২০২৭ সালের সেরা ৬টি দিনে ৫০০ টাকা ইনকাম apps ও website

অনেকেই আপনারা অনলাইনে ইনকাম করার জন্য দিনে ৫০০ টাকা ইনকাম apps সম্পর্কে জানতে চান।

আর এই জন্যই আমরা অনেক রিসার্চ করে সেরা কয়েকটি অ্যাপস ও সাইট খুঁজে বের করেছি। যেগুলো ব্যবহার করে যেকোনো ব্যক্তি ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবে।

ইনকাম করার জন্য খুব বেশি দক্ষতা বা জ্ঞানের প্রয়োজন হয় না। সাধারণ বেসিক নলেজ ও প্রয়োজনীয় ডিভাইস থাকলেই অনলাইন থেকে ইনকাম শুরু করা যায়।

আর অনলাইনে ইনকাম করার জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলোতে কাজ করতে হয়। এইজন্য যে কোন প্লাটফর্ম ব্যবহার করার পূর্বে তাদের রিভিউ ও ফিডব্যাক চেক করে নিবেন। আর সচরাচর ফ্রিতে ইনকাম করার প্লাটফর্ম গুলোতে কাজ করার চেষ্টা করবেন।

দিনে ৫০০ টাকা ইনকাম করা কি সত্যিই সম্ভব?

সঠিক পদ্ধতি ও প্ল্যাটফর্ম খুঁজে বের করতে পারলেই দিনে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব। তবে সকলেই প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবে বিষয়টি এমন নয়।

যারা স্মার্টলি অনলাইনে কাজ করতে পারবে তারাই সাধারণত ডেইলি ৫০০ টাকার বেশি আয় করতে পারবে। এছাড়াও যাদের নিজস্ব কোন দক্ষতা রয়েছে, তারা মনে হয় সেই ৫০০ থেকে ১০০০ টাকার বেশি পর্যন্ত ইনকাম করতে পারবে।

অবশ্যই পড়ুনঃ

আর দক্ষতা না থাকলেও ডেইলি ৫০০ টাকা ইনকাম করা সম্ভব হবে, তবে ইনকাম করতে সাধারণত একটু সময় বেশি লাগবে। নতুন অবস্থায় কোন প্লাটফর্মে কাজ করলে সাধারণত অনেক কম পরিমাণে ইনকাম করা যায়।

তবে ধীরে ধীরে পরিচিতি বাড়াতে থাকলে ইনকামের পরিমাণও বাড়তে থাকে, যার কারণে সকলকে বলব ধৈর্য সহকারে অ্যাপসগুলোতে কাজ করুন। অবশ্যই ইনকাম বাড়াতে পারবেন।

দিনে ৫০০ টাকা ইনকাম apps

বর্তমানে আমরা সেরা কয়েকটি অ্যাপস ও প্ল্যাটফর্ম খুঁজে বের করেছে, যেগুলো সাধারণত নিশ্চিত ভাবে পেমেন্ট দিয়ে থাকে। আর এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজ করে পেমেন্ট নিতে পারবেন।

আর এই কারণেই এই অ্যাপস গুলো আমার ভাল লেগেছে, যার কারণে আজকে শেয়ার করব। যদি ফ্রিতে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে এবং বেশি সময় ধরে কাজ করে আয় করতে চান।

তাহলে আজকে দেখানো প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে আয় করা শুরু করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আয় করতে পারবেন। নিম্নে প্ল্যাটফর্ম গুলোর তালিকা ও বিস্তারিত জানানো হলোঃ

১. Fiverr

আপনাদের মধ্যে যারা সত্যিকার অর্থে অনলাইনে দীর্ঘদিন ধরে ডেইলি ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতে চান, তাদেরকে সাজেস্ট করব দক্ষতা ভিত্তিক এই ফাইবার প্লাটফর্মে কাজ করুন।

ফাইবার এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি ক্লায়েন্টদের ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে আয় করতে পারবেন। আর ফাইবারে অনেক ছোট ছোট কাজ পাওয়া যায়, যেগুলো করার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না।

