বর্তমান সময়ে অনলাইনে আয় করার আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে ফ্রি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট এমন একটি বিষয়,
যা বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। অনেকেই জানতে চান, কোনো টাকা ইনভেস্ট না করে কি সত্যিই অনলাইনে ডলার আয় করা সম্ভব? আবার সেই আয় কি সহজে বিকাশে নেওয়া যায়?
বাস্তবতা হলো, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে কাজ করে আয় করা সম্ভব। কিছু প্ল্যাটফর্মে সার্ভে, ছোট ছোট টাস্ক, অ্যাপ ব্যবহার, রেফারেল বা অন্যান্য কাজের মাধ্যমে আয় করা যায়।
আবার কিছু প্ল্যাটফর্ম আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে, আর কিছু অ্যাপ সরাসরি স্থানীয় মোবাইল ব্যাংকিং পেমেন্ট দেওয়ার দাবি করে থাকে।
তবে সব সাইট বা অ্যাপ সমানভাবে বিশ্বাসযোগ্য নয়। তাই কোনো প্ল্যাটফর্মে কাজ শুরু করার আগে সেটির নিয়ম, পেমেন্ট পদ্ধতি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা যাচাই করা জরুরি।
এই আর্টিকেলে আমরা কয়েকটি ফ্রি ডলার ইনকাম সাইট ও অ্যাপ সম্পর্কে আলোচনা করব, যাতে করে আপনারা এপ্স ও ওয়েবসাইট গুলো ব্যবহার করে অনলাইন ইনকাম করতে পারেন।
এই ধরনের সাইটগুলোতে কিছু পার্টটাইম কাজ করেই ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়া যায়। চলুন এবারে বিস্তারিত জেনে আসি।
ফ্রি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট কী?
ফ্রি ডলার ইনকাম বলতে এমন অনলাইন আয়ের সুযোগকে বোঝায়, যেখানে কাজ শুরু করার জন্য আগে কোনো টাকা ডিপোজিট বা ইনভেস্ট করতে হয় না। আপনি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে আয় করবেন।
মূল কথা হলো আপনাকে কোন ধরনের ইনভেস্টমেন্ট বা টাকা ডিপোজিট করে ইনকাম করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম ও অ্যাপসে ফ্রিতে একাউন্ট খুলে বোনাস নিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
অবশ্যই পড়বেনঃ
বেশিরভাগ প্ল্যাটফর্মে আন্তর্জাতিক হয়ে থাকে, যার কারণে ডলার ইনকাম হয় এবং আপনি ডলারই পেমেন্ট নিতে পারবেন।
আর এই ধরনের প্লাটফর্মে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে হয়। এই কাজগুলো করার জন্য বড় কোন অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন নেই। আর কাজগুলো করা খুবই সহজ, কাজগুলো সাধারণত বিভিন্ন টাইপের হতে পারে যেমনঃ
- অনলাইন টাস্ক সম্পন্ন করা
- সার্ভে করা
- ছোট ছোট ডিজিটাল কাজ করা
- অ্যাপ বা ওয়েবসাইট টেস্ট করা
- অফার সম্পন্ন করা
- দক্ষতাভিত্তিক কাজ করা
উপরোক্ত কাজগুলো ছাড়াও আরো অনেক ধরনের কাজ আপনি পেয়ে যাবেন। তবে বেশিরভাগ প্ল্যাটফর্মে বিদেশি হওয়ায় সরাসরি বিকাশে পেমেন্ট পাওয়া সম্ভব নয়। আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট রিসিভ করে পরবর্তীতে বিকাশে মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
ডলার ইনকাম করে বিকাশে টাকা পাওয়া কীভাবে সম্ভব?
