বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে প্যাকিং এর কাজের প্রচুর বিজ্ঞাপন দেখা যাচ্ছে। আসলেই কি প্যাকিংয়ের কাজ পাওয়া যায়।
যদি পাওয়া যায় তাহলে সেটি কিভাবে করব এবং প্যাকিংয়ের কাজ কোথায় পাবেন এই সম্পর্কে কিছুটা ধারণা দেবো।
পাশাপাশি যারা ইতিমধ্যে প্যাকিং কাজ করছেন, তাদেরকে টিপস দেব যাতে করে সঠিকভাবে প্যাকিং কাজ করে প্রচুর ইনকাম করতে পারেন।
বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাড়িতে বসে হেডফোন প্যাকিং এর কাজ সম্পর্কে প্রচুর আলোচনা হচ্ছে।
অনেকেই আপনারা আমাদেরকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। আসলে এই কাজটি পাওয়া যায় কিনা। চলুন এবার বিস্তারিত দেখে আসি।
বাড়িতে বসে হেডফোন প্যাকিং এর কাজ
বাড়িতে বসে হেডফোন পাকিং এর কাজ বলতে কিছু নেই। এই ধরনের কোন কাজ বর্তমানে চালু নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসহ ফেসবুকে বিভিন্ন ধরনের ব্যানার ও পোস্টারে এই কাজ সম্পর্কে বলা হয়।
তবে সত্যিকার অর্থে বাড়িতে বসে হেডফোন প্যাকিংয়ের কোন কাজ পাওয়া যায় না। এটি সম্পূর্ণ প্রতারক চক্র গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই ধরনের পোস্টার ব্যবহার করে থাকে।
অবশ্যই পড়ুনঃ
তারা মূলত চাকরি দেওয়ার নামে আগে টাকা দাবি করে থাকে। এভাবে তারা প্রতারণা করে। কেউ যদি বলে আপনাকে হেডফোন প্যাকিং এর কাজ দিবে? তাহলে তা কখনোই বিশ্বাস করবেন না।
হেডফোন সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম সাধারণত কোম্পানিতে বা ফ্যাক্টরিতে প্যাকিং হয়। আপনি এই কাজগুলো সাধারণত ফ্যাক্টরিতে গিয়ে করতে পারবেন।
যদি ইলেকট্রনিক্স কোম্পানিতে জব পান, তাহলে এই ধরনের ইলেকট্রনিক্স আইটেম প্যাকিংয়ের কাজগুলো পাবেন।
তবে বাড়িতে বসে হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক আইটেম প্যাকিং করতে দেবে, এই ধরনের কোন কাজ কোন কোম্পানি দেয় না।
স্থানীয় কিছু দোকানদার হয়তো তার নিজের দোকানে এ ধরনের কাজ দিতে পারে। তবে বাসায় কখনোই এই ধরনের হেডফোন প্যাকিং কাজ পাওয়া যায় না।
যদি কখনো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দেখে থাকেন, তাহলে কখনোই বিশ্বাস করবেন না। বরং এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন।
তাদের আকর্ষণীয় পোস্ট দেখে কখনোই তাদেরকে মেসেজ দিতে যাবেন না। তারা আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তার মাঝখানে টাকার কথা বলে টাকা হাতিয়ে নিতে পারে। এজন্য সতর্কতা বজায় রেখে অনলাইনে কাজের খোঁজ করুন।
গৃহবধূর জন্য বাড়ি থেকে প্যাকিং কাজ
গৃহবধুর জন্য বাড়ি থেকে প্যাকিং কাজ সম্পর্কে অনেকে জানতে চান। সত্যি কথা বলতে গেলে গৃহবধুদের জন্য বাড়ি থেকে প্যাকিংয়ের কোন কাজ নেই।
তবে প্যাকিং কাজ ছাড়াও কাপড় সেলাইয়ের কাজ এগুলো থাকতে পারে। যেগুলো বাড়িতে বসে করা যায়। তবে প্যাকিং টাইপের কোন কাজ বর্তমানে নেই।
কোন প্রতিষ্ঠান বা কোম্পানির বাড়িতে প্যাকিংয়ের কাজ দেয় না। দিলেও কিছু ছোট প্রতিষ্ঠান বা কোম্পানি পাবেন যেগুলো সাময়িকভাবে বাড়িতে প্যাকিংয়ের কাজ প্রদান করে।
যেখানে আপনি স্থায়ী জব পাবেন না, মূলত পার্টটাইম হিসেবে কাজ করে কিছু আর্নিং করতে পারবেন। তারা বেতন খুবই কম দিয়ে থাকে।
অনেক মহিলারা মনে করতেছেন বাড়িতে বসে পেকিং এর কাজ করা যায়। আসলে বাড়িতে বসে প্যাকিং এর কোন কাজ আসলেই করা যায় না।
আপনাকে হয়তো কোম্পানিতে বা প্রতিষ্ঠানে গিয়েই করতে হবে। তবে কিছু কিছু ছোট ছোট প্যাকিংয়ের কাজ রয়েছে যেগুলো হয়তো বাড়িতে করা যায়।
তবে বেশিরভাগ কোম্পানি ওই কাজগুলো তাদের ফ্যাক্টরিতে করতে দেয়। কিন্তু কিছু স্থানীয় ছোট প্রতিষ্ঠান রয়েছে, যারা মূলত এই কাজগুলো দিতে পারে।
আর এই প্যাকিং কাজ গুলোর মধ্যে রয়েছে কলম প্যাকিংয়ের কাজ। কলমের প্যাকিং এর কাজগুলো বাড়িতে দিয়ে থাকে। এর বিনিময়ে কর্মীরা খুবই কম পরিমাণে পারিশ্রমিক পাই।