যারা এই সেক্টরের নতুন, তারা অবশ্যই ফাইবার প্ল্যাটফর্ম বা অ্যাপস দিয়ে ইনকাম শুরু করবেন। এখানে আপনি নিজে দক্ষতা অনুযায়ী কাজ করে ক্লাইন্টের সার্ভিস দিতে পারবেন।

আরো পড়ুনঃ  লেখালেখি করে আয় করার ওয়েবসাইট: চমৎকার ৫টি প্ল্যাটফর্ম

Fiverr-এ কনটেন্ট রাইটিং, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং SEO সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে।

আপনার যদি বাংলা বা ইংরেজি লেখালেখির দক্ষতা থাকে, তাহলে কনটেন্ট লেখা কিংবা ব্লগ পোস্ট ফরম্যাটিংয়ের সার্ভিস দিতে পারেন।

ফাইবার থেকে উপার্জনের জন্য প্রথমে আপনাকে এখানে নিজের প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল খুলে সঠিকভাবে সেটআপ করে আপনার কাজের বিবরণ ও দক্ষতা প্রকাশ করতে হবে।

এতে করে দ্রুত কাজের অর্ডার পাওয়া যায়। আর অর্ডার পেলেই আপনি সেগুলো কম সময়ে সম্পন্ন করে দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা উপার্জন করতে পারবেন।

বর্তমানে অনেকেই ফাইবার প্লাটফর্ম বা এপ্স ব্যবহার করে দৈনিক উপার্জন করে আর্থিকভাবে সফল হচ্ছে। যদি আপনার পেশাগত কোন দক্ষতা থাকে তাহলে দীর্ঘদিন ধরে আনলিমিটেড ইনকামের সুযোগ পেতে পারেন।

একবার পরিচিত লাভ করলে এই প্লাটফর্ম বা এপ্স থেকে দীর্ঘদিন সুযোগ থাকে। এজন্য সঠিকভাবে কাজ করুন এবং ক্লাইন্টের বিশ্বস্ততা অর্জন করুন।

তাদের অফিসিয়াল অ্যাপস ও প্লাটফর্ম দুটোই রয়েছে। গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এজন্য প্লে স্টোরে গিয়ে Fiverr লিখে সার্চ করুন, আর ইন্সটল করে ইনকাম করা শুরু করুন।

২. Freelancer.com

Freelancer.com আরেকটি পরিচিত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টে আবেদন করে কাজ পাওয়ার চেষ্টা করা যায়। পাশাপাশি কিছু কাজ প্রতিযোগিতা বা Contest এর মাধ্যমে সম্পন্ন হয়।

এখানে ডাটা এন্ট্রি, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, লেখালেখি, অনুবাদ এবং গ্রাফিক ডিজাইনের মতো কাজ পেতে পারেন। তবে এই ফ্রিল্যান্সিং কাজগুলোতে অবশ্যই আপনার ভাল দক্ষতা থাকতে হবে।

যাদের দক্ষতা বেশি তারাই এই প্লাটফর্মটি ব্যবহার করে দীর্ঘদিন আয় করতে পারে। এজন্য আমি বলব প্রথমে নির্দিষ্ট একটি স্কিল ভালোভাবে শিখে নিন, এরপরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সহ বিভিন্ন ফ্রি টাকা ইনকাম করার সাইটগুলোতে কাজ করুন।

এতে করে আপনি পার্মানেন্ট জব অথবা দৈনিক 500 টাকা ইনকামের সুযোগ পেতে পারেন। দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলোর মধ্যে আমি এই প্লাটফর্মকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি।

কারণ এই প্লাটফর্ম থেকে আপনি ১০০% ইনকাম করতে পারবেন, যদি আপনার কোন বিষয়ে দক্ষতা থাকে।

কীভাবে আয় করবেনঃ

প্রথমে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সম্পন্ন করুন। এরপর নিজের দক্ষতার সঙ্গে মিল রেখে প্রজেক্ট খুঁজে ক্লায়েন্টকে কাজের প্রস্তাব দিন। কাজ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করুন।

আপনার কাজের মান ভালো হলে নিয়মিত ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তবে প্রতিটি প্রজেক্টে কাজ পাওয়া যায় না এবং প্ল্যাটফর্মের ফি ও বিড করার শর্ত আগে দেখে নেওয়া উচিত।

