ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস ও সাইট: সেরা ১২টি

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে দৈনিক কিছু টাকা আর্নিং করা যেতে পারে। তবে এই পদ্ধতিতে খুব বেশি টাকা ইনকামের আশা রাখবেন না।

কারণ ভিডিও দেখে খুবই সামান্য পরিমাণ ইনকাম করা যায়। বেশিরভাগ প্ল্যাটফর্ম গুলোই পয়েন্ট ভিত্তিক ইনকাম প্রদান করে থাকে, যার পরিমাণ খুবই কম হয়।

তবে একাধিক প্লাটফর্মে একই সঙ্গে কাজ করলে কিছুটা বেশি ইনকামের সুযোগ থাকে। তাই আপনারা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অ্যাপস গুলোতে কাজ করুন।

অনেকে হয়তো এই সেক্টরের নতুন, সে ক্ষেত্রে আজকের দেখানো নির্ভরযোগ্য অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি যে কোন অ্যাপ ব্যবহার করার পূর্বে অ্যাপের রিভিউ ও ফিডব্যাক দেখে নিবেন।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ কী?

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ হলো এমন কিছু মোবাইল অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা বিজ্ঞাপন, শর্ট ভিডিও, প্রচারমূলক কনটেন্ট বা অন্যান্য ভিডিও দেখার মাধ্যমে পয়েন্ট বা রিওয়ার্ড অর্জন করতে পারেন।

সাধারণত ভিডিও দেখার পর আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট যোগ হয়।পরে সেই পয়েন্ট নির্দিষ্ট পরিমাণ জমা হলে অ্যাপের নিয়ম অনুযায়ী রিওয়ার্ড, গিফট কার্ড বা অন্য কোনো পেমেন্ট পদ্ধতিতে তা ব্যবহার করা যায়।

অবশ্যই পড়বেনঃ

তবে সব অ্যাপ একইভাবে কাজ করে না। কোনো অ্যাপে শুধু ভিডিও দেখার সুযোগ থাকতে পারে, আবার কোনো অ্যাপে ভিডিওর পাশাপাশি বিভিন্ন ছোট কাজও থাকতে পারে।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ

বর্তমানে ইন্টারনেটে হাজার হাজার ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস রয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগই ভুয়া ও নকল অ্যাপস হয়ে থাকে।

যার কারণে আমরা অনেক অ্যাপ এ দীর্ঘদিন কাজ করে শেষ পর্যন্ত পেমেন্ট পাই না। তাই আপনারা চিন্তা করবেন না আমরা গভীর রিসার্চ করে কয়েকটি সেরা এপস ও প্লাটফর্ম খুঁজে বের করেছি।

সেগুলো ব্যবহার করে পেমেন্ট নিতে পারেন। নিচে কয়েকটি সেরা ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস ও সাইটের তালিকা দেওয়া হলঃ

১. Workup job

বর্তমানে বাংলাদেশে ভিডিও দেখে টাকা ইনকাম করার অন্যতম একটি প্ল্যাটফর্ম হল Workup job. এই প্লাটফর্মে শুধুমাত্র ভিডিও দেখে নয়, বিভিন্ন ধরনের ছোট ছোট মাইক্রোটাস্ক করে ইনকাম করা যায়।

কারণ হলো এটি একটি মাইক্রো জব ওয়েবসাইট। যেখানে ছোট ছোট কাজগুলো করে যেকোনো ব্যক্তি উপার্জন করতে পারে।

আরো পড়ুনঃ  কোটি টাকা আয় করার উপায়: বিস্তারিত ধাপে ধাপে জানুন

সঠিকভাবে কাজ করলে এখানে প্রতি সপ্তাহে ৫০০ থেকে ১০০০ টাকায় ইনকাম করা যেতে পারে। এই সাইটটিতে ভিডিও দেখার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের টাস্ক করে ইনকাম করা যায়।

বিশেষ করে অ্যাপ ডাউনলোড করে , ডাটা এন্ট্রি করে , গ্রাফিক্স ডিজাইন করে , ফেসবুক ফলো করে ও ওয়েব ভিজিট করে ইনকাম করা যায়। পাশাপাশি বিভিন্ন ধরনের পিটিসি সাইটে বিজ্ঞাপন দেখেও আয় করতে পারবেন।

এখানে প্রতিদিন বিভিন্ন টাইপের জব পোস্ট করা হয়, এখান থেকে আপনি ভিডিও দেখার জব পোস্ট গুলোতে ক্লিক করে ইনকাম শুরু করতে পারবেন।