সাধারণত পার্ট টাইম ইনকামের জন্য এই কাজগুলো করতে পারেন। অনেকেই বিভিন্ন প্লাটফর্মসহ সোশ্যাল মিডিয়ায় বাড়িতে বসে গৃহবধূদের জন্য প্যাকিং এর কাজ সম্পর্কিত ভুয়া নিউজ ছড়িয়ে থাকেন।
আপনারা যারা মহিলা রয়েছেন এই ধরনের ভুয়া নিউজ এ বিশ্বাস করবেন না। বাড়িতে বসে কোন ধরনের প্যাকিং কাজ দেওয়া হয় না।
এগুলো একদল প্রতারক চক্র আকর্ষণীয় পোস্টার ডিজাইন করে বিজ্ঞাপনের মাধ্যমে সকলকে আকর্ষণ করে থাকে। তাই এগুলো থেকে সাবধান থাকুন। আর এই ধরনের কাজের জন্য কোন ধরনের টাকা অগ্রিম দিতে হয় না।
আমার কাছাকাছি বাসা থেকে কলম প্যাকিং কাজ
আপনার এলাকায় আশেপাশে কলম প্যাকিংয়ের কাজ করতে চাইলে সরাসরি স্থানীয় কোন প্রতিষ্ঠান বা ফ্যাক্টরিতে যোগাযোগ করুন। বেশিরভাগ কলম ফ্যাক্টরিতে প্যাকিংয়ের কাজ পাওয়া যায়।
তবে তারা খুব কম সংখ্যক কর্মী নিয়োগ দিয়ে থাকে। আপনার বাড়ির আশেপাশে কোথাও কলম তৈরির ফ্যাক্টরি আছে কিনা তা খোঁজ করুন। পাশাপাশি নিজের যোগ্যতা দিয়ে কাজ করার চেষ্টা করুন।
কলম প্যাকেজিং সহ অন্যান্য প্যাকেজিং কাজে খুব বেশি পারিশ্রমিক পাওয়া সম্ভব হয় না। তবে যারা বেকার বসে থাকেন তারা চাইলে এই কাজগুলো করেই মাসিক কিছু আয় করতে পারেন।
কলম প্যাকেজিং সহ বিভিন্ন প্যাকেজিং কাজের খোঁজ আপনি জব সাইডে পেতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের জব পোস্ট সাইট রয়েছে। যেমনঃ
বাড়িতে বসে পেন প্যাকিং এর কাজ
বাড়িতে বসে পেন প্যাকিং এর কাজ আসলে কি পাওয়া যায়? আপনার কি মনে হয়। সত্যি কথা বলতে গেলে পেন প্যাকিং এর কাজ বাড়িতে বসে পাওয়া যায় না।
পাওয়া গেলেও অনেক ছোট প্রতিষ্ঠানে এই কাজ দেয়। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরি বা গোদাম থাকে, সেখানেই তারা কর্মীদের দিয়ে এই কাজগুলো সঠিকভাবে করিয়ে থাকে।
তবে বর্তমানে আধুনিক মেশিন থাকার কারণে এখন আর খুব বেশি কর্মী তারা নিয়োগ দেয় না। কারণ মেশিনের মাধ্যমে খুব কম সময়ে কলম সহ বিভিন্ন আইটেম প্যাকিং করা যায়।
প্যাকিংসহ বিভিন্ন ধরনের কাজ বিনামূল্যেই করা যায়। কেউ যদি টাকা দাবি করে তাহলে সতর্ক হয়ে যাবেন। আপনার যোগ্যতা বা দক্ষতা থাকলে অবশ্যই চাকরি পাবেন।
ঘরে বসে প্যাকিং এর কাজ চট্টগ্রাম
চট্টগ্রাম শহরে প্যাকিংয়ের কাজ রয়েছে কিনা তা জানতে হলে স্থানীয় কম্পিউটারের দোকানে যোগাযোগ করুন অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে খোঁজ করুন।
সচরাচর এই ধরনের কাজে খুব বেশি জনবল নিয়োগ দেওয়া হয় না। কারণ আধুনিক মেশিন ও কম্পিউটার থাকার কারণে অটোমেটিক প্যাকিং এর কাজগুলো হয়ে যায়। তবুও নতুন ফ্যাক্টরিতে এই কাজগুলো পেতে পারেন।
আপনার এলাকায় নতুন কোন ফ্যাক্টরি হলে সেখানে এই কাজের খোঁজ করতে পারেন। পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য এলাকায় বিভিন্ন ধরনের নতুন নতুন প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি তৈরি হচ্ছে। সেখানে খোঁজ করুন, অবশ্যই প্যাকিংসহ অন্যান্য কাজ পাবেন।
উপসংহার
বর্তমানে প্যাকিং সহ নানা ধরনের কাজের প্রচুর বিজ্ঞাপন দেখা যাচ্ছে। আসলেই প্যাকিংয়ের কাজ পাওয়া সম্ভব কিনা আশা করি বিস্তারিত জেনেছেন।
প্যাকিং এর কাজ সম্পর্কিত কোন বিজ্ঞাপন বা আকর্ষণীয় পোস্ট দেখলেই সতর্ক হবেন। কারণ সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে আকর্ষণীয় পোষ্টের মাধ্যমে কর্মীদের আকর্ষণ করে থাকে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে।
এর জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালোভাবে পোস্টটি পড়ুন এবং সঠিকভাবে জানুন আসলেই এই প্যাকিংয়ের কাজগুলো পাওয়া যায় কিনা।
Ovi Khan একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার এবং TrickTopic এর প্রতিষ্ঠাতা। তিনি প্রযুক্তি, AI, ব্লগিং, SEO, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম এবং সফটওয়্যার বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন।