৩. SproutGigs

দিনে ৫০০ টাকা ইনকাম apps হলো SproutGigs। কারণ এই অ্যাপটিতে মাইক্রো জব টাইপের ছোট ছোট কাজগুলো করে দৈনিক 500 টাকা অনলাইন ইনকাম করা যায়।

তাদের অফিসিয়াল প্লাটফর্ম রয়েছে, যেখানে ফ্রিতে একাউন্ট খোলার সুযোগ থাকছে। আপনি এখানে ফ্রিতেই ক্লাইন্টের সার্ভিস দিয়ে নিয়মিত আয় করতে পারবেন।

এখানে বিভিন্ন ধরনের ছোট কাজ পাওয়া যেতে পারে। আর এই কাজগুলো করতে খুব বেশি দক্ষতা বা জ্ঞানের প্রয়োজন হয় না। ডিজিটাল ডিভাইস অর্থাৎ স্মার্টফোন বা কম্পিউটার থাকলেই কাজগুলো করা যায়।

কাজগুলো হলোঃ

  • ডাটা এন্টি
  • ট্রান্সলেশন
  • কনটেন্ট রাইটিং
  • ওয়েবসাইট ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • ডিজিটাল মার্কেটিং
  • প্রেজেন্টেশন তৈরি
  • ভিডিও দেখা
  • লাইক কমেন্ট শেয়ার করা

ইত্যাদি সহ আরো অনেক ধরনের কাজগুলো করা যায়। তবে যারা ফ্রিল্যান্সিং টাইপের কাজগুলো করতে ভালোবাসেন, তারা এখানে শুরু করতে পারেন।

আরো পড়ুনঃ  ফ্রি টাকা ইনকাম করার উপায় ও অ্যাপ বাংলাদেশে: নতুনদের জন্য সম্পূর্ণ গাইড

তাদের একটি রেফারেল প্রোগ্রাম রয়েছে, যেখানে জয়েন হয়ে রেফার লিংক শেয়ার করলেই বোনাস পাওয়া যায়।

যারা ছোট ছোট কাজ করে ডেইলি ৫০০ টাকায় ইনকাম করতে চাচ্ছেন, তাদেরকে বলব এই সাইটে বা প্ল্যাটফর্মে কাজ করুন।

এটি নির্ভরযোগ্য সাইট হওয়াতে ডেইলি পেমেন্ট পাওয়ার সুযোগ থাকছে। আর যেহেতু ফ্রি সাইট, সেক্ষেত্রে এখানে কোন ধরনের রিস্ক নেই।

গুরুত্বপূর্ণ তথ্যঃ

এই প্লাটফর্মটিতে যে কোন কাজ করার পূর্বে কাজের শর্ত ও নীতিমালা গুলো দেখে নিবেন। কাজের শর্ত ও নীতিমালা অনুযায়ী কাজ করলে পেমেন্ট দ্রুত পাবেন।

আর সঠিকভাবে কাজ না করলে পেমেন্ট পাওয়া যায় না। তাই গুরুত্বের সাথে কাজের নীতিমালা ভালোভাবে পড়ে নিয়ে কাজ শুরু করুন।

৪.দিনে ৫০০ টাকা ইনকাম apps – Clickworker

দক্ষতা ছাড়াই অনলাইনে কাজ করে ইনকাম করার আরেকটি সেরা অ্যাপস হলো Clickworker। কারণ এই প্লাটফর্মটিতে ছোট ছোট কাজ করতে দেওয়া হয়। যেগুলো করার জন্য কোন ডিগ্রী বা খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই।

আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করেই ডেইলি তাদের দেওয়া কাজগুলো সম্পন্ন করে আয় করতে পারবেন।

তাদের অফিসিয়াল অ্যাপসটি মোবাইল ফোন ইনস্টল করেই কাজ করতে পারবেন। তাদের অ্যাপটা ইন্সটল করে প্রথমে একাউন্ট খুলে নিন।

এরপর প্রোফাইল সেটআপ করে নিজের পছন্দমত কাজ সিলেক্ট করে ইনকাম করুন। প্রতিটি কাজের নিচে নির্দিষ্ট শর্ত ও নীতিমালা থাকে, সেগুলো ভালোভাবে পড়তে হয় এরপরেই কাজ করে আয় করতে পারবেন।