সাধারণত ডলার ইনকাম সাইটগুলো Payoneer, Skrill, Binance, Wise বা এজেন্টের মাধ্যমে টাকা দেয়। বাংলাদেশে এসব মাধ্যম ব্যবহার করে খুব সহজেই বিকাশে টাকা ট্রান্সফার করা যায়।
মূলত আপনি বিভিন্ন অনলাইন পদ্ধতিতে ডলার পেমেন্ট নিতে পারবেন এবং পরবর্তীতে সেই ডলার ট্রান্সফার করে বিকাশে পেমেন্ট নেওয়া যাবে।
এর ফলে আপনি খুব সহজেই ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারছেন। বর্তমানে অনলাইনে হাজার হাজার সাইট রয়েছে। যেখানে ডলার ইনকাম করে পেমেন্ট নেওয়া যায়। সেগুলো সম্পর্কে এখন আমরা জানাবো।
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট সাইট
আপনি যদি অনলাইনে ডলার ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার ডলার ইনকাম সাইট সম্পর্কে জানতে হবে।
ডলার ইনকাম করার নানা ধরনের সাইট আছে, যেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট মাইক্রো টাস্ক করতে দেওয়া হয়। যেগুলো আপনি সঠিকভাবে কমপ্লিট করলেই নির্দিষ্ট পরিমাণ ডলার ইনকাম করতে পারেন।
আর এই ডলার ইনকাম করে পেপালসহ বিভিন্ন মাধ্যমে উত্তোলন করা যায়। তবে আপনি চাইলে বাংলাদেশী পেমেন্ট পদ্ধতি বিকাশের মাধ্যমেও ডলার পেমেন্ট নিতে পারেন।
ডলার ইনকামের সাইট গুলো থেকে প্রতিদিন আনুমানিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা যায়। নিম্নে অ্যাপস ও সাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হলোঃ
১. Picoworkers
ডলার ইনকাম নগদ পেমেন্ট নিতে চাচ্ছেন, তাহলে এই বিশস্ত Picoworkers প্ল্যাটফর্মটিতে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারেন।
এটি একটি মাইক্রোটাস্ক প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ছোট ছোট বিভিন্ন টাইপের কাজগুলো করে ইনকাম করতে পারে।
আপনার কাছে যদি অবসর সময় থাকে তাহলে পার্ট টাইম ইনকামের জন্য এই প্লাটফর্মটি ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন টাইপের ছোট ছোট কাজ করতে দেওয়া হয়। যেগুলো করার জন্য বড় কোনো ডিগ্রী বা যোগ্যতার প্রয়োজন হয় না।
শুধুমাত্র কম্পিউটার ব্যবহারে বেসিক নলেজ থাকলেই তাদের ওয়েবসাইট ব্যবহার করে ইনকাম শুরু করা যায়।
এটি একটি আন্তর্জাতিক অনলাইন ইনকাম প্লাটফর্ম, যেখানে আপনি ইনকাম করে সরাসরি ডলার এ পেমেন্ট রিসিভ করতে পারবেন।
তাই বিকাশে পেমেন্ট নেওয়ার সুযোগ নেই। তবে অন্যান্য মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা রূপান্তর করে পেমেন্ট নিতে পারবেন।
কীভাবে কাজ করবেন?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর একাউন্ট সম্পূর্ণ বিনামূল্যেই খুলতে পারবেন।
একাউন্ট তৈরি করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে Picoworkers লিখে সার্চ করুন। প্রথমেই তাদের ওয়েবসাইট চলে আসবে।

বর্তমানে তাদের ওয়েবসাইটের নাম পরিবর্তন হয়ে sproutgigs হয়েছে। তাদের প্লাটফর্মে যাওয়ার পর সাইন আপ বাটন পাবেন সেখানে ক্লিক করুন। এরপর আপনার জিমেইল অথবা প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খুলে নিন।
একাউন্ট খোলার পর আপনি বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন, আপনি নিজের ইচ্ছামত কাজগুলো সিলেক্ট করে শুরু করতে পারবেন। টাস্ক গুলো খুবই ছোট ছোট হয়ে থাকে এবং করা সহজ। উদাহরণস্বরূপঃ
- অ্যাপ টেস্টিং
- ডাটা এন্ট্রি
- কনটেন্ট রাইটিং
- গ্রাফিক্স ডিজাইন
- ফটো এডিটিং
এছাড়া আরো অনেক ধরনের কাজগুলো রয়েছে, যেগুলো করতে পারবেন। তবে অনেকগুলো দক্ষতা ভিত্তিক ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ রয়েছে।
যেগুলো করার জন্য হয়তো আপনার কিছু বিষয়ে দক্ষতার প্রয়োজন হবে। সে ক্ষেত্রে আপনারা ওই কাজগুলো করার দরকার নেই। তবে দক্ষতা বৃদ্ধি কাজগুলো করলে দীর্ঘদিন আয় করা যায় এবং অনেক বেশি আয়ের সুযোগ থাকে।
এজন্য আপনি দক্ষতা ভিত্তিক কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখে নিবেন। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং এই দুইটি বিষয়ে ভালোভাবে শিখবেন।
তাদের ওয়েবসাইটে কাজ করে ইনকাম বাড়ানোর জন্য রেফারেল প্রোগ্রাম এ জয়েন করতে পারেন। প্রচুর বন্ধুবান্ধব বা পরিচিতদের প্ল্যাটফর্মটিতে জয়েন করাতে পারলেই অনেক কমিশন পাবেন। আরো বিস্তারিত জানতে তাদের রেফারেল প্রোগ্রাম দেখুন।
প্রতিটি কাজ সম্পন্ন করার আগে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে পড়ে নেবেন। কারণ ভুলভাবে কাজ করলে সেটি বাতিল হতে পারে।
কত টাকা বা ডলার আয় করা যায়?
