মোবাইল চার্জে লাগানোর পর স্ক্রিনে Charging বা চার্জের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু ব্যাটারির শতাংশ বাড়ছে না এমন সমস্যায় অনেকেই পড়েন।
কখনো দেখা যায়, চার্জারের আইকন দেখাচ্ছে কিন্তু ৩০ মিনিট বা এক ঘণ্টা পরেও ব্যাটারি একই অবস্থায় রয়েছে। আবার কখনো চার্জে লাগানো অবস্থায় উল্টো ব্যাটারির চার্জ কমতে থাকে।
সাধারণত চার্জার, USB কেবল, চার্জিং পোর্ট, ব্যাটারি, সফটওয়্যার বা অতিরিক্ত তাপের কারণে এই সমস্যা হতে পারে। ভালো বিষয় হলো, অনেক ক্ষেত্রেই কিছু সহজ পরীক্ষা করে সমস্যার কারণ বের করা যায়।
এই আর্টিকেলে মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না কেন এবং কীভাবে সমস্যাটি সমাধান করবেন তা ধাপে ধাপে আলোচনা করা হলো।
মোবাইল চার্জ দিলে দেখায় কিন্তু চার্জ হয় না কেন?
মোবাইলে চার্জিংয়ের চিহ্ন দেখা মানেই যে ব্যাটারিতে পর্যাপ্ত বিদ্যুৎ পৌঁছাচ্ছে, এমন নয়। চার্জার থেকে কম পাওয়ার গেলে বা ব্যাটারিতে সমস্যা থাকলে ফোন চার্জারের সঙ্গে সংযুক্ত থাকার সংকেত দেখাতে পারে, কিন্তু চার্জের মাত্রা বাড়ে না।
আরো দেখুনঃ
- মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম: গুরুত্বপূর্ণ কিছু টিপস
- ঘরে বসে প্যাকিং এর কাজ কি? A to Z বিস্তারিত জানুন
এই সমস্যার কিছু কারণ থাকতে পারে। বিশেষ করে চার্জার জনিত কারণে এই সমস্যাটি বেশি হয়। নিম্নে কিছু কারণ উল্লেখ করা হলোঃ
- চার্জার বা অ্যাডাপ্টার দুর্বল হওয়া
- USB কেবল নষ্ট বা নিম্নমানের হওয়া
- চার্জিং পোর্টে ধুলাবালি জমা
- চার্জিং পোর্ট ঢিলা হয়ে যাওয়া
- ব্যাটারি দুর্বল বা ক্ষতিগ্রস্ত হওয়া
- ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া
- ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চলা
- সফটওয়্যার বা সিস্টেমের সমস্যা
- ভুল বা ডুবলিকেট চার্জার ব্যবহার
- চার্জিং IC বা মাদারবোর্ডের সমস্যা
উপরোক্ত কারণে মোবাইল অনেক সময় চার্জ হয় না, চার্জিং দেখায় কিন্তু পার্সেন্টেজ বাড়ে না। এজন্য আপনাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেগুলো এখন আপনাদের জানাবো। চলুন এবার কারণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
১. চার্জার ও কেবল পরিবর্তন করে দেখুন
সবাই প্রথমে মোবাইলের থাকা অরজিনাল চার্জারের USB কেবল চেক করুন। পাশাপাশি চার্জারটি চেক করে দেখতে পারেন।
অনেক সময় কেবলের ভেতরের তার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাইরে থেকে সেটি স্বাভাবিক দেখায়। এছাড়াও চার্জার মাঝে মাঝে সমস্যা হতে পারে।
এইজন্য একটি ভালো মানের এবং ফোনের সঙ্গে সাপোর্ট করে এমন চার্জার ও কেবল দিয়ে মোবাইল চার্জে লাগিয়ে দেখুন।
যদি নতুন চার্জার দিয়ে ব্যাটারি স্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, তাহলে আগের চার্জার বা কেবলেই সমস্যা থাকার সম্ভাবনা বেশি।
এছাড়াও কেবল পরিবর্তন করেও পুরাতন চার্জার দিয়ে চার্জ করে দেখতে পারেন। যদি চার্জ না হয় সে ক্ষেত্রে চার্জার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
আর যদি নতুন কেবল দিয়ে চার্জ হয় তাহলে বুঝবেন আপনার পুরাতন কেবিলটিতে সমস্যা ছিল। আর সব সময় অরজিনাল চার্জার ও ভালো মনের হাই কোয়ালিটি কেবল ব্যবহার করবেন। এতে করে ফোন দ্রুত চার্জ হবে এবং সেফলি চার্জ হতে থাকবে।
২. চার্জিং পোর্ট পরিষ্কার করুন
মোবাইলের চার্জিং পোর্টে দীর্ঘদিন ব্যবহারের কারণে ধুলো, ময়লা বা পকেটের লিন্ট জমতে পারে। এতে চার্জারের কানেক্টর ঠিকভাবে সংযোগ না পাওয়ায় ফোন চার্জিং দেখালেও পর্যাপ্ত পাওয়ার নাও পেতে পারে।
তাই আপনারা প্রথমে ফোনটি অফ করে নিবেন। এরপর চার্জিং পোর্টটি ভালোভাবে লক্ষ্য করুন। ধুলোবালি বা ময়লা থাকলে সতর্কতার সাথে নরম কাপড় অথবা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।
