বর্তমানে সহজেই মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় গুলো জেনে পরিকল্পনা করে ইনকাম শুরু করা যায়। অনেকেই পড়াশোনা শেষ করে বাড়িতে বেকার বসে থাকেন, তারা আর বেকার বসে থাকবেন না। আজকের দেখানো উপায় গুলো ভালোভাবে পড়ে সঠিক সিদ্ধান্ত নিন।
শুধু উপায় গুলো জানলেই হবে না, সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবসা করতে হবে। মাসে ২০ হাজার টাকা ইনকাম করার জন্য অবশ্যই ব্যবসাতে কিছু টাকা ইনভেস্ট করতে হয়।
এজন্য আপনাদের অবশ্যই ইনভেস্টমেন্ট করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি নিজের কোন দক্ষতা থাকলে ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইন প্লাটফর্ম থেকে উপার্জন করতে পারবেন।
এক্ষেত্রে শুধুমাত্র আপনার কম্পিউটার বা মোবাইল ফোন প্রয়োজন হবে। পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকলে কাজটা আরো অনেক সহজ হয়ে যায়।
আজ আমরা আপনাদের মাঝে মাসে ২০ হাজার টাকা আয় করার ১৫টি সেরা উপায় তুলে ধরবো। যেগুলো আমরা অনেক রিসার্চ করে খুঁজে বের করেছি। হয়তো আপনার ইনকাম করার ক্ষেত্রে অনেকটা কাজে আসবে।
মাসে ২০ হাজার টাকা আয় করা কি সম্ভব?
হ্যাঁ অবশ্যই, সঠিক পরিকল্পনা করে নির্দিষ্ট কোন উপায়ে কাজ করলে মাসে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। এক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রথমদিকে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
পাশাপাশি ধৈর্য সহকারে পরিকল্পনা করে কাজটি চালিয়ে যেতে হবে। ধরুন আপনি মুদির দোকান দিলেন। সেখানে হয়তো প্রথম দিকে খুব বেশি বিক্রি হবে না।
তবে ধীরে ধীরে যদি আপনি পরিশ্রম করেন এবং ধৈর্য ধরে বিভিন্ন উপায় অনুসরণ করে নিজের দোকানের মার্কেটিং করতে পারেন। তাহলে অবশ্যই বিক্রি বাড়াতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
বর্তমান সময় হলো অনলাইনের যুগ, এখন সকল কিছুই অনলাইন এর মাধ্যমে প্রচার করতে হয়। তাই আপনি যদি যেকোন ব্যবসা শুরু করেন না কেন, আপনাকে অবশ্যই অনলাইনে প্রচার করে গ্রাহকদের জানাতে হবে।
তবে শুরু থেকেই নির্দিষ্ট পরিমাণ আয়ের নিশ্চয়তা পাওয়া যায় না। প্রথম দিকে কাজ শেখা, অভিজ্ঞতা তৈরি এবং গ্রাহক সংগ্রহের জন্য সময় দিতে হতে পারে।
মাসে ২০ হাজার টাকা আয় করার ১৫টি কার্যকর উপায়
এই আধুনিক যুগে আমরা মাসে ২০ হাজার টাকা আয় করার সেরা ১৫ টি উপায় খুঁজে বের করতে সক্ষম হয়েছি। যেগুলো বাস্তব অভিজ্ঞতা ও অনেক রিসার্চ করে বের করা হয়েছে।
আমি নিজেই এর মধ্য থেকে একটি উপায়ে প্রতিমাসে বিশ হাজার টাকার বেশি আয় করে থাকি। সকল কিছু বিস্তারিত এখন জানাবো, আপনাদের আর বেকার থাকতে হবে না।
ঘরে বসে বা অফ লাইনে বিভিন্নভাবে ইনকাম শুরু করতে পারবেন। নিম্নে সেরা কার্যকর উপায় গুলো তুলে ধরা হলোঃ
১. AI ব্যবহার করে ডিজিটাল সার্ভিস বিক্রি
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি তুলনামূলক নতুন একটি আয়ের ক্ষেত্র।
আপনি ChatGPT, Canva AI এবং অন্যান্য AI টুল ব্যবহার করে ছোট ব্যবসা বা ব্যক্তিগত উদ্যোক্তাদের বিভিন্ন কাজে সহায়তা করতে পারেন।
এছাড়াও সরাসরি AI প্ল্যাটফর্ম গুলোর পেইড ভার্সন কম দামে বিক্রি করে ইনকাম করতে পারেন। অনেকেই এই উপায়ে ইনকাম করে আসছে।