ভিডিও দেখার নিয়ম তাদের জবের পোস্টের মধ্যে লেখা থাকে, তাদের সঠিক নিয়ম অনুযায়ী ভিডিও দেখে স্ক্রিনশট তুলে জমা দিতে হয়।

এরপর এডমিন রিভিউ করে ডলার একাউন্টে পাঠিয়ে দেয়। তবে ইনকামের পরিমাণ খুব বেশি নয়, হয়তো প্রতিটি ভিডিও দেখার বিনিময়ে 10 থেকে 20 টাকা পেতে পারেন।

আরো বিস্তারিত জানার থাকলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট খোলা যায়। আর ইনকামের অর্থ বিকাশ , নগদ , পেপাল এর মাধ্যমে নিতে পারবেন।

২.Make Money: Play to Earn Cash

গেম খেলার পাশাপাশি ভিডিও দেখে টাকা ইনকাম করতে চাইলে Make Money: Play to Earn Cash অ্যাপটি ব্যবহার করতে পারেন। এখানে গেম খেলে ও ভিডিও দেখে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

পাশাপাশি সার্ভে পর্যন্ত চালু করা হয়েছে। যার কারণে এখানে সার্ভে থেকেও ইনকাম করা যাবে। এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে রয়েছে।

আর ইতিমধ্যেই অ্যাপটির রেটিং ৪.৫ এবং অ্যাপটি ৫০ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে। যা দেখে বুঝতে পারছেন অ্যাপটা অনেক জনপ্রিয়।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ

প্রায় লক্ষ লক্ষ মানুষ এই ব্যবহার করছে। এখানে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায় যেমনঃ

  • গেম খেলে
  • ডেইলি ফ্রী স্পিন
  • সার্ভে করে
  • ভিডিও দেখে
  • গান শুনে
  • নিউজ পড়ে
  • অ্যাপ টেস্ট করে

উপরোক্ত মাধ্যমে এই অ্যাপ থেকে ইনকাম করা যাবে। ইনকামের অর্জিত অর্থ পেপাল , অ্যামাজন গিফট কার্ড এর মাধ্যমে নেওয়া যায়। এছাড়াও এই অ্যাপে রেফার বোনাস আছে।

রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করে রেফার লিংক পরিচিত ও বন্ধুদের সাথে শেয়ার করুন, এতে করে ইনকামের পরিমাণ ২০ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো যায়।

৩. GivvyCash – Earn Money & Cash

এটি একটি গেম খেলে ও ভিডিও দেখে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি অ্যাপ। তবে এই অ্যাপটি নতুন, যার কারণে এখান থেকে হয়তো খুব বেশি ইনকাম করা যাবে না।

কারণ এখানে পয়েন্ট ভিত্তিক সামান্য পরিমাণ ইনকাম দিয়ে থাকে। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে এই অ্যাপে ছোট ছোট টাস্ক করে এবং ভিডিও দেখে আয় করতে পারেন।

আপনাকে মূলত ভিডিওতে দেখানো বিজ্ঞাপন গুলো দেখতে হবে, সেখান থেকে আয় করতে হবে।

  • পেমেন্ট পদ্ধতিঃ সাধারণত ইন্টারন্যাশনাল মাধ্যমে পেমেন্ট নিতে হয়। এজন্য পেপাল ও পেটিএম অ্যাকাউন্ট থাকা অবশ্যক। কাজ করা পূর্বে পেপাল ও পেটিএম অ্যাকাউন্ট খুলে নেবেন।

৪. Honeygain

বিভিন্ন ধরনের মাইক্রোটাস্ক করে ইনকাম করতে চান, তাহলে এই Honeygain প্লাটফর্মটিতে কাজ করতে পারেন। এখানে ছোট ছোট কাজগুলো করে ডেইলি উপার্জন করা যায়।

আরো পড়ুনঃ  ৮টি ডিপোজিট ছাড়া বোনাস সাইট বাংলাদেশ

এই প্লাটফর্মটিতে সম্পূর্ণ ফ্রিতেই একাউন্ট খুলতে পারবেন। নতুন একাউন্ট খুললেই থাকতে সরাসরি ২ ডলার বোনাস। পাশাপাশি রেফারেল ইনকাম রয়েছে।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ

রেফার করে ইনকামের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও এখান থেকে বিভিন্ন মাধ্যমে আয় করা যায় যেমনঃ

  • ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে ইনকাম
  • ইন্টারনেট শেয়ার করে আয়
  • ভিডিও দেখে ইনকাম
  • অ্যাপ টেস্ট করে ইনকাম
  • অ্যাপ ডাউনলোড করে আয়
  • বিজ্ঞাপন দেখে ইনকাম

