ্যমে অর্ডার রিসিভ করবেন এবং সময় অনুযায়ী সেগুলো ডেলিভারি দিবেন। এছাড়াও এক্সেসরিজের উপর সপ্তাহে এক থেকে দুই দিন ডিসকাউন্ট দিবেন।
এতে করে গ্রাহকরা বেশি আকৃষ্ট হয় এবং প্রোডাক্টগুলো বেশি বেশি অর্ডার করে। যার ফলে আপনার বিক্রি বাড়ে এবং আপনি বেশি বেশি বিক্রি করেন মুনাফা অর্জন করতে পারেন।
এখন অনেকের প্রশ্ন থাকে মোবাইল ফোনে কোন এক্সেসরিজ গুলো নিয়ে ব্যবসা শুরু করব। অনেক ধরনের মোবাইলে এক্সেসরিজ আইটেম পাওয়া যায়, যেগুলোর রিসেন্টলি খুবই চাহিদা রয়েছে যেমনঃ
- মোবাইল কভার
- স্ক্রিন প্রটেক্টর
- চার্জিং ক্যাবল
- মোবাইল স্ট্যান্ড
- ইয়ারফোন
- ফোন হোল্ডার
- OTG অ্যাডাপ্টার
প্রথমে জনপ্রিয় কয়েকটি মডেলের ফোনের কভার ও স্ক্রিন প্রটেক্টর সংগ্রহ করুন। পাশাপাশি অনলাইনে ছোট গ্যাজেটের ছবি ও ভিডিও প্রকাশ করে অর্ডার নিতে পারেন।
স্থানীয় বাজারে ছোট দোকান বা শেয়ার করা দোকানের জায়গা পেলেও ব্যবসাটি পরিচালনা করা সম্ভব।পণ্যভেদে লাভের পরিমাণ আলাদা হবে।
তবে নিম্নমানের চার্জার বা ইলেকট্রনিক পণ্য বিক্রি করলে অভিযোগ ও লোকসানের ঝুঁকি রয়েছে। তাই নির্ভরযোগ্য সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনুন বা সরবরাহ করুন।
৪. হোম ডেলিভারি ভিত্তিক লন্ড্রি ও ইস্ত্রি সার্ভিস
শহরাঞ্চলে অনেক চাকরিজীবী ও ব্যস্ত মানুষের কাপড় ধোয়া এবং ইস্ত্রি করার সময় থাকে না। তাদের জন্য হোম ডেলিভারি ভিত্তিক লন্ড্রি সার্ভিস চালু করতে পারেন।
এক্ষেত্রে আপনি কিছু টাকা ইনভেস্টমেন্ট করে একটি দোকান ভাড়া নিতে পারেন বা নিজের বাড়িতেই ব্যবসাটি শুরু করতে পারেন।
পাশাপাশি কাপড় ধোয়া ও ইস্ত্রি করার জন্য ইলেকট্রনিক আইটেম যেমনঃ ইস্ত্রি মেশিন,ওয়াশিং মেশিন ইত্যাদি প্রয়োজন হয়। যেগুলো ক্রয় করতে হয়তো অনেক টাকা খরচ করতে হবে।
যদি আপনার আগে থেকেই বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে, তাহলে খুব বেশি টাকা ইনভেস্ট না করেই মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা ব্যয় করে এই ব্যবসাটি করতে পারবেন।
এই ব্যবসায় গ্রাহকের বাসা থেকে কাপড় সংগ্রহ করবেন, পরিষ্কার করে নির্ধারিত সময়ে পৌঁছে দেবেন। যদি আপনি নিজে গ্রাহকের বাসায় না যেতে চান, সে ক্ষেত্রে একজন লোক ভাড়ায় রেখে তাদের পাঠাতে পারেন।
সে ক্ষেত্রে আপনার অবশ্যই কর্মচারীর বেতন দিতে হবে, যার ফলে এক্সট্রা খরচ হবে। এজন্য আমি বলব প্রথমদিকে নিজে থেকেই গ্রাহকদের বাড়িতে গিয়ে কাপড় সংগ্রহ করুন।
এরপর কাপড় পরিষ্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের বাড়িতে ডেলিভারি দিয়ে দিন। এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে নিজের এলাকায় ২০-৩০টি পরিবারের মধ্যে সেবা প্রচার করুন।
শুরুতে কাপড় ধোয়া ও ইস্ত্রির কাজ নিজে করতে পারেন। বেশি অর্ডার পেলে স্থানীয় লন্ড্রির সঙ্গে চুক্তি করে কাজ করানো সম্ভব।
নিয়মিত গ্রাহক তৈরি করতে পারলে ধারাবাহিক আয়ের সুযোগ রয়েছে। তবে কাপড় হারানো, নষ্ট হওয়া বা দেরিতে ডেলিভারি দেওয়ার ঝুঁকি সামলানোর ব্যবস্থা রাখতে হবে।
৫. সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবেচার ব্যবসা