এই প্ল্যাটফর্মে আয়ের পরিমাণ কাজের ধরন ও সময়ের ওপর নির্ভর করবে। ছোট কাজের পেমেন্ট কম হলেও নিয়মিত কাজ করলে মোটামুটি একটি অতিরিক্ত আয় হতে পারে।
তবে দিনে ৩০০ টাকা বা তার বেশি আয় করা যেতে পারে, যদি আপনি দক্ষতা ভিত্তিক কাজগুলো সম্পন্ন করতে পারেন।
আর এই প্লাটফর্মটি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট দেয় না। কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, তারা সাধারণত পেপাল ও পেয়োনিয়ার এর মাধ্যমে পেমেন্ট ব্যবহারকারীদের দিয়ে থাকে।
পেপালের নিলেও আপনি পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। তাই প্রথমেই পেপাল সহ পেওনিয়ার একাউন্ট খুলে রাখবেন।
২. Remotasks
Remotasks মূলত AI ও ডাটা লেবেলিং কাজের জন্য পরিচিত। যারা ডাটা লেবেলিং কাজগুলো জানেন, তারাই এই সাইটে দৈনিক কাজ করে 200 থেকে 300 টাকা আয় করতে পারবেন।
কাজ করা খুবই সহজ টাইপিং জানলেই এই সাইটে ডাটা এন্ট্রি ও ডাটা লেবেলিং কাজগুলো করে ইনকাম করা যায়। কাজগুলো হলোঃ
- ছবি চিহ্নিত করা
- টেক্সট যাচাই
- ম্যাপ সংক্রান্ত কাজ
কাজ একটু শিখে নিলে ভালো ডলার ইনকাম সম্ভব। আর ডলার ইনকাম করে পেপাল ও পেয়োনিয়ার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
বর্তমানে এই সাইটটিতে যুবক থেকে শুরু করে স্টুডেন্টরা বেশি বেশি কাজ করে ইনকাম করছে। এখানে তেমন স্কিল এর প্রয়োজন নেই, শুধুমাত্র টাইপিং এর কাজগুলো জানলেই এখান থেকে আয় করা যায়।
কীভাবে কাজ করবেন?
এই প্ল্যাটফর্মেতে কাজ করার জন্য যে কোন ব্রাউজারে গিয়ে Remotasks লিখে সার্চ করুন। এরপর তাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি একাউন্ট খুলে নিন।
অ্যাকাউন্ট খোলার জন্য Start earning today অপশনটিতে ক্লিক করুন অথবা সাইন আপ বাটনে ক্লিক করেও একাউন্ট খুলে নিতে পারেন।

একাউন্ট খোলার পর অনেক ধরনের ক্যাটাগরি পাবেন, যেগুলো আপনার নিজের ইচ্ছামত সিলেক্ট করতে পারবেন। মূলত আপনি যেই সেক্টরে পারদর্শী সেই সেক্টরে কাজ করে ইনকাম করুন।
প্রায় 2 লক্ষের বেশি মানুষ এই সাইটটিতে কাজ করে প্রতিদিন ইনকাম করে আসছে। এটি একটি নির্ভরযোগ্য সাইট, যেখানে ফ্রি ইনকাম করে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারবেন।
৩. Microworkers
Microworkers একটি পুরনো ও বিশ্বস্ত সাইট। এখানে ছোট ছোট অনলাইন কাজ করে ডলার ইনকাম করা যায়। এখানে আপনি ডাটা এন্ট্রি, ট্রান্সলেশন, আর্টিকেল রাইটি্, প্রোডাক্ট লেভেলিং , সার্ভে ইত্যাদি সহ আরো অন্যান্য অনেক মাধ্যমে ইনকাম করতে পারবেন।

এখানে সরাসরি ডলার ইনকাম দেওয়া হয়।কোন যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় না। সাধারণ বেসিক জ্ঞান থাকলেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে এখান থেকে আয় করা যায়।
এখান থেকে আপনি যত টাকা আয় করবেন, সেগুলো পেপালসহ অন্যান্য ইন্টারন্যাশনাল মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তবে বিকাশ ও নগদের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন।
কিভাবে কাজ করবেন?
