অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জনপ্রিয় ৫টি প্ল্যাটফর্ম

আপনার কি ছবি তোলার অভ্যাস রয়েছে , তাহলে ছবি তুলেই বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে ইনকাম শুরু করতে পারেন। অর্থাৎ আপনার তোলা ছবি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম বিক্রয় করতে পারবেন।

বর্তমান সময়ে বেশিরভাগ ফটোগ্রাফাররাই এই উপায়ে অনলাইন থেকে উপার্জন করে থাকে। যদি আপনি আকর্ষণীয় এবং এক্সক্লুসিভ ফটো তুলতে পারেন, সে ক্ষেত্রে ডেইলি পাঁচ থেকে দশ ডলার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে।

অনেকেই আপনারা অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা ওয়েবসাইটগুলোর সম্পর্কে জানতে চান। আপনাদের কথা চিন্তা করেই এখন আমরা আর্টিকেলে এমন কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব,

যেগুলোতে আপনি নিশ্চিতভাবে ছবি বিক্রি করে বা ফটো বিক্রি করে ডেইলি আয় করতে পারবেন। ছবি বিক্রি করে ইনকাম করা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন। তাহলে হয়তো বিক্রি করে আয় করতে পারবেন।

কেন অনলাইনে ছবি বিক্রি করবেন 

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার কিছু সুবিধা রয়েছে। আপনি একটিমাত্র ছবি বারবার বিক্রি করে আয় করতে পারবেন।

অর্থাৎ আপনার একটি মাত্র ছবি প্লাটফর্মে আপলোড করা থাকলে দশকরা বারবার সেই ছবিটি ডাউনলোড করলে বা ক্রয় করলে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।

এছাড়াও একটি ছবি আপলোড করলে সেই ছবিটি দীর্ঘদিন ধরে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আপনি অনলাইনে ছবি বিক্রি করতে পারেন।

অবশ্যই পড়ুনঃ

আর অনলাইনে ছবি বিক্রি করতে শুরুতে কোন বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হয় না। সম্পূর্ণ বিনামূল্যেই একাউন্ট খুলে ছবি আপলোড করা যায়।

তবে অ্যাকাউন্ট এপ্রুভ হওয়ার জন্য আকর্ষণীয় বা এক্সক্লুসিভ ফটো আপলোড দিতে হয়। একবার এপ্রুভ করাতে পারলেই আনলিমিটেড ছবি আপলোড করে প্রতিদিন কিছু না কিছু ডলার আর্নিং করতে পারবেন।

আর অনলাইনে ছবি বিক্রি করলে বিশ্বব্যাপী আপনার ছবির সুনাম ছড়াতে পারবেন। মূল কথা আপনার ব্যান্ডের পরিচিতি বানাতে পারবেন।

পাশাপাশি আপনার ফটো তোলার দক্ষতা সম্পর্কে বিশ্বে মানুষজনদের জানাতে পারবেন। এতে করে এক সময় আপনি বড় কনটেস্টে ফটোগ্রাফি করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করে কীভাবে আয় হয়?

অনলাইনে ছবি বিক্রির ক্ষেত্রে সাধারণত আপনাকে কোনো স্টক ফটো প্ল্যাটফর্মে Contributor হিসেবে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর নিজের তোলা ছবি বা নিজের তৈরি ডিজাইন নির্দিষ্ট নিয়ম মেনে আপলোড করতে হয়।

ছবিটি প্ল্যাটফর্মের মান যাচাইয়ের পর অনুমোদিত হলে ক্রেতারা সেটি লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করতে পারেন। প্রতিবার আপনার ছবি ডাউনলোড বা ব্যবহার হলে প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী আপনি রয়্যালটি বা কমিশন পাবেন।

অর্থাৎ, একই ছবি একাধিকবার লাইসেন্স বা ডাউনলোড হতে পারে। এ কারণেই স্টক ফটোগ্রাফিকে অনেকেই দীর্ঘমেয়াদি অনলাইন আয়ের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা ৫টি ওয়েবসাইট

অনলাইনে বহু ছবি আপলোড করার প্ল্যাটফর্ম থাকলেও মাত্র কয়েকটি সাইটে ছবি আপলোড করে ইনকাম শুরু করা যায়। আর এই সাইটগুলো থেকে আপনি ১০০% ছবি বিক্রি করে আয় করতে পারবেন।

আরো পড়ুনঃ  ডিপোজিট ছাড়া প্রশ্নের উওর দিয়ে টাকা ইনকাম করার কার্যকরী ৬টি অ্যাপ

এখানে আপনাকে আগে থেকেই কোন বিনিয়োগ করতে হবে না, সরাসরি তাদের শর্ত অনুযায়ী ফটো আপলোড করে বা ফটো কনটেস্টে অংশগ্রহণ করে আয় শুরু করতে পারবেন।