৫০ হাজার টাকায় তুলনামূলক নতুন ধরনের ব্যবসা শুরু করতে চাইলে সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবেচা ব্যবসাটি করতে পারেন। ৫০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে চাইলে আমার মতে এই ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট হবে।
কারণ বর্তমানে কম দামে সেকেন্ড হ্যান্ড পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক আইটেমের চাহিদা বেশি।
আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের ব্যবসা করতে পারেন। এছাড়াও সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ধরনের প্রোডাক্ট সংগ্রহ করুন। সেগুলো কম দামে সামান্য লাভে বিক্রি করতে পারেন।
যেসব পণ্য নিয়ে কাজ করতে পারেনঃ ৫০ হাজার টাকায় ব্যবসা
- ব্যবহৃত বই
- পুরাতন মোবাইল ফোন
- পুরোনো অফিস ফার্নিচার
- পুরাতন গ্যাজেট আইটেম
- ব্যবহৃত সাইকেল
- ভালো অবস্থার গৃহস্থালি সামগ্রী
- পুরোনো ল্যাপটপ ও কম্পিউটার যন্ত্রাংশ
উপরোক্ত প্রোডাক্ট গুলো ছাড়াও আরো অনেক ধরনের পন্য রয়েছে যেগুলো সংগ্রহ করে বিক্রি করতে পারেন।
এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমত আগে ভালো মানের পুরাতন জিনিসপত্র বা প্রোডাক্ট সংগ্রহ করুন। এরপর নিজস্ব পেজ খুলুন।
সেখানে নিয়মিত প্রোডাক্ট এর ছবি তুলে পোস্ট করতে থাকুন, পাশাপাশি ভিডিও বানিয়ে আপলোড করুন। এতে করে দ্রুত কাস্টমার পাবেন এবং আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে।
আর প্রোডাক্ট এর দাম গুলো সব সময় কম রাখার চেষ্টা করবেন, বিশেষ করে কাস্টমার যাতে ক্রয় করতে পারে এমন দাম রাখুন।
উপসংহারঃ শেষ কথা
৫০ হাজার টাকায় ব্যবসা কি কি করা যায় আশা করি ভালোভাবে জানতে পেরেছেন। আমরা সেরা পাঁচটি ব্যবসার আইডিয়া তুলে ধরেছি।
যেগুলো খুব সহজেই আপনি 50000 টাকার মধ্যে শুরু করতে পারবেন। তবে ইনভেস্ট করার আগে ব্যবসাটি সম্পর্কে ভালোভাবে রিসার্চ করবেন।
পাশাপাশি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান সেগুলো নিয়ে গবেষণা করুন। এছাড়াও প্রোডাক্ট এর কোয়ালিটি ভালো রেখে ব্যবসা করলে দীর্ঘদিন ব্যবসাটি টিকিয়ে রাখা যায়।
সর্বশেষে বলবো অযথা বেকার বসে না থেকে ঘরে বসে অনলাইনে ব্যবসা শুরু করুন। যদি কম টাকা থাকে, তাহলে অল্প পুঁজি দিয়েই ব্যবসা করুন। ধীরে ধীরে পুঁজি বাড়াতে পারেন।
তবে ভালোভাবে পরিশ্রম করে এবং ধৈর্য ধরার মাধ্যমে ব্যবসা করলে সফল হওয়া যায়। আজকের দেখানো ব্যবসা গুলোর মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে, আমাদেরকে জানাতে পারেন।
পাশাপাশি কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আমরা দ্রুতই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আমি একজন অভিজ্ঞ ব্লগার ও ডিজিটাল মার্কেটার। প্রযুক্তি, টেকনোলজি, অনলাইন ইনকাম ও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি। পাঠকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায় উপস্থাপন এবং নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে সহায়ক গাইড তৈরি করাই আমার লক্ষ্য। প্রতিটি কনটেন্টে নির্ভুলতা, স্বচ্ছতা ও পাঠকের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।






