লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলো ব্যবহার করে অনলাইন থেকেই টাকা ইনকাম করে বিকাশ পেমেন্ট নেওয়া যায়। আর এই কারণেই আজকের ব্লগে আর্টিকেল লিখে আয় করার প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে জানাবো।
অনলাইনে অনেক উপায়ে ইনকাম করা গেলেও লেখালেখি করে সবচেয়ে সহজ উপায়ে আয় করা যায়। এই কারণে আমি স্টুডেন্টদের লেখালেখি করার জন্য বলে থাকি।
যদি লেখালেখি করতে জানেন, তাহলে বিভিন্ন বাংলা ও ইংরেজি সাইটে কনটেন্ট লিখেই উপার্জন করতে পারবেন। লেখালেখি করার জন্য বেশি কিছু দক্ষতার প্রয়োজন হয় না, বেসিক কিছু বিষয় নলেজ থাকলেই শুরু করা যায়।
লেখালেখি করে আয় কিভাবে সম্ভব?
বর্তমানে কিন্তু লেখালেখি করে অনেকভাবে আয় করা সম্ভব। বিশেষ করে আপনি নিজের ব্লগিং ওয়েবসাইটে লেখালেখি করেই মনিটাইজেশনের মাধ্যমে আয় শুরু করতে পারেন।
এছাড়াও সহজ পদ্ধতিতে অন্যজনের ওয়েবসাইটে কন্টেন্ট লিখে দেওয়ার মাধ্যমে ইনকামের সুযোগ রয়েছে।
সেখানে আপনাকে কোন ধরনের টাকা খরচ করতে হবে না, ফ্রিতেই রেজিস্ট্রেশন করে বাংলা কনটেন্ট লেখার মাধ্যমে আয় করতে পারবেন।
তবে নিজের ব্লগিং ওয়েবসাইটের লেখালেখি করতে হলে কিছু টাকা খরচ করে ওয়েবসাইট বানাতে হয়। ওয়েবসাইট বানাইতে সাধারণত ডোমেইন হোস্টিং এর প্রয়োজন।
অবশ্যই পড়বেনঃ
এগুলো দিয়ে ওয়েবসাইট বানাতে আনুমানিক ২ থেকে ৩ হাজার টাকার বেশি খরচ হয়। আপনি যদি খরচ না করেই লেখালেখি করে আয় করতে চান, সে ক্ষেত্রে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলো ব্যবহার করুন।
সেখানে বিনামূল্যেই লেখালেখি করা যায় এবং নির্দিষ্ট সময়ে পেমেন্ট রিসিভ করা যায়। ইনকাম সাধারণত আপনার লেখার উপর নির্ভর করে দেওয়া হয়।
যদি আপনি আর্টিকেলটি seo অপটিমাইজ ভাবে লিখতে পারেন এবং ইউনিক আর্টিকেল লেখেন তাহলে হয়তো বেশি ইনকামের সম্ভাবনা থাকে।
তবে আমার জানামতে একজন বাংলা আর্টিকেল রাইটার প্রতি মাসে ৫ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ইনকাম করতে পারে।
আর ইংরেজি রাইটার প্রতিদিন ৫ থেকে ১০ ডলারের বেশি উপার্জন করতে পারবে। কারণ হলো ইংরেজি কনটেন্টের প্রচুর চাহিদা রয়েছে।
ভালোভাবে লিখতে জানলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ইংরেজিতে কন্টেন্ট লিখেই ভালো পরিমান আয় করা যায়। চলুন এবার লেখালেখি করে আয় করার প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
আমি এখন বাস্তব ভিত্তিক কয়েকটি বিশ্বস্ত আর্টিকেল লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে জানাবো, এই ওয়েবসাইট গুলোতে আর্টিকেল লিখে ১০০% ইনকাম করতে পারবেন।
প্রতিটি প্লাটফর্মের নিজস্ব পেমেন্ট পদ্ধতি ও আর্টিকেল লেখা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সঠিকভাবে নিয়ম গুলো জানার পরেই আর্টিকেল লিখুন। নিম্নে প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হলোঃ
১.অর্ডিনারি আইটি (Ordinary IT)
প্রথমেই যেই প্ল্যাটফর্মের কথা বলছি, এই প্লাটফর্মটি হল একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তাদের নির্দিষ্ট অফিস রয়েছে, যেখানে তারা স্টুডেন্ট সহ সকল বয়সের মানুষদের ফ্রিল্যান্সিং শিক্ষা দিয়ে থাকে।
পাশাপাশি তাদের ওয়েবসাইটে বাংলা কনটেন্ট লিখেও আয় করা যায়। বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য তাদের ওয়েবসাইটের নীতিমালা ও শর্ত মেনে চলতে হয়।