উপরোক্ত ছাড়াও আরো ভিন্ন ভিন্ন উপায়ে ইনকাম করা যেতে পারে। এজন্য সরাসরি তাদের অফিসিয়াল সাইটে ভিজিট করুন এবং ইনকামের পদ্ধতি গুলো দেখে নিন। এখানে আবার নিজের ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করেও ইনকাম করা যায়।

আপনার যদি কোন ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা থাকে, তাহলে এই প্লাটফর্মে বিক্রয় করতে পারেন। পাশাপাশি ছোট ছোট ভিডিও দেখে টাকা ইনকাম পর্যন্ত করা যায়।

পেমেন্ট পদ্ধতিঃ Honeygain এর বর্তমান তথ্য অনুযায়ী, নির্দিষ্ট minimum payout threshold পূরণ হলে PayPal বা JumpToken এর মাধ্যমে payout নেওয়ার সুযোগ রয়েছে।

সর্বনিম্ন ০.৫০ ডলার একাউন্টে জমা করতে পারলেই পেমেন্ট উত্তোলন করতে পারবেন।

৫. Picoworkers 

এখানে মূলত দক্ষতা ভিত্তিক ফ্রিল্যান্সিং টাইপের কাজগুলো করে ইনকাম করতে হয়। এখানে ভিডিও দেখা নয় বরং ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে ইনকাম করতে পারবেন।

এছাড়াও কিছু ক্যাটাগরি রয়েছে, যেখানে ভিডিও দেখার কাজ গুলো পেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ফ্রিল্যান্সিংয়ের ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে হয়।

বিশেষ করে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন , ডিজিটাল মার্কেটিং , ওয়েব ডিজাইন সহ বিভিন্ন মাধ্যমে উপার্জন করা যায়।

  • পেমেন্ট পদ্ধতিঃ ব্যাংক ট্রান্সফার ও পেপাল এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।
  • Referral Program: তাদের প্লাটফর্মে রেফারেল প্রোগ্রাম এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের নিয়ম মতে রেফার করে ৫ পারসেন্ট ইনকাম বৃদ্ধি করতে পারেন।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ ব্যবহারের নিয়ম

ভিডিও দেখে টাকা ইনকাম করার জন্য কিছু পদ্ধতি ও নিয়ম অনুসরণ করতে পারেন যেমনঃ

১. বিশ্বস্ত অ্যাপ নির্বাচন করুন

প্রথমে Google Play Store বা সংশ্লিষ্ট অফিসিয়াল সোর্স থেকে অ্যাপটি ডাউনলোড করুন। অজানা ওয়েবসাইট থেকে APK ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলাই নিরাপদ।

২. অ্যাকাউন্ট তৈরি করুন

অ্যাপ ইনস্টল করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোথাও ইমেইল, ফোন নম্বর বা অন্য কোনো তথ্য চাইতে পারে।অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক থাকুন।

৩. ভিডিও বা বিজ্ঞাপন দেখুন

অ্যাপের মধ্যে ভিডিও দেখার অপশন থাকলে সেখানে গিয়ে নির্দিষ্ট ভিডিও চালু করুন। ভিডিও সম্পূর্ণ দেখা হলে নির্ধারিত রিওয়ার্ড পাওয়া যেতে পারে।

৪. পয়েন্ট জমা করুন

ভিডিও দেখা ছাড়াও যদি সার্ভে বা ছোট টাস্ক থাকে, সেগুলো সম্পন্ন করে অতিরিক্ত পয়েন্ট অর্জন করতে পারেন।

বেশিরভাগ প্ল্যাটফর্মেই অতিরিক্ত কিছু ছোট ছোট টাস্ক থাকে, যেগুলো করার মাধ্যমে বেশি বেশি পয়েন্ট অর্জন করা যায়।

৫. পেমেন্টের শর্ত দেখুন

অ্যাপের Redeem, Cash Out বা Withdrawal অংশে গিয়ে দেখুন কত পয়েন্ট হলে টাকা বা রিওয়ার্ড নেওয়া যায় এবং কোন কোন পেমেন্ট পদ্ধতি রয়েছে।

আরো পড়ুনঃ  সেরা ১২টি ফ্রি এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন

বিকাশে ভিডিও দেখে টাকা পাওয়া যায়?