এক্ষেত্রে কোনো পুঁজি দরকার নেই, শুধুমাত্র আপনাকে নিজের একটি ওয়েবসাইট বা ফেসবুক পেজ খুলে মার্কেটিং চালাতে হবে। মূল কথা গ্রাহকদের জানাতে হবে আপনি এই ধরনের সার্ভিস দেন।
এভাবেই অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব। তবে এখানে প্রথম দিকে হয়তো খুব বেশি ইনকাম নাও হতে পারে, সে ক্ষেত্রে হাল ছাড়া যাবে না। ধৈর্য সহকারে কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করতে হবে।
তাহলে আপনি অনলাইনে ব্যবসা করে সফল হতে পারবেন। তবে এআই প্ল্যাটফর্ম ব্যবহার করা আপনাকে শিখতে হবে। কারণ আপনাকে অবশ্যই এআই প্ল্যাটফর্ম এর সাহায্য নিয়ে দ্রুত কাজ করে সার্ভিস দিতে হবে।
এআই ব্যবহার করে অনেক ধরনের কাজ করতে পারেন যেমনঃ
- সোশ্যাল মিডিয়ার পোস্ট ও ক্যাপশন তৈরি।
- পণ্যের বিবরণ লেখা।
- বিজ্ঞাপনের কনটেন্ট তৈরি।
- প্রেজেন্টেশন ডিজাইন।
- ভিডিওর স্ক্রিপ্ট তৈরি।
- ব্যবসার জন্য কনটেন্ট ক্যালেন্ডার তৈরি।
ধরুন, আপনি একজন গ্রাহকের জন্য মাসে ২০টি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে ২ হাজার টাকা নিলেন। এভাবে ১০ জন নিয়মিত গ্রাহক পেলে মাসে ২০ হাজার টাকা আয়ের সুযোগ তৈরি হতে পারে।
তবে শুধু AI দিয়ে লেখা তৈরি করলেই হবে না। তথ্য যাচাই, ভাষা সম্পাদনা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজের মান নিশ্চিত করতে হবে। মূল কথা এআই দিয়ে সাহায্য নিতে হবে এবং নিজে নিজে কিছু এডিটিং করে কনটেন্ট তৈরি করতে হবে।
২. ফ্রিল্যান্সিং করে মাসে ২০ হাজার টাকা আয়
মাসে ২০ হাজার টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং করা। ফ্রিল্যান্সিং করে কিন্তু ২০ হাজার টাকা ইনকাম করা কোন কঠিন কিছু নয়।
কারণ ফ্রিল্যান্সিং এর সেক্টরে দক্ষ হলেই অসংখ্য কাজের সুযোগ রয়েছে, যেগুলো করার মাধ্যমে আপনি ডেইলি 5 থেকে 10 ডলার উপার্জন করতে পারবেন।
হয়তো প্রথম দেখে কাজের অর্ডার কম পাবেন, তবে নিজের প্রোফাইলে রেটিং বৃদ্ধি করতে পারলেই কাজের অর্ডার ধীরে ধীরে বাড়ে। মূল কথা আপনাকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গ্রাহকদের সন্তুষ্ট করতে হবে।
তাহলেই ক্লাইন্টের কাছ থেকে কাজের সুযোগ বেশি পাবেন, অনেক সময় বিভিন্ন কোম্পানিতে পার্মানেন্ট জব পর্যন্ত পাওয়া যায়। সে ক্ষেত্রে আপনাকে নিজের দক্ষতা দেখাতে হবে।
মূল কথা ফ্রিল্যান্সিংয়ে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য অবশ্যই ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে ভালো দক্ষতা থাকতে হয়। ফ্রিল্যান্সিং এর সহজ কিছু কাজ যেমনঃ
- গ্রাফিক ডিজাইন।
- ভিডিও এডিটিং।
- ওয়েবসাইট তৈরি।
- SEO সার্ভিস।
- ডাটা এন্ট্রি।
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
- কনটেন্ট রাইটিং।
উপরোক্ত কাজগুলো আপনি অনলাইন সহ সরাসরি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থেকেও শিখে নিতে পারেন। তবে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থেকে শিখলে কিছু টাকা খরচ হতে পারে। তবে সেখানে হাতে কলমে শেখানো হয়।
আর ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করার জন্য Fiverr, Upwork এবং Freelancer.com প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