কাজগুলো করা খুবই সহজ এবং সোজা। কারণ কাজগুলো করতে মাত্র ২ থেকে সর্বোচ্চ ২০ মিনিট লাগতে পারে। বেশি সময়ের কাজ হলে ইনকাম সাধারণত বেশি পাওয়া যায়।

আর এখানে লেখালেখি করে ,সার্ভে করে ,অ্যাপ টেস্ট করে ,ডাটা এন্ট্রি করে ,ট্রান্সলেশন সার্ভিস দিয়ে ইনকাম শুরু করা যায়। এছাড়াও গেম খেলেও আয় করতে পারবেন। পাশাপাশি ভিডিও দেখার সুযোগ রয়েছে।

বিনোদনমূলক ভিডিও দেখে আয় করতে পারবেন। আরও বিস্তারিত জানতে তাদের প্ল্যাটফর্মে বা অ্যাপসে ভিজিট করুন।

ইনকামের অর্থ পেপালসহ ব্যাংকের মাধ্যমেও উত্তোলন করা যাবে।

৫. Toloka 

Toloka একটি অনলাইন ইনকামের প্লাটফর্ম, যেখানে ছোট ছোট টাস্ক করে ইনকাম করা যায়। ব্যবহারকারীরা এখানে ডেইলি কিছু না কিছু কাজ করে ইনকাম করতে পারে।

এই অ্যাপটিতে ডেইলি টাস্ক করে আয় করতে পারবেন। টাস্ক হিসেবে সার্ভে করা ,পিকচার আপলোড করা , ক্যাপচা পূরণ করা , ডেটা এন্ট্রি ইত্যাদি সহ আরও অনেক ধরনের কাজ রয়েছে।

তাদের অফিসার আপনি গুগলের প্লেস্টোরে রয়েছে। ইতিমধ্যেই অ্যাপটি ১০ মিলিয়ন এর বেশি বার ইনস্টল হয়েছে। যার ফলে বুঝতে পারছেন অ্যাপটা অনেকটা জনপ্রিয়।

আর এখান থেকে অনেক মানুষই প্রতিদিনই ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করছে। হয়তো ইনকাম করতে বেশি সময় লাগবে, তবুও ইনকাম করতে পারবেন।

আর এখান থেকে যত টাকা উপার্জন করবেন সেগুলো সম্পন্ন পেওনিয়ার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৬. Google Opinion Rewards 

আপনি যদি গুগলের অফিশিয়াল অ্যাপে কাজ করে দিনে ৫০০ টাকা ইনকাম করতে চান, তাহলে আমার মতে Google Opinion Rewards এপটিতে কাজ করা উচিত।

কারণ এটি গুগলের অফিসিয়াল সার্ভে ভিত্তিক অ্যাপ। প্রচুর মানুষজন এই অ্যাপটি ব্যবহার করে ডেইলি উপার্জন করছে। এখান থেকে ১০০ পার্সেন্ট পেমেন্ট পাবেন। আর এটি একটি বিশ্বস্ত অ্যাপ।

দৈনিক তাদের দেওয়া সার্ভের প্রশ্নের উত্তর দিয়ে ডলার সংগ্রহ করতে পারবেন। সেগুলো আপনার প্লে পয়েন্ট হিসেবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্টে থাকবে।

আরো পড়ুনঃ  একাউন্ট খুললেই বোনাস ১৫০০ টাকা: জনপ্রিয় ৫টি অ্যাপস

পরবর্তীতে বেশি পরিমাণে ডলার জমা হয়ে গেলে সেগুলো আপনি পেপাল সহ গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে 100 মিলিয়ন এর বেশি বার ইনস্টল হয়েছে। আর এখান থেকে ইনকাম করা খুবই সোজা, আমি বলবো অফিশিয়াল প্লাটফর্ম থেকে অনলাইন ইনকাম করতে চাইলে এটি আপনার জন্য সেরা একটি অ্যাপ।

মোবাইল দিয়ে প্রতিদিন ৫০০ টাকা আয়ের জন্য কী করবেন?