তবে ধাতব পিন, সুই বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করবেন না। এতে পোর্টের পিন ক্ষতিগ্রস্ত হতে পারে।
৩. অন্য পাওয়ার সোর্স ব্যবহার করুন
অনেক ক্ষেত্রে যে সকেট বা মাল্টিপ্লাগে চার্জার লাগিয়েছেন, সেটিতেও সমস্যা থাকতে পারে। এজন্য অন্য একটি মাল্টিপ্লাগ এ আপনার মোবাইল ফোনের চার্জার লাগিয়ে চেক করুন, মোবাইল চার্জ হচ্ছে কিনা।
যদি হয় তাহলে বুঝবেন। আপনার চার্জার ঠিক আছে, বরং আপনার মাল্টিপ্লাগের সমস্যা। এক্ষেত্রে ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার করুন।
এছাড়াও আপনারা চাইলে ওয়াল চার্জার ব্যবহার করতে পারেন। পাশাপাশি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে মোবাইল চার্জ দিতে পারেন।
সবার শেষে বলবো আপনার ব্যবহৃত মাল্টিপ্লাগ বা পাওয়ার সোর্স ভালো ভাবে চেক করুন। সমস্যা থাকলে সেটি পরিবর্তন করুন, তাহলে আপনার মোবাইলের চার্জিং সমস্যার সমাধান হয়ে যাবে।
৪. মোবাইল অতিরিক্ত গরম হচ্ছে কি না দেখুন
ফোন খুব বেশি গরম হয়ে গেলে অনেক স্মার্টফোন নিরাপত্তার জন্য চার্জিংয়ের গতি কমিয়ে দেয় বা সাময়িকভাবে চার্জ বন্ধ করে দিতে পারে।
চার্জ দেওয়ার সময় যদি ফোনে গেম খেলা, ভিডিও দেখা, মোবাইল ডেটা ব্যবহার বা ভারী অ্যাপ চালানো হয়, তাহলে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই আপনারা চার্জিং টাইমে কখনোই মোবাইল ফোন ইউজ করবেন না।
বিশেষ করে গেমসহ অন্যান্য ভারী কাজ করা যাবে না। সাধারণত মোবাইল ফোন অতিরিক্ত গরম হলে তখন মোবাইল ফোনের ফাংশন চার্জিং সিস্টেম ধীর গতি করে দেয়। যার ফলে অনেক ধীরে ধীরে চার্জ হতে থাকে।
৫. ফোন রিস্টার্ট করুন
কখনো কখনো সাময়িক সফটওয়্যার সমস্যার কারণে ব্যাটারির চার্জিং স্ট্যাটাস সঠিকভাবে কাজ নাও করতে পারে।
এক্ষেত্রে ফোনটি একবার Restart করে আবার চার্জে লাগিয়ে দেখুন।
যদি রিস্টার্টের পর স্বাভাবিকভাবে চার্জ হতে শুরু করে, তাহলে সমস্যাটি সাময়িক সফটওয়্যার বা সিস্টেম-সমস্যা হতে পারে।
যদি এই সমস্যাটি বেশি হয়, তাহলে ফোনের ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এক্ষেত্রে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায়।
৬. ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ করুন
আপনার ফোন চার্জে থাকা অবস্থায় যদি ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলতে থাকে, তাহলে ফোন যে পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করছে তার কাছাকাছি পরিমাণ বিদ্যুৎ খরচও হচ্ছে।
যার ফলে ফোনের ব্যাটারির পার্সেন্টেজ বাড়ে না। বরং একই পার্সেন্টেজ থাকে। পাশাপাশি চার্জিং আইকন দেখা গেলেও ব্যাটারির শতাংশ খুব ধীরে বাড়তে পারে বা একই অবস্থায় থাকতে পারে।
বিশেষ করে ভিডিও এডিটিং, গেম, GPS, ক্যামেরা বা অন্যান্য ভারী অ্যাপ চালু থাকলে এমনটি বেশি দেখা যেতে পারে। তাই চার্জিং অবস্থায় মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপ গুলো ব্যবহার বন্ধ রাখুন।
৭. ফোন বন্ধ করে চার্জ দিয়ে দেখুন
ফোন চালু অবস্থায় চার্জ না হলে একবার সম্পূর্ণ ফোন বন্ধ করে চার্জে লাগিয়ে দেখুন।
যদি ফোন বন্ধ অবস্থায় চার্জ হতে থাকে, তাহলে সফটওয়্যার, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বা সিস্টেম-সংক্রান্ত কোনো সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে।
তবে ফোন বন্ধ থাকা অবস্থাতেও যদি চার্জের শতাংশ না বাড়ে, তাহলে চার্জার, কেবল, চার্জিং পোর্ট বা ব্যাটারির মতো হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে। এই বিষয়গুলো তখন আপনাকে চেক করে দেখতে হবে। এর জন্য ভালো সার্ভিস সেন্টারে যেতে পারেন।
৮. ব্যাটারি খুব দ্রুত শেষ হচ্ছে কি না লক্ষ্য করুন