ওয়েবসাইটটি রিসেন্টলি আর্টিকেল রাইটিং জব সার্কুলার প্রকাশ করেছে। যেখানে তারা বলেছে বাংলা আর্টিকেল লিখে সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০০ টাকা বা ২০ হাজার টাকা উপার্জন করতে পারবে।
তাদের ওয়েবসাইটের শর্ত মতে আর্টিকেল রাইটিং জবটি পাওয়ার জন্য প্রথমে তাদের কাছে ৭ দিনের একটি ফ্রি কোর্স করতে হবে।
ফ্রি কোর্স করার পর তারা আপনাকে নির্দিষ্ট সংখ্যক কিছু আর্টিকেল লিখতে বলবে। যদি তাদের শর্ত অনুযায়ী আর্টিকেল লিখে জমা দিতে পারেন।
তাহলে আপনি অবশ্যই আর্টিকেল রাইটিং জব এর জন্য সিলেক্ট হয়ে যাবেন। এজন্য তাদের শর্ত ও নীতিমালা অনুযায়ী আবেদন করুন এবং আর্টিকেল রাইটিং করুন।

অবশ্যই আর্টিকেল রাইটিং জবটি পেয়ে আর্টিকেল রাইটিং করে ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট প্রতিমাসে নিতে পারবেন।
আরো বিস্তারিত জানতে হলে অর্ডিনারি আইটি সাইটের আর্টিকেল রাইটিং জব অফার পেজটিতে ভিজিট করুন।
সেখানে সকল কিছু বিস্তারিত লেখা রয়েছে। কিভাবে আবেদন করতে হয় এবং কত টাকা বেতন পাবেন তা সম্পর্কে জানানো হয়েছে।
তাদের অফিস রয়েছে রাজশাহী পলিটেকনিক কলেজের সামনে তৃতীয় তলায়। আরো বিস্তারিত জানতে প্ল্যাটফর্মটির সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
২.টেকটিউন্স (TechTunes)
এটি বর্তমানে বাংলা আর্টিকেল লিখে আয় করার সবচেয়ে পুরনো ওয়েবসাইট, যেখানে প্রযুক্তি বিষয়ক আর্টিকেল লিখে ব্যবহারকারীরা ইনকাম করতে পারে।
এখানে শুধুমাত্র প্রযুক্তি বিষয়ে ও টেকনোলজি বিষয়ে আর্টিকেল লিখতে হয়। তারা রিসেন্টলি আর্টিকেল রাইটার নিয়োগ দেওয়ার জন্য পোস্ট করেছে।
যেখানে তারা ফুল টাইম আর্টিকেল রাইটার নিবে। আর মাস শেষে তারা ভালো পরিমাণ স্যালারি পর্যন্ত দিবে। এই প্লাটফর্মটিতে আর্টিকেল রাইটিং করার জন্য প্রথমে একাউন্ট খুলতে হবে।
একাউন্ট খোলার পর প্রতিদিন ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে আর্টিকেল লিখে জমা দিতে হবে। সর্বোচ্চ ১০টি আর্টিকেল লিখে জমা দিলেই পার্মানেন্ট আর্টিকেল রাইটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এর পরেই আপনি আর্টিকেল রাইটিং করে নির্দিষ্ট পয়েন্ট ভিত্তিক অনুযায়ী ইনকাম উত্তোলন করতে পারবেন। মূলত প্রতিটি আর্টিকেল লেখার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট প্রদান করা হয়।
সেই পয়েন্টের ভিত্তিতেই পেমেন্ট তারা দেয়। আরো বিস্তারিত জানতে হলে টেকটিউন্স প্ল্যাটফর্মে ভিজিট করুন। আর তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
৩.ট্রিকবিডি (Trickbd)
বাংলাদেশে বাংলা আর্টিকেল লিখে আয় করার আরেকটি জনপ্রিয় এবং পুরনো ওয়েবসাইট হলো ট্রিকবিডি। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখে উপার্জন করতে পারবেন।
এই ওয়েবসাইটটি বহু পুরনো এবং তারা বিশ্বস্ততার সাথে আর্টিকেল রাইটারদের প্রতিনিয়ত পেমেন্ট প্রদান করে আসছে।
এখানে ওয়েবসাইটটিতে আর্টিকেল রাইটিং করে উপার্জন করার জন্য আপনাকে ভালোভাবে ইউনিক আর্টিকেল লিখতে হবে।
এরপর আবেদন করার জন্য ওয়েবসাইটের এডমিন বা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। এই প্লাটফর্মটিতে বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখা যায় যেমনঃ