বাংলাদেশে অনেকেই ভিডিও দেখে সরাসরি বিকাশে টাকা ইনকাম করার অ্যাপ খুঁজে থাকেন। কিন্তু প্রতিটি আন্তর্জাতিক রিওয়ার্ড অ্যাপ সরাসরি বিকাশে টাকা পাঠায় না।

কোনো অ্যাপ যদি বিকাশ পেমেন্টের দাবি করে, তাহলে অ্যাপটির অফিসিয়াল তথ্য এবং ব্যবহারকারীদের রিভিউ ও ফিডব্যাক যাচাই-বাছাই করুন। শুধু Facebook পোস্ট, YouTube ভিডিও বা কোনো রেফারেল লিংকে লেখা দেখে বিশ্বাস করা উচিত নয়।

বিশেষ করে যদি কেউ বলে, “শুধু ১০টি ভিডিও দেখলেই ৫০০ টাকা বিকাশে পাবেন”তাহলে বিষয়টি যাচাই না করে টাকা বা ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়।

ভিডিও দেখে কত টাকা ইনকাম করা যায়?

আপনাদের সকলের একটি প্রশ্ন থাকে, ভিডিও দেখে কত টাকা উপার্জন করা যায়? এই প্রশ্নের উত্তর বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ভিন্ন ভিন্ন কথা বলে থাকে।

বেশিরভাগ ওয়েবসাইট গুলো হাজার হাজার টাকা ইনকামের কথা বলে থাকে। কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে ভিডিও দেখে খুব বেশি ইনকাম করা যায় না। ভিডিও দেখে আনুমানিক ৫০ থেকে ২০০ টাকা ডেইলি হয়তো উপার্জন করতে পারেন।

মাস শেষে ২ থেকে ৩ হাজার টাকা ইনকাম হতে পারে। তবে অনেক ও ওয়েবসাইট ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকামের দাবি করে থাকে, এটি সম্পূর্ণ ভুয়া তথ্য।

সর্বোচ্চ আনুমানিক  ২ থেকে ৩ হাজার টাকা ইনকাম করতে পারেন, এর বেশি কোনভাবে সম্ভব নয়। এছাড়াও আপনি কোন অ্যাপ এ কাজ করছেন এবং কিভাবে কাজ করছেন এর উপর নির্ভর করে ইনকাম হয়।

ভিডিও দেখে ইনকাম করার সময় সতর্কতা

অনলাইনে আয়ের সুযোগের পাশাপাশি প্রতারণার ঘটনাও রয়েছে। তাই কোনো অ্যাপ ব্যবহার করার আগে কয়েকটি বিষয় যাচাই করা ভালো।

প্রথমত, অ্যাপটির ডেভেলপার বা কোম্পানির পরিচয় দেখুন। দ্বিতীয়ত, Play Store-এর রিভিউ পড়ুন। শুধু পাঁচ তারকার রিভিউ দেখে সিদ্ধান্ত নেবেন না; নেতিবাচক রিভিউগুলোতেও ব্যবহারকারীরা কী ধরনের সমস্যার কথা বলেছেন তা দেখুন।

তৃতীয়ত, অ্যাপটি টাকা উত্তোলনের আগে কোনো অস্বাভাবিক ফি চাইছে কি না দেখুন। “আগে ৫০০ টাকা জমা দিন, তারপর ৫০০০ টাকা তুলতে পারবেন” এ ধরনের শর্ত থাকলে সতর্ক হওয়া উচিত।

এছাড়া OTP, PIN, পাসওয়ার্ড বা ব্যাংকিং সংক্রান্ত গোপন তথ্য কোনো অজানা অ্যাপে দেওয়া থেকে বিরত থাকুন

শেষ কথাঃ উপসংহার

আর্টিকেলে অনেকগুলো ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে ধারণা দিয়েছি। তবে এগুলো থেকে অধিক উপার্জনের কোন সুযোগ নেই।

যারা মূলত মোবাইল রিচার্জ খরচ ও পকেট খরচ চালানোর জন্য কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা এই ধরনের অ্যাপ ও ওয়েবসাইট গুলোতে পার্টটাইম কিছু কাজ করতে পারেন।

তবে অবশ্যই সঠিক ভাবে নির্ভরযোগ্য অ্যাপ গুলোতে কাজ করবেন। তাহলে পেমেন্ট নিতে পারবেন। তবে আমার মতে আপনি যদি দীর্ঘদিন না করতে চান তাহলে ফ্রিল্যান্সিং শিখুন এবং ফ্রিল্যান্সিং করে আয় করুন।

ফ্রিল্যান্সিং এর দক্ষতা থাকলে অনলাইন সেক্টর থেকে দীর্ঘদিন আয় করা যায়। আপনাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave a Comment