প্রথম দিকে ছোট কাজ দিয়ে শুরু করুন। কাজের মান ভালো হলে ধীরে ধীরে নিজের সার্ভিসের মূল্য বাড়াতে পারবেন।
তবে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুললেই কাজ পাওয়া যায় না। দক্ষতা, পোর্টফোলিও এবং ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের সক্ষমতা গুরুত্বপূর্ণ।
৩. ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে আয়
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় গুলোর মধ্যে আরেকটি সহজ উপায় খুঁজে বের করেছি। আর সেটি হলো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট।
এখানে আপনাকে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ম্যানেজ করতে হয়। মূল কথা আপনাকে পেজে পোস্ট করতে হয় , গ্রাহকদের রিপ্লাই দিতে হয় , পাশাপাশি কমেন্টের রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয়।
এই সকল কাজগুলোই একজন পেজ ম্যানেজমেন্ট এর করতে হয়। আপনারা যারা ফেসবুক পেজ ব্যবহার করেন এবং ম্যানেজ করতে পারেন, তারাই এই টাইপের কাজগুলো ঘরে বসে করতে পারেন।
ফেসবুকে প্রায় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পেজ ম্যানেজ করার জন্য লোক নিয়োগ দেয়। সে ক্ষেত্রে আপনারা তাদের প্রতিষ্ঠানের জবের জন্য এপ্লাই করতে পারেন।
আর ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম স্যালারি প্রদান করে। তবে আনুমানিক আমার জানামতে ৫ থেকে ১০ হাজার টাকা স্যালারি দিয়ে থাকে।
তবে আপনি যদি একাধিক প্রতিষ্ঠানে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এর কাজ পান, সেক্ষেত্রে মাসে ২০ হাজার টাকা ইনকাম করা সহজ হবে। অর্থাৎ আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করতে পারছেন।
তবে অনেকের প্রশ্ন থাকে এখানে কি কি কাজ করতে হয়। এখানে আপনাকে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয় বা কাজ করতে হয় যেমনঃ
- নিয়মিত পোস্ট প্রকাশ করা।
- পণ্যের ছবি ও ডিজাইন তৈরি করা।
- ইনবক্সের উত্তর দেওয়া।
- কমেন্ট মডারেশন করা।
- পোস্টের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা।
- প্রচারণার পরিকল্পনা তৈরি করা।
একটি ছোট ব্যবসার পেজ পরিচালনার জন্য মাসিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা বা কাজের পরিধি অনুযায়ী আরও বেশি পারিশ্রমিক নির্ধারণ করতে পারেন।
এভাবে ৪-৫টি পেজের কাজ পেলে মাসে ২০ হাজার টাকা আয়ের সম্ভাবনা তৈরি হবে।
৪. শর্ট ভিডিও তৈরি করে আয়
বর্তমানে Facebook Reels, YouTube Shorts এবং অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্মে দর্শকদের আগ্রহ অনেক বেশি।আপনি নিজের মুখ না দেখিয়েও বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন। যেমনঃ
- প্রযুক্তি বিষয়ক টিপস।
- শিক্ষামূলক ভিডিও।
- মোবাইল অ্যাপের ব্যবহার।
- রান্নার ভিডিও।
- বইয়ের সংক্ষিপ্ত আলোচনা।
- তথ্যভিত্তিক ভিডিও।
শর্ট ভিডিও আপলোড করে মনিটাইজেশন সহ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও আয় করতে পারবেন। তবে আমি বলব ইউটিউবে শর্ট ভিডিও বানান এবং আপলোড করুন। এক্ষেত্রে মনিটাইজেশন থেকে ইনকামের সম্ভাবনা সবচেয়ে বেশি।