এই সাইটে কাজ করার জন্য সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলুন। একাউন্ট খুলতে যে কোন বাজারে গিয়ে Microworkers লিখে সার্চ করবেন। এরপর তাদের প্লাটফর্মে ঢুকে ফ্রিতে একাউন্ট খুলুন। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারবেন। যেমনঃ
- সার্ভে করে
- ভিডিও দেখে
- ডাটা এন্ট্রি করে
- ভিডিও ট্রান্সলেট করে
- অ্যাপ টেস্টিং করে
- রিভিউ দিয়ে
উপরোক্ত উপায়ে আপনি এই প্লাটফর্ম থেকে উপার্জন করতে পারবেন। ইনকামের পরিমাণ খুব বেশি না হলেও পার্টটাইম ইনকামের জন্য সেরা।
অবসর সময় ৫০ থেকে ১০০ টাকা এই প্লাটফর্ম থেকে খুব সহজে আয় করা যাবে, যদি আপনি নিয়মিত তাদের নিয়ম অনুযায়ী কাজ করেন।
তাদের প্ল্যাটফর্মটি মাইক্রো জব টাইপের বিভিন্ন ছোট ছোট কাজ দিয়ে থাকে, যেগুলো করা যে কোন ব্যবহারকারীর পক্ষে সহজ হয়। তাই আপনারাও ফ্রিতে একবার ট্রাই করে দেখতে পারেন।
৪. Clickworker
Clickworker-এ কাজগুলো সাধারণত
- লেখালেখি
- সার্ভে
- ডাটা সংগ্রহ
ইত্যাদি কাজগুলো করে ইনকাম করা যায়। মোবাইল ও কম্পিউটার দুটো দিয়েই কাজ করতে পারবেন। এটি একটি বিশ্বস্ত পুরনো ওয়েবসাইট, যেখান থেকে আপনি অবশ্যই আয় করতে পারবেন।
লক্ষ লক্ষ মানুষ এই সাইটটিতে ফ্রিতে কাজ করে দৈনিক ইনকাম করছে। তাই আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে এই সাইটটিতে ইনকাম করে দেখতে পারেন।
যেভাবে কাজ শুরু করবেন
- প্রথমেই আপনি তাদের clickworker ওয়েবসাইটে যান।
- এরপর Earn money as a clickworker অপশনটিতে ক্লিক করুন।
- এখানে ক্লিক করলেই ফ্রিতে একাউন্ট খোলা যাবে এবং জিমেইল দিয়ে একাউন্ট খুলতে পারবেন।
এভাবেই এই প্লাটফর্মে একাউন্ট খুলে কাজ শুরু করা যায়, বেশিরভাগ কাজগুলোই ছোট ছোট মাইক্রোটাস্ক হয়ে থাকে, যেগুলো করতে খুব বেশি সময়ের দরকার হয় না।

কম সময়েই আপনি এই কাজগুলো কমপ্লিট করে অনলাইন আর্নিং শুরু করতে পারবেন। পেমেন্ট সাধারণত পেপালের মাধ্যমে ও গিফট কার্ডে নেওয়া যায়।
৫. ySense
ySense হলো সার্ভে ও অফার ভিত্তিক ইনকাম সাইট। এছাড়াও এই ওয়েবসাইটটিতে
- ভিডিও দেখা
- অ্যাপ ইনস্টল
- সার্ভে পূরণ
এগুলো করে ডলার ইনকাম করা যায়। তাদের অফিসিয়াল অ্যাপস গুগল প্লে স্টোরে রয়েছে। আপনি তাদের একটি মোবাইলে ডাউনলোড করেও কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এই অ্যাপসটি মূলত পয়েন্ট ভিত্তিক ইনকাম দিয়ে থাকে। আপনি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারলে সেগুলো ডলারের রূপান্তর করতে পারবেন।
আর ডলার পেপাল ও পেওনিয়ার এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। আর পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকায় রূপান্তর করে উত্তোলন করতে পারবেন।
৬. TimeBucks
TimeBucks থেকে প্রতিদিন ছোট ছোট কাজ করে আয় করা যায়।বিশেষ সুবিধা হলোঃ
- ভিডিও দেখা
- সোশ্যাল মিডিয়া টাস্ক
- রেফারাল ইনকাম
এই সকল উপায়ে এই সাইট থেকে ইনকাম করা যাবে। এই সাইটটিও ১০০% বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে থাকে। তবে ইনকাম কম হলেও আপনি ফ্রিতে ট্রাই করে দেখতে পারেন।
৭. Shutterstock
বর্তমানে এই সাইটটিতে নিজের তোলা ছবি ও ভিডিও বিক্রি করে ডলার ইনকাম করা যায়।একবার আপলোড করলে বারবার আয় সম্ভব। এই সাইট থেকে সরাসরি ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়।
আপনি ছবি বিক্রি করার মাধ্যমে প্রচুর ডলার আয় করতে পারবেন। একবার আপনার ছবি ভাইরাল করতে পারলেই বেশি বিক্রি হবে, আর বেশি বিক্রি হলে আপনি প্রচুর কমিশন ও সরাসরি আয় করতে পারবেন।