চলুন নিম্নে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে জেনে আসি।

১. Adobe Stock

যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছেন, তারা চাইলে Adobe Stock প্লাটফর্মটিতে ছবি আপলোড করে ইনকাম শুরু করতে পারেন। কারণ এই প্লাটফর্মটিতে প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবির মূল্যায়ন করা হয়।

আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হন, তাহলে এই অনলাইন প্লাটফর্মটিতে নিজস্ব একাউন্ট খুলে ফটো আপলোড করতে পারেন। প্রতিটি ফটো ডাউনলোড করার বিনিময়ে আপনি রয়েলটি পাবেন।

নির্দিষ্ট পরিমাণ কমিশন তারা দেয়। বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি ছবি বিক্রি করে আয় করার প্ল্যাটফর্ম। কারণ এই প্লাটফর্মটিতে লক্ষ লক্ষ মানুষ ডেইলি ছবি আপলোড করে ইনকাম করে আসছে।

এখানে ফটোগ্রাফার ও ডিজাইনাররা ছবি, ভেক্টর এবং ইলাস্ট্রেশনসহ বিভিন্ন ধরনের কনটেন্ট বিক্রি করতে পারেন।

Adobe-এর বর্তমান তথ্য অনুযায়ী, সাধারণ Photos, Vectors ও Illustrations-এর জন্য স্ট্যান্ডার্ড রয়্যালটি রেট ৩৩ শতাংশ, আর ভিডিওর ক্ষেত্রে ৩৫ শতাংশ। অর্থাৎ প্রতিটি ফটো বিক্রির বিনিময়ে ৩৩ শতাংশ কমিশন পাবেন।

এছাড়া কিউরেটেড প্রিমিয়াম কালেকশনে নির্বাচিত হলে অনেক বেশি হারে আয় করার সুযোগ থাকে। তাই আকর্ষণীয় এক্সক্লুসিভ ফটো ক্লিক করার চেষ্টা করুন।

যাদের কাছে প্রফেশনাল ক্যামেরা রয়েছে অথবা প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি করার ধারণা আছে। তারা এই প্লাটফর্মে ফটো বিক্রি করার কাজ করুন।

এক কথায় জেনে রাখুন এই প্লাটফর্মটি প্রফেশনাল ফটোগ্রাফারদের বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনার কাছে ভালো মোবাইল ফোন বা ক্যামেরা থাকলেই আপনি ফটোগ্রাফি করতে পারবেন।

আর একবার যদি আপনার ফটো এই প্লাটফর্মে বিক্রি হতে থাকে, তাহলে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা অনায়াসেই আয় করতে পারবেন।

এই প্লাটফর্ম থেকে ইনকামের জন্য প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর contributor নামক অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এবার join now বাটনটিতে ক্লিক করুন।

ছবি বিক্রি করে আয়
ছবি বিক্রি করে আয়

এখন প্রয়োজনের তথ্য দিয়ে তাদের প্লাটফর্মে একাউন্ট খুলে নিন এবং তাদের প্রোগ্রামে জয়েন করুন। এভাবেই সেখানে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ইনকামের সুযোগ পাওয়া যায়।

আর একবার ভালো ছবি তৈরি করে সঠিকভাবে টাইটেল ও কীওয়ার্ড দিয়ে আপলোড করতে পারলে দীর্ঘ সময় ধরে লাইসেন্স হওয়ার সম্ভাবনা থাকে।

২. Shutterstock

ছবি বিক্রি করে অনলাইনে আয়ের ক্ষেত্রে অন্যতম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Shutterstock । এখানে ফটোগ্রাফার, ইলাস্ট্রেটর এবং ভিডিও নির্মাতারা Contributor হিসেবে কাজ করতে পারেন।

আর কন্ট্রিবিউটার হিসেবে কাজ করেই আপনি ইনকাম শুরু করতে পারবেন। আপনার তোলা ছবি এই প্লাটফর্মটিতে আপলোড করে বিক্রি করতে পারবেন।

এই প্লাটফর্মটি সাধারণত ১৫% থেকে ৪০% পর্যন্ত রয়েলটি বা কমিশন প্রদান করে থাকে। মূল কথা ছবি বিক্রির ওপর ১৫ থেকে ৪০ পার্সেন্ট কমিশন দেয়।

অনলাইনে ছবি বিক্রি করে আয়
অনলাইনে ছবি বিক্রি করে আয়

তবে আপনার ছবি ডাউনলোড বেশি হলে ইনকামের হার বেড়ে যাবে। এজন্য ভালো মানের উন্নত ছবি আপলোড করুন। ছবিগুলো অবশ্যই নিজের মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে তোলা হতে হবে।