আর আপনারা জানেন শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ আসে। সেক্ষেত্রে আপনি অল্প দিনেই মনিটাইজেশন পাবেন। তবে মনটাইজেশনের শর্ত অনুযায়ী ভিডিও আপলোড করবেন।
৫. অনলাইন টিউশনি করে আয়
আপনি যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান রাখেন, তাহলে অনলাইন টিউশনি হতে পারে মাসে ২০ হাজার টাকা আয়ের একটি কার্যকর উপায়।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান কিংবা আইসিটি পড়ানোর চাহিদা রয়েছে।
ধরুন, আপনি ৫ জন শিক্ষার্থীকে পড়ান এবং প্রত্যেকের কাছ থেকে মাসে ২ হাজার টাকা নেন। তাহলে আপনার মাসিক আয় হবে ১০ হাজার টাকা। শিক্ষার্থীর সংখ্যা বা ক্লাসের পরিমাণ বাড়ালে আয়ও বাড়বে।
শিক্ষার্থী সংগ্রহের জন্য ফেসবুক গ্রুপ, পরিচিতজন এবং অনলাইন টিউশন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
৬. ডিজিটাল পণ্য তৈরি করে বিক্রি
ডিজিটাল পণ্য বিক্রি এমন একটি ব্যবসা, যেখানে একবার পণ্য তৈরি করে একাধিকবার বিক্রি করার সুযোগ থাকে। আপনি বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য তৈরি করতে পারেন এবং সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন।
বিশেষ করে ওয়েবসাইটের টেমপ্লেট বর্তমানে খুবই বিক্রি হয়। যদি আকর্ষণীয়ভাবে এক্সক্লুসিভ ওয়েব সাইটের টেমপ্লেট তৈরি করতে পারেন। তাহলে সেটি আপনি দীর্ঘদিন ধরে বিক্রি করতে পারবেন।
এছাড়াও আরো বিভিন্ন ধরনের ডিজিটাল আইটেম বিক্রি করা যায় যেমনঃ
- CV ও Resume Template।
- Excel হিসাবের শিট।
- Canva Template।
- ডিজিটাল প্ল্যানার।
- শিক্ষার্থীদের নোট।
- ব্যবসার হিসাব রাখার ফরম্যাট।
- সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট।
উদাহরণস্বরূপ, আপনি ২০০ টাকায় একটি ডিজিটাল পণ্য বিক্রি করলে মাসে ১০০টি বিক্রিতে ২০ হাজার টাকা মোট বিক্রয় হবে। তবে প্ল্যাটফর্ম ফি, প্রচারণা খরচ এবং অন্যান্য ব্যয় বাদ দিলে প্রকৃত লাভ কম হতে পারে।
নিজস্ব ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা ডিজিটাল পণ্য বিক্রির উপযোগী মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি শুরু করতে পারেন।
৭. অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্য প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার করে কমিশন উপার্জনের পদ্ধতি।
আপনি কোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে একটি বিশেষ লিংক পাবেন। আপনার লিংকের মাধ্যমে কেউ পণ্য বা সেবা কিনলে নির্ধারিত নিয়ম অনুযায়ী কমিশন পাবেন।
এক্ষেত্রে Daraz Affiliate এবং বিভিন্ন আন্তর্জাতিক অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে জেনে নিবেন। তাদের অফিসের ওয়েবসাইটগুলোতেই সকল বিস্তারিত দেয়া থাকে।
আয় বাড়ানোর জন্য একটি ব্লগ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা নির্দিষ্ট বিষয়ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে পারেন।
তবে মনে রাখবেন, শুধু লিংক শেয়ার করলেই বিক্রি হয় না। পণ্যের ভালো-মন্দ, ব্যবহার এবং সঠিক তথ্য তুলে ধরে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।
এভাবেও কিন্তু এই উপায়ে মাসে ২০ হাজার টাকা ইনকাম করা যায়। মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় হিসেবে এটি অনেকের কাছে জনপ্রিয়।