মোবাইল চার্জে লাগানোর পর চার্জ না বাড়ার পাশাপাশি যদি ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, তাহলে ব্যাটারি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত পুরাতন মোবাইলগুলোতে এই সমস্যাটি হয়। যারা দীর্ঘদিন ধরে একই মোবাইল ব্যবহার করেন এবং ব্যাটারির আয়ু কমে আসে।

সে সকল মোবাইলে সাধারণত এই সমস্যাটি হয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের ব্যাটারি মোবাইল ফোনে লাগাতে হবে।
৯. সফটওয়্যার আপডেট আছে কি না দেখুন
কখনো কখনো মোবাইলের সফটওয়্যার জনিত কারণে চার্জ হতে চাই না। সফটওয়্যারে কোন সমস্যা হলে অনেক সময় চার্জিং দেখায় কিন্তু চার্জ হয় না।
প্রায় এ সমস্যাটি দেখা যায়, এক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনের সফটওয়্যারটি আপডেট করে নেবেন। তবে পুরাতন মোবাইল গুলোতে সফটওয়্যার আপডেট খুব বেশি দেখা যায় না।
সে ক্ষেত্রে আপনাকে সার্ভিস সেন্টারে গিয়ে সফটওয়্যার আপডেট করে নিতে হবে বা সফটওয়্যার নতুন ভাবে দিতে হবে।
তাহলে আপনার এই সমস্যাটির সমাধান হবে। যাদের নতুন মোবাইল রয়েছে তারা সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট করতে পারেন।
১০. চার্জিং IC বা মাদারবোর্ডের সমস্যা হতে পারে
উপরের সবকিছু পরীক্ষা করার পরও যদি মোবাইল চার্জ না হয়, তাহলে সমস্যাটি ফোনের ভেতরে থাকা হার্ডওয়্যারে হতে পারে।
হার্ডওয়ার জনিত সমস্যার কারণে এই প্রবলেমটি হতে পারে। বিশেষ করে মোবাইলের মাদারবোর্ডের চার্জিং আইসিতে প্রবলেম থাকলে ফোন চার্জ হতে চাই না। এজন্য আপনাকে এই সমস্যার সমাধান পেতে ভালো কোন কাস্টমার সার্ভিস দোকানে অথবা সেন্টারে যেতে হবে।
সাধারণত চার্জিং আইসি পরিবর্তন করলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। পাশাপাশি মাদারবোর্ডের যদি গুরুতর কোন প্রবলেম থাকে সেক্ষেত্রে এই সমস্যার সমাধান না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বিভিন্ন কারণে এই সমস্যাটি হতে পারে যেমনঃ
- ফোনে পানি ঢোকার ইতিহাস থাকে
- ফোন পড়ে গিয়ে থাকে
- চার্জিং পোর্ট ক্ষতিগ্রস্ত হয়
- হঠাৎ চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়
- চার্জে লাগালে অস্বাভাবিক গরম হয়
- ব্যাটারি ফুলে যায়
চার্জে লাগালে ব্যাটারি উল্টো কমে কেন?
কিছু ক্ষেত্রে মোবাইলে চার্জিং চিহ্ন দেখা গেলেও ব্যাটারির শতাংশ কমতে থাকে। সাধারণত ফোনের পাওয়ার খরচ চার্জার থেকে পাওয়া পাওয়ারের চেয়ে বেশি হলে এমন হতে পারে।
যেমন, চার্জ দেওয়ার সময় আপনি যদি ভারী গেম খেলেন, ভিডিও রেকর্ড করেন বা উচ্চ উজ্জ্বলতায় দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাহলে ব্যাটারি কমতে পারে।
তবে ফোন ব্যবহার না করেও যদি চার্জে লাগানো অবস্থায় ব্যাটারি ক্রমাগত কমতে থাকে, তাহলে চার্জার, কেবল, ব্যাটারি বা চার্জিং সিস্টেম পরীক্ষা করা উচিত।
শেষ কথা
মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না এই সমস্যার পেছনে সবসময় বড় কোনো হার্ডওয়্যার সমস্যা থাকে না।
অনেক সময় খারাপ কেবল, দুর্বল চার্জার, চার্জিং পোর্টে ময়লা, অতিরিক্ত তাপ বা সাময়িক সফটওয়্যার সমস্যার কারণেও এমন হতে পারে।
তাই প্রথমে অন্য কেবল ও চার্জার দিয়ে পরীক্ষা করুন, চার্জিং পোর্ট পরিষ্কার আছে কি না দেখুন এবং ফোন রিস্টার্ট করে চেষ্টা করুন। এরপরও সমস্যা থাকলে ব্যাটারি ও চার্জিং পোর্টসহ অভ্যন্তরীণ হার্ডওয়্যার পরীক্ষা করানো ভালো।
Ovi Khan একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার এবং TrickTopic এর প্রতিষ্ঠাতা। তিনি প্রযুক্তি, AI, ব্লগিং, SEO, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম এবং সফটওয়্যার বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন।