আরো পড়ুনঃ  এপস তৈরি করে ইনকাম করার ১০টি সেরা কৌশল

Shutterstock-এ কাজ করার আরেকটি ভালো দিক হলো, আপনার নিজের কপিরাইট সাধারণত আপনার কাছেই থাকে এবং আপনি কনটেন্ট লাইসেন্স করার মাধ্যমে আয় করেন।

এই প্লাটফর্মটিতে বিভিন্ন টাইপের ছবি তুলে আপলোড করা যেতে পারে। যার ফলে ছবি বিক্রি বৃদ্ধি করতে পারেন।

  • বাংলাদেশি সংস্কৃতি ও জীবনযাপন
  • খাবারের ছবি
  • প্রকৃতি
  • ব্যবসায়িক দৃশ্য
  • মানুষের কাজের ছবি
  • বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড

তবে ছবি আপলোড করার আগে Shutterstock-এর quality, copyright এবং content guidelines ভালোভাবে পড়ে নিবেন। আর এখান থেকে ইনকামের অর্থ পেপালের মাধ্যমেই উত্তোলন করা যায়।

পেপাল ছাড়া অন্যান্য অনলাইন মাধ্যম রয়েছে যেগুলো আপনি প্ল্যাটফর্মে ঢুকলেই দেখতে পারবেন। তবে পেপালের নেওয়াই সবচেয়ে সুবিধা। কারণ পেপাল থেকে বিকাশে টাকা উত্তোলন করা যায়।

পেপালের ডলার আপনি বিভিন্ন মাধ্যমে বিক্রি করে দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এক্ষেত্রে সবাই ভেরিফাইড পেপাল একাউন্ট খুলে রাখবেন।

৩. Alamy

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার অন্যতম একটি সাইট হল Alamy। আপনার তোলা নিজস্ব ফটো বিক্রি করে এই প্লাটফর্ম থেকে আয় করতে পারবেন।

এটি একটি পুরনো ছবি আপলোড করার ওয়েবসাইট, যেখানে বর্তমানে ছবি আপলোড করেই ইনকাম করা যায়। ফটোগ্রাফার ও ভিডিও এডিটররা এখানে ছবি আপলোড করে ইনকাম করতে পারবে।

আর তাদের তথ্যমতে তারা সাধারণত যোগ্যতার ওপর ভিত্তি করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকে। মূল কথা ছবি আপলোড করে আপনি নিজের প্রোফাইল লেভেল আপডেট করতে পারলেই কমিশন বাড়তে থাকবে।

এছাড়াও প্রচুর ছবি ডাউনলোড হলে ইনকাম অনেকটা বাড়ে। এই প্লাটফর্মটিতে বাস্তবধর্মী ও প্রাকৃতিক ছবি আপলোড করে আয় করা যায়।

যারা প্রাকৃতিক ও বাস্তবধর্মী ফটো তুলেন, তারা এখানে আপলোড করতে পারেন। এই প্ল্যাটফর্ম থেকে আয় করার জন্য প্রথমে তাদের অফিসিয়াল সাইটে যান এবং contributor অপশনে ক্লিক করুন।

অনলাইনে ছবি বিক্রি করে আয়
অনলাইনে ছবি বিক্রি করে আয়

এখান থেকেই আপনি ইনকামের যাত্রা শুরু করতে পারবেন। contributor অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। এরপর থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন এবং প্রতি ছবির বিনিময়ে এক থেকে দুই ডলার বা তার বেশি পেতে পারেন।

অনেক সময় ছবি বিক্রি বেশি হলে ৫ থেকে ১০ ডলার পর্যন্ত প্রতিদিন আয় করা সম্ভব হয়।

৪. iStock

অনলাইনে ফটো বিক্রি করে আয় করার একটি পরিচিত প্ল্যাটফর্ম হল iStock । এখানে সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফার গুলোই ছবি আপলোড করে ইনকাম করতে পারে।

কারণ এখানে ছবির কোয়ালিটির সাথে সাথে ছবির গুনগতমান ভালো হতে হয়। পাশাপাশি ছবিটি কি ধরনের মনের ভাব প্রকাশ করে সেই বিষয়ে খেয়াল রাখতে হয়।

মূল কথা নতুন ফটোগ্রাফারদের জন্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু সুন্দর ছবি তুললেই হবে না, ছবিটি একজন ক্রেতা কী কাজে ব্যবহার করতে পারবেন সেটিও ভাবতে হবে।

উদাহরণ হিসেবে, সাধারণ একটি ল্যাপটপের ছবি হয়তো খুব বিশেষ কিছু নয়। কিন্তু একই ল্যাপটপ দিয়ে বাড়িতে কাজ করছেন এমন একজন মানুষের ছবি remote work, freelancing, online business বা work from home ধরনের বিভিন্ন commercial search এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তাই iStock প্ল্যাটফর্মে commercial concept photography সম্পর্কে ধারণা থাকা বেশ কাজে দেয়। যাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রয়েছে তারা এখানে অনলাইন ইনকামের পথে টিকে থাকতে পারবে।