- টিপস এন্ড ট্রিক
- টেকনোলজি
- প্রযুক্তি
- Health বিষয়ে
- রান্না বিষয়ে
- প্রোডাক্ট প্রাইস
এছাড়া আরো অনেকগুলো বিষয়ে লেখালেখি করা যায়। বাংলা সহ ইংরেজি দুই ভাষাতেই লেখালেখি করতে পারবেন। পেমেন্ট রিসিভ করার জন্য তাদেরকে ইমেইলের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে হয়।
এর পরে তারা আপনার পেমেন্ট রিভিউ করে কিছুদিনের মধ্যেই পেমেন্ট পাঠিয়ে দেয়। সাধারণত বিকাশের মাধ্যমে তারা পেমেন্ট দেয়। আরো বিস্তারিত জানতে তাদের প্লাটফর্মে ভিজিট করুন।
৪. ফাইবার (Fiverr)
আপনার হয়তো আগে থেকে জানেন ফাইবার মূলত একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে শুরুর দিকে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো কমপ্লিট করেই ইনকাম করা যায়।
এজন্য নতুন ফ্রিল্যান্সারদের কাছে এই প্লাটফর্মটি খুবই জনপ্রিয়। বিশেষ করে আপনি এই প্লাটফর্মে ইংরেজি ও বাংলা দুই বিষয়ে আর্টিকেল রাইটিং করতে পারবেন।
তবে আমার জানামতে ইংরেজিতে এখানে আর্টিকেল রাইটিং জব পাওয়া যায়। যদি আপনার ইংরেজি ল্যাংগুয়েজ এর উপর গভীর দক্ষতা থাকে, তাহলে এখানে আর্টিকেল রাইটিং জব নিতে পারেন।
প্রতিটি আর্টিকেল লেখার বিনিময়ে কমপক্ষে হলেও ১০ থেকে ২০ ডলার ইনকাম করতে পারবেন। এছাড়াও পার্মানেন্ট আর্টিকেল রাইটার এর জব পেতে পারেন।
এক্ষেত্রে বিদেশী ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে। প্রথমে সাইটটিতে গিয়ে একাউন্ট খুলুন এবং ভালোভাবে প্রোফাইল সেটআপ করে নিন।
এরপর আকর্ষণীয় টাইটেল দিয়ে গিগ তৈরি করুন। আপনি যে ইংরেজিতে আর্টিকেল রাইটিং করতে পারেন, এই বিষয়ের উপর নির্ভর করে আকর্ষণীয় গিগ তৈরি করে পাবলিশ করুন।
যদি কোন বিদেশী বা দেশি ক্লাইন্ট আপনার গিগ দেখে পছন্দ করে, সে ক্ষেত্রে তারা আপনার আর্টিকেল রাইটিং সার্ভিসটি নিতে পারে।
এভাবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আর্টিকেল রাইটিং এর অর্ডার নিয়ে ইনকাম শুরু করা যায়। পেমেন্ট সাধারণত ফাইবার এর ওয়ালেটে জমা থাকে। পরবর্তীতে পেপাল ও পেয়োনিয়ার এর মাধ্যমে উত্তোলন করা যায়।
৫. Freelancer.com
Freelancer.com একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে বিভিন্ন ধরনের অনলাইন কাজের পাশাপাশি কনটেন্ট রাইটিং এবং লেখালেখির কাজও পাওয়া যায়।
এখানে ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের লেখার কাজ পোস্ট করে থাকেন। যেমনঃ ব্লগ পোস্ট, আর্টিকেল, ওয়েবসাইট কনটেন্ট, কপিরাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং SEO কনটেন্ট।
আপনি যদি লেখালেখি করে আয় করতে চান, তাহলে প্রথমে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারেন।
নিজের লেখার দক্ষতা, অভিজ্ঞতা এবং কোন ধরনের কনটেন্ট লিখতে পারেন এসব বিষয় প্রোফাইলে পরিষ্কারভাবে উল্লেখ করুন।
এরপর লেখালেখি সম্পর্কিত প্রজেক্ট খুঁজে সেগুলোতে বিড করা যায়। তবে শুধু কম দামে কাজ পাওয়ার চেষ্টা না করে ক্লায়েন্ট কী চাচ্ছেন তা ভালোভাবে পড়ে একটি প্রাসঙ্গিক প্রস্তাব পাঠানোর চেষ্টা করুন।
মূল কথা ক্লাইন্টের চাহিদার উপর নির্ভর করে তাদেরকে সার্ভিস দিন। ক্লায়েন্ট খুশি হলে পরবর্তীতে আপনি আরো অর্ডার পেতে পারেন। এজন্য ক্লায়েন্টের কাজের চাহিদা অনুযায়ী সার্ভিস দিন।
লেখালেখি করে আয় শুরু করতে কী কী দরকার?