আর আমার কাছেও ভালো লেগেছে, কারণ আমি নিজেই গ্রুপে এফিলিয়েট লিংক শেয়ার করে ইনকাম করে থাকি।
৮. ওয়েবসাইট তৈরি করে আয়
আপনার যদি লেখালেখি, প্রযুক্তি কিংবা কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ থাকে, তাহলে একটি ব্লগ বা তথ্যভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে পারেন।
ওয়েবসাইটে নিয়মিত মানসম্মত আর্টিকেল প্রকাশ করে Google থেকে ভিজিটর আনার চেষ্টা করতে হবে। আর নিয়মিত কনটেন্ট লিখে ওয়েবসাইটের ভিউজ বাড়ালে অবশ্যই মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
তবে আপনারা সকলে জানেন ওয়েবসাইট তৈরি করতে কিছু টাকা খরচ করতে হয়। আনুমানিক দুই থেকে তিন হাজার টাকা খরচ হতে পারে।
সেক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করে অনলাইনে ঘরে বসে ২০ হাজার টাকার বেশি ইনকাম করতে চান, তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
এখানে আপনারা কিছু টাকা খরচ করে ওয়েবসাইট বানাবেন এবং সেখানে নিয়মিত কনটেন্ট লিখবেন। কন্টেন্ট আপনার ইচ্ছামত বা বিভিন্ন বিষয়ের উপর লিখতে পারেন। মূল কথা আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে লিখবেন।
এরপর ভালো পরিমান ভিউজ আসলে গুগল এডসেন্স মনিটাইজেশন আবেদন করতে পারেন। আর মনিটাইজেশন পেলেই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয় করতে পারবেন। দীর্ঘদিন ধরে কাজ করলে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব।
তবে প্রথম দিকে হয়তো ইনকামের পরিমাণ খুবই কম, ধীরে ধীরে ধৈর্য সহকারে রেগুলার কাজ করলে ইনকাম বাড়ে।
ওয়েবসাইট থেকে আয়ের মাধ্যমঃ
- Google AdSense।
- অ্যাফিলিয়েট মার্কেটিং।
- স্পনসরড পোস্ট।
- ডিজিটাল পণ্য বিক্রি।
- নিজস্ব সার্ভিস প্রচার।
শুরুতে Blogger বা WordPress ব্যবহার করতে পারেন। তবে ওয়েবসাইট থেকে আয় করতে সময় লাগে। ভালো কনটেন্ট, SEO, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং নিয়মিত কাজ গুরুত্বপূর্ণ।
৯. ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে আয়
বর্তমানে ছোট-বড় প্রায় সব ব্যবসারই ভিডিও কনটেন্ট প্রয়োজন হচ্ছে। বিশেষ করে রিলস, শর্টস, বিজ্ঞাপন এবং পণ্য প্রচারের ভিডিও তৈরির চাহিদা রয়েছে।
আপনি CapCut, DaVinci Resolve অথবা Adobe Premiere Pro ব্যবহার করে ভিডিও এডিটিং শিখতে পারেন।
শুরুতে ছোট ভিডিও এডিটিংয়ের কাজ নিন। পরে ইউটিউবার, ফেসবুক পেজের মালিক এবং অনলাইন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে নিয়মিত কাজ সংগ্রহ করুন।
ধরুন, একটি ভিডিও এডিট করার জন্য ৫০০ টাকা পারিশ্রমিক পেলেন। মাসে ৪০টি ভিডিও এডিট করতে পারলে মোট ২০ হাজার টাকা আয় হতে পারে।
১০. স্থানীয় ব্যবসার জন্য ডিজিটাল সার্ভিস
এটি তুলনামূলক কম আলোচিত একটি আয়ের উপায়। আপনার এলাকার দোকান, রেস্টুরেন্ট, সেলুন, কোচিং সেন্টার কিংবা ছোট ব্যবসাগুলোকে ডিজিটাল সেবা দিতে পারেন।
এক্ষেত্রে আপনাকে নিজস্ব একটি আইটি সেন্টার খুলতে হবে। যেখানে আপনি গ্রাহকদের প্রযুক্তি বিষয়ে সকল কিছু সাহায্য করবেন। আর এর বিনিময়ে পারিশ্রমিক নিবেন। ডিজিটাল সার্ভিস বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমনঃ
- Google Business Profile তৈরি ও পরিচালনা।