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার উপায়
ডলার ইনকামের কিছু উপায় রয়েছে, যা জানতে পারলে হয়তো আপনি ডলার ইনকাম খুব সহজে করতে পারবেন। অনেকগুলো পদ্ধতি ও কৌশল ব্যবহার করে ডলার ইনকাম করা যায়। চলুন সেই উপায় ও পদ্ধতি গুলো দেখে আসি।
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম ও বিকাশ পেমেন্ট
বর্তমানে অনলাইন থেকে ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট পাওয়ার অন্যতম সেরা ও নির্ভরযোগ্য উপায় হলো ফ্রিল্যান্সিং। বাংলাদেশে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই নিয়মিত আয় করছেন।
ফ্রিল্যান্সিং করে আয় করতে হলে প্রথমেই আপনাকে কিছু দক্ষতাভিত্তিক কাজ শেখা জরুরি। তবে ভয়ের কিছু নেই সব কাজই যে খুব কঠিন এমন নয়।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে যেমন উচ্চ দক্ষতার কাজ রয়েছে, তেমনি কম দক্ষতা বা বেসিক কাজও প্রচুর পাওয়া যায়।
ফ্রিল্যান্সিংয়ে জনপ্রিয় কম দক্ষতার কাজঃ
- ডাটা এন্ট্রি
- টাইপিং জব
- কনটেন্ট রাইটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ইউটিউব মার্কেটিং
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
এই কাজগুলোর জন্য খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও ধীরে ধীরে শিখে কাজ করা যায়।
ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার নিয়ম
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করতে হলে আপনাকে প্রথমে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর
- প্রোফাইল সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে
- নিজের কাজ অনুযায়ী প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে
- Fiverr-এর ক্ষেত্রে গিগ (Gig) তৈরি করতে হবে
শুরুর দিকে কাজ পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে আপনি যদি নিয়মিত চেষ্টা করেন, ধৈর্য ধরে কাজ শিখেন এবং ক্লায়েন্টের কাজ ভালোভাবে করেন,
তাহলে একবার কাজ পাওয়ার পর ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়তে থাকবে।এর সঙ্গে সঙ্গে আপনার ইনকামও বৃদ্ধি পাবে।
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকামের সেরা প্ল্যাটফর্মঃ
বর্তমানে ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত দুটি প্ল্যাটফর্ম হলোঃ
Upwork
Upwork একটি আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে বড় প্রজেক্ট এবং ভালো পেমেন্ট পাওয়া যায়। দক্ষতা থাকলে এখান থেকে নিয়মিত ডলার ইনকাম সম্ভব।
Fiverr
Fiverr নতুনদের জন্য খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এখানে গিগ তৈরি করে ক্লায়েন্টের অর্ডার নেওয়া যায়। অল্প কাজ দিয়েও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য Fiverr একটি দারুণ অপশন।
ভিডিও দেখে ডলার ইনকাম ও বিকাশ পেমেন্ট
বর্তমানে অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে ডলার ইনকাম করার সুযোগ রয়েছে। বিভিন্ন ভিডিও আর্নিং অ্যাপ ব্যবহার করে ছোট ছোট ভিডিও ক্লিপ দেখা বা বিজ্ঞাপন (Ads) দেখার মাধ্যমে আয় করা যায়। এই পদ্ধতিটি বিশেষ করে শিক্ষার্থী ও নতুনদের জন্য বেশ জনপ্রিয়।
তবে ভিডিও দেখে ইনকাম করার ক্ষেত্রে সঠিক অ্যাপ নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে বাজারে অনেক ভুয়া ও স্ক্যাম অ্যাপ রয়েছে, যেগুলো কাজ করালেও শেষে পেমেন্ট দেয় না।ভিডিও দেখে ইনকাম করার জন্য যেসব বিষয় জানা জরুরিঃ