আপনি যদি একেবারে নতুন হন, তাহলে প্রথমেই অনেকগুলো অ্যাপে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। বরং নিজের দক্ষতা ও সময় অনুযায়ী একটি নির্দিষ্ট কাজ বেছে নিন।

প্রথম ধাপঃ একটি দক্ষতা শিখুন। Canva ডিজাইন, ভিডিও এডিটিং, বাংলা কনটেন্ট লেখা অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার মতো কাজ দিয়ে শুরু করতে পারেন।

দ্বিতীয় ধাপঃ কাজের নমুনা তৈরি করুন। ক্লায়েন্টকে দেখানোর জন্য কয়েকটি ভালো ডিজাইন, লেখা বা ভিডিও তৈরি করে রাখুন। এতে আপনার দক্ষতা বোঝানো সহজ হবে।

তৃতীয় ধাপঃ সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন। দক্ষতাভিত্তিক কাজের জন্য Fiverr, Upwork বা Freelancer.com নির্বাচন করতে পারেন। অন্যদিকে, ছোট টাস্ক করতে চাইলে SproutGigs, Clickworker বা Toloka প্ল্যাটফর্ম গুলোতে কাজ করতে পারেন।

চতুর্থ ধাপঃ প্রতিদিন নির্দিষ্ট সময় দিন। কাজ শেখা, পোর্টফোলিও তৈরি, ক্লায়েন্ট খোঁজা এবং কাজ সম্পন্ন করার জন্য নিয়মিত সময় বরাদ্দ করুন।

পঞ্চম ধাপঃ আয়ের হিসাব রাখুন। কত সময় কাজ করছেন, কত টাকা পাচ্ছেন এবং কোনো ফি দিতে হচ্ছে কি না এসব লিখে রাখুন। এতে কোন কাজটি আপনার জন্য লাভজনক, তা বুঝতে পারবেন।

অনলাইন ইনকাম অ্যাপ ব্যবহারে সতর্কতা

অনলাইনে আয়ের সুযোগ যেমন রয়েছে, তেমনি প্রতারণার ঝুঁকিও আছে। বিশেষ করে কিছু অ্যাপ বা ওয়েবসাইট প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার দাবি করে ব্যবহারকারীদের আকৃষ্ট করে।

যে প্ল্যাটফর্মে কাজ করার আগে রেজিস্ট্রেশন ফি, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি বা টাকা জমা দিতে বলা হয়, সেটি যাচাই না করে অর্থ দেবেন না।

অস্বাভাবিক বেশি আয়ের প্রতিশ্রুতি, রেফার করলেই নিশ্চিত টাকা এবং উত্তোলনের সময় নতুন করে টাকা চাওয়ার মতো বিষয়গুলো থাকলে, সেই প্লাটফর্ম থেকে সতর্ক থাকবেন।

এছাড়া আপনার OTP, PIN, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য কাউকে দেবেন না। অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, ব্যবহারকারীর শর্তাবলি, পেমেন্ট পদ্ধতি এবং ন্যূনতম উত্তোলনসীমা যাচাই করুন। বাংলাদেশে টাকা গ্রহণের বাস্তবসম্মত উপায় আছে কি না, সেটিও আগে নিশ্চিত হয়ে নিন।

দিনে ৫০০ টাকা ইনকাম apps উপসংহার

সর্বশেষে বলবো দিনে ৫০০ টাকা বা তার বেশি ইনকাম করতে হলে সর্বপ্রথম নিজের দক্ষতা বৃদ্ধি করুন। দক্ষতা থাকলে অনলাইনে ইনকাম করা সম্ভব হয়।

পাশাপাশি দক্ষতা না থাকলেও 200 থেকে 500 টাকা ইনকাম করা যেতে পারে। সে ক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় করতে হবে।

আর অবশ্যই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলোতে কাজ করবেন। অজানা নতুন কোন ওয়েবসাইটে কাজ করতে যাবেন না।

আমি ইতিমধ্যেই সেরা কয়েকটি অ্যাপস ও প্লাটফর্ম সম্পর্কে জানিয়েছি যেগুলো হয়তো আপনার অনলাইন ইনকামের ক্ষেত্রে কাজে আসতে পারে।

12 thoughts on “২০২৭ সালের সেরা ৬টি দিনে ৫০০ টাকা ইনকাম apps ও website”

  1. তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ অনেক ভাভালোলাগছে

    Reply

Leave a Comment