- দোকানের ডিজিটাল মেনু তৈরি।
- WhatsApp Business সেটআপ।
- QR Code তৈরি।
- অনলাইন পণ্য ক্যাটালগ তৈরি।
- ব্যবসার জন্য সাধারণ ওয়েবসাইট তৈরি।
অনেক ছোট ব্যবসায়ী এসব কাজ নিজে করতে পারেন না। আপনি তাদের সমস্যার সমাধান করে সার্ভিস চার্জ নিতে পারেন।
একটি ব্যবসার জন্য ১ হাজার থেকে ৩ হাজার টাকা বা কাজের পরিধি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা যেতে পারে।
১১. অনলাইন পণ্য রিসেলিং
রিসেলিং হলো অন্যের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজের মাধ্যমে বিক্রি করা। এখানে নিজস্ব কারখানা বা পণ্য উৎপাদনের প্রয়োজন হয় না।
আপনি পোশাক, ঘর সাজানোর সামগ্রী, মোবাইল অ্যাকসেসরিজ, ব্যাগ কিংবা দৈনন্দিন ব্যবহারের পণ্য নিয়ে কাজ শুরু করতে পারেন।
প্রথমে অল্প পরিমাণ পণ্য সংগ্রহ করুন। এরপর ফেসবুক পেজ, গ্রুপ এবং পরিচিত ক্রেতাদের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করুন।
উদাহরণস্বরূপ, প্রতিটি পণ্যে ২০০ টাকা লাভ হলে মাসে ১০০টি পণ্য বিক্রি করে ২০ হাজার টাকা মোট লাভের লক্ষ্য নেওয়া সম্ভব। তবে পণ্য ফেরত, ডেলিভারি এবং অন্যান্য খরচ হিসাব করতে হবে।
তবে প্রোডাক্ট রিসেলিং করার জন্য নিজের একটি ফেসবুক পেজ খুলতে পারেন। সেখানে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করুন এবং সুবিধা অসুবিধা লিখে মার্কেটিং করুন।
এই উপায়ে কিন্তু মাসে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর আমার মতে এটি মাসে ২০ হাজার টাকা ইনকাম করার সেরা উপায়, কারণ এখানে আপনি কিছু টাকা ইনভেস্ট করেই ভালো পরিমাণ লাভে প্রোডাক্ট বিক্রি করতে পারছেন।
১২. অনলাইন কাস্টমার সাপোর্টের কাজ
অনেক অনলাইন ব্যবসা এবং প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রিমোট কাস্টমার সাপোর্ট কর্মী নিয়োগ করে। সেক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্টের কাজটি করতে পারেন।
তবে আপনার অবশ্যই কথা বলার দক্ষতা থাকতে হবে। গ্রাহকদের সাথে আকর্ষণীয় ভাবে কথা বলতে হবে। পাশাপাশি উত্তর দিতে হবে এবং যেকোন সমস্যার সমাধান দিতে হবে।
বর্তমানে অনেক প্রতিষ্ঠান ও কোম্পানি কাস্টমার সাপোর্টের জন্য জনবল নিয়োগ দিয়ে থাকে। সে ক্ষেত্রে আপনি সেখানে আবেদন করতে পারেন।
এখানে আপনাকে বিভিন্ন কাজ করতে হতে পারে যেমনঃ
- গ্রাহকের মেসেজের উত্তর দেওয়া।
- অর্ডার সংক্রান্ত তথ্য দেওয়া।
- অভিযোগ গ্রহণ করা।
- ইমেইল পরিচালনা করা।
- পণ্য বা সেবা সম্পর্কে তথ্য জানানো।
বাংলা ও ইংরেজিতে যোগাযোগ করতে পারলে এই কাজে সুবিধা পাবেন।LinkedIn, Upwork এবং বিভিন্ন চাকরির ওয়েবসাইটে Remote Customer Support, Chat Support ও Virtual Assistant লিখে কাজ খুঁজতে পারেন।
১৩. অনলাইনে ছবি ও ডিজাইন বিক্রি
আপনার যদি ফটোগ্রাফি বা গ্রাফিক ডিজাইনের দক্ষতা থাকে, তাহলে নিজের তৈরি ছবি, আইকন, ইলাস্ট্রেশন এবং ডিজাইন বিক্রি করতে পারেন।
এক্ষেত্রে Adobe Stock, Shutterstock এবং অন্যান্য স্টক কনটেন্ট মার্কেটপ্লেস ব্যবহার করে ফটো বিক্রি করতে পারেন।
তবে প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব মানদণ্ড ও অনুমোদন প্রক্রিয়া রয়েছে। ছবি বা ডিজাইনের কপিরাইট এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করতে হবে।