আরো পড়ুনঃ  ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম: সেরা ১৫টি ওয়েবসাইট ও অ্যাপস

৫. Dreamstime

অনলাইনে ছবি বিক্রি করার জন্য Dreamstime একটি জনপ্রিয় স্টক ফটোগ্রাফি প্ল্যাটফর্ম। এখানে ফটোগ্রাফাররা বিভিন্ন ধরনের ছবি ও creative content জমা দিয়ে লাইসেন্সের মাধ্যমে আয় করতে পারেন।

এখানে কাজ করার সময় ছবির title, description এবং keywords সঠিকভাবে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ একজন ক্রেতা সার্চ করার সময় আপনার ছবিটি দেখতে পাবেন কি না, তার পেছনে metadata এর ভূমিকা রয়েছে।

তাই ছবি আপলোড করার পূর্বে অনেকগুলো বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে প্রতিটি প্ল্যাটফর্মের নিয়ম নীতি মেনে আপলোড করা উচিত।

এই প্লাটফর্মটিতে ছবিতে টাইটেল ব্যবহার করতে হয়, পাশাপাশি ছবিতে ডিসক্রিপশন ও কিওয়ার্ড ব্যবহার করে আপলোড করতে হয়। এক্ষেত্রে আপনার ছবি প্ল্যাটফর্মের প্রথমে আসার সম্ভাবনা থাকে।

যার ফলে ছবি অনেক বেশি বিক্রি করা সম্ভব এবং প্রচুর ডাউনলোড হতে পারে। এতে করে আপনি কমিশন বেশি পাবেন এবং ইনকামের পরিমাণ বৃদ্ধি পাবে।

একজন ফটোগ্রাফার এই প্লাটফর্মেই ছবি আপলোড করে প্রতি মাসে হয়তো ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করতে পারবে।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটোগ্রাফির খুঁটিনাটি সকল বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে।

কোন ধরনের ছবি অনলাইনে বেশি বিক্রি হতে পারে?

ছবি বিক্রির ক্ষেত্রে সব ধরনের ছবি সমানভাবে চাহিদা পায় না। সাধারণত এমন ছবি বেশি কার্যকর যেগুলো কোনো বাস্তব প্রয়োজন পূরণ করতে পারে।যেমনঃ

  • ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ক ছবি
  • ফ্রিল্যান্সিং ও remote work
  • স্মার্টফোন ও প্রযুক্তি
  • খাবার ও রেস্টুরেন্ট
  • ভ্রমণ ও পর্যটন
  • প্রকৃতি ও পরিবেশ
  • পরিবার ও দৈনন্দিন জীবন
  • শিক্ষা ও পড়াশোনা
  • স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত সাধারণ দৃশ্য
  • বাংলাদেশি সংস্কৃতি ও জীবনযাত্রা
  • শহর, রাস্তা ও স্থাপত্য
  • বিভিন্ন ধরনের abstract background

একটি বিষয় মনে রাখা দরকার “সুন্দর ছবি” এবং “বিক্রিযোগ্য ছবি” সবসময় একই জিনিস নয়। একজন ক্রেতা সাধারণত এমন ছবি খোঁজেন যেটি তার website, advertisement, blog, social media post বা অন্য কোনো commercial project-এ ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে চাইলে দামি ক্যামেরা থাকা বাধ্যতামূলক নয়। ভালো বিষয় নির্বাচন, পরিষ্কার ছবি, সঠিক keyword, copyright সম্পর্কে সচেতনতা এবং নিয়মিত কাজ এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আমরা ইতিমধ্যেই আর্টিকেলটিতে সেরা পাঁচটি ফটো বিক্রি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দিয়েছি। এখন আপনি নিজের পছন্দ মত একটি প্লাটফর্ম নির্বাচন করে ছবি আপলোড করা শুরু করুন।

শুধুমাত্র ছবির কোয়ালিটি ভালো হলেই হবে না, ছবি বিক্রির পিছনে আরো বিভিন্ন কারণ থাকতে পারে। সেই কারণগুলো খুঁজে বের করে ছবি আপলোড করুন।

পাশাপাশি নিয়মিত ছবি আপলোড করতে হবে এবং ছবি তুলতে হবে। ভালোভাবে ফটো তোলার অভ্যাস করতে হবে।

নিয়মিত ছবি আপলোড করে নিজের প্রোফাইল আপডেট রাখুন। এভাবে দীর্ঘ সময় ধরে কাজ করে এক সময় অবশ্যই আপনি ছবি বিক্রি করেই প্রতিদিন অনলাইন থেকে উপার্জন করতে পারবেন।

Leave a Comment