লেখালেখি করে অনলাইনে কাজ শুরু করার জন্য প্রথমেই বড় বিনিয়োগের প্রয়োজন হয় না। একটি কম্পিউটার বা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং লেখার দক্ষতা থাকলে শুরু করা যায়।
তবে শুধু ডিভাইস থাকলেই হবে না। নিয়মিত লেখার অনুশীলন করা দরকার। পাশাপাশি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।
বিশেষ করে ইংরেজি কনটেন্ট নিয়ে কাজ করতে চাইলে English Grammar, Sentence Structure এবং Vocabulary-এর ওপর ভালো ধারণা থাকা গুরুত্বপূর্ণ।
বাংলা কনটেন্টের ক্ষেত্রেও বানান, বাক্য গঠন এবং সহজবোধ্যভাবে তথ্য উপস্থাপনের দক্ষতা প্রয়োজন।
নিজের ব্লগে লেখালেখি করে আয় করুন
আপনারা চাইলে কিন্তু নিজের ব্লগিং ওয়েবসাইট খুলে সেখানে বাংলা বা ইংরেজি আর্টিকেল লেখালেখি করে আয় শুরু করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আপনাকে নিজের ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে হবে।
এর জন্য ডোমেইন ও হোস্টিং ক্রয় করুন। কম খরচে বানাতে চাইলে শুধুমাত্র ডোমেইন কিনে ব্লগার প্লাটফর্মে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারেন।
এছাড়াও প্রফেশনাল ভাবে ডিজাইন করে শুরু করতে চাইলে ডোমেইন ও হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট তৈরি করুন। এক্ষেত্রে অনেক টাকা খরচ হতে পারে।
ওয়েবসাইট বানানোর পর প্রতিদিন আপনার পছন্দমত বিষয়ে আর্টিকেল লেখালেখি করুন। নির্দিষ্ট পরিমাণ ভিজিটর আসলেই গুগল এডসেন্স আবেদন করতে পারবেন।
আর গুগল এডসেন্স আবেদন করে অনুমোদন পেলেই আপনি নিজের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম শুরু করতে পারবেন।
এভাবে কিন্তু নিজের ব্লগিং ওয়েবসাইটে লেখালেখি করে আয় করা যায়। যদি আপনি ফ্রিতে লেখালেখি করে আয় করতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলোতে কাজ করুন।
সেখানে ফ্রিতেই আর্টিকেল রাইটিং জব পাওয়া যায় এবং ইনকামের সুযোগ পর্যন্ত পাওয়া যায়।
শেষ কথাঃ উপসংহার
আর্টিকেল লেখালেখি করার জন্য বিশেষ কোনো ডিগ্রী বা দক্ষতার প্রয়োজন নেই। বেসিক কিছু বিষয়ে জ্ঞান থাকলেই আর্টিকেল রাইটিং শুরু করে আয় করা যায়।
পাশাপাশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলোতে আর্টিকেল রাইটিং জব করলে ১০০% ইনকাম করা যায়। আর ইতি মধ্যেই আমরা বিশ্বস্ত কয়েকটি আর্টিকেল রাইটিং এর প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়েছি।
এখানে আপনারা সঠিকভাবে লেখালেখি করে উপার্জন করতে পারবেন। তবে তাদের নির্দিষ্ট শর্ত ও নীতিমালা থাকে।
সেগুলো ভালোভাবে পড়ে, তারপরে আর্টিকেল রাইটিং জবের জন্য আবেদন করুন। আজ এ পর্যন্ত শেষ করছি, কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
Ovi Khan একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার এবং TrickTopic এর প্রতিষ্ঠাতা। তিনি প্রযুক্তি, AI, ব্লগিং, SEO, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম এবং সফটওয়্যার বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন।