- সবসময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত
- রিভিউ ও রেটিং দেখে অ্যাপ ব্যবহার করতে হবে
- কোনো অ্যাপে আগে টাকা ডিপোজিট করা থেকে বিরত থাকতে হবে
ভিডিও দেখে ডলার ইনকাম পেমেন্ট পাওয়ার সেরা অ্যাপঃ
- Swagbucks
- Love Taka
ছবি বিক্রি করে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করে ডলার ইনকাম করা একটি জনপ্রিয় ও দীর্ঘমেয়াদি আয়ের মাধ্যম। আপনার যদি ছবি তোলার ন্যূনতম ধারণা থাকে বা মোবাইল-ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলতে পারেন, তাহলে ঘরে বসেই এই পদ্ধতিতে আয় করা সম্ভব।
অনলাইনে ছবি বিক্রি করার জন্য বেশ কিছু বিশ্বস্ত ও জনপ্রিয় স্টক ফটোগ্রাফি প্ল্যাটফর্ম রয়েছে। এসব প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনি আপনার তোলা বিভিন্ন ধরনের ছবি আপলোড করে ডলার ইনকাম করতে পারবেন।ছবি বিক্রি করে ইনকাম শুরু করার নিয়মঃ
- ছবি বিক্রি করে ডলার ইনকাম করতে হলে প্রথমে আপনাকে
- একটি ছবি বিক্রির ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে
- ডেমো বা স্যাম্পল হিসেবে নিজের তোলা কয়েকটি ছবি আপলোড করতে হবে
- সাইটের নির্ধারিত নিয়ম ও গাইডলাইন অনুযায়ী ছবি জমা দিতে হবে
প্রতিটি প্ল্যাটফর্মে ছবি আপলোডের নির্দিষ্ট নিয়ম থাকে।যেমন ছবি কোয়ালিটি, রেজোলিউশন, কপিরাইট এবং কনটেন্ট টাইপ। এসব নিয়ম মেনে ছবি আপলোড করলে দ্রুত এপ্রুভ পাওয়া যায়।
সার্ভে করে ডলার ইনকাম নগদ পেমেন্ট
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার অন্যতম উপায় হলো সার্ভে করে ইনকাম করা। এই পদ্ধতিতে আপনাকে কোনো পণ্য বিক্রি বা কঠিন কাজ করতে হয় না। শুধু অনলাইন জরিপে অংশগ্রহণ করলেই আয় করা সম্ভব।
বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবার মান উন্নত করার জন্য ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করে।
এই মতামত নেওয়ার প্রক্রিয়াটিই হলো অনলাইন সার্ভে। আর সেই সার্ভেতে অংশগ্রহণের বিনিময়ে তারা অংশগ্রহণকারীদের ডলার পেমেন্ট করে থাকে। সার্ভে করে ডলার ইনকামের সেরা অ্যাপঃ
- Freecash
- Swagbucks
- Pollpay
উপসংহারঃ ডলার ইনকাম সাইট
ফ্রি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট বর্তমানে বাংলাদেশি অনলাইন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় একটি বিষয়।
কয়েকটি সাইট ও অ্যাপের মাধ্যমে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই অনলাইনে কাজ শুরু করা সম্ভব হলেও, সব প্ল্যাটফর্মকে একইভাবে বিশ্বাস করা উচিত নয়।
এই আর্টিকেলে আলোচনা করা প্রতিটি সাইট বা অ্যাপ ব্যবহারের আগে তাদের বর্তমান নিয়ম, পেমেন্ট ব্যবস্থা এবং বাংলাদেশ থেকে ব্যবহারের সুবিধা অবশ্যই যাচাই করে নিন। কোন কোন প্ল্যাটফর্মের নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তনও হতে পারে।
সবচেয়ে ভালো ফল পেতে একসঙ্গে অনেক ভুয়া অ্যাপে সময় নষ্ট না করে, কয়েকটি যাচাইযোগ্য প্ল্যাটফর্ম বেছে নিন।
নিয়মিত কাজ করুন, পেমেন্টের নিয়ম বুঝুন এবং নিজের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সবসময় নিরাপদ রাখুন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আমরা দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
Ovi Khan একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার এবং TrickTopic এর প্রতিষ্ঠাতা। তিনি প্রযুক্তি, AI, ব্লগিং, SEO, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম এবং সফটওয়্যার বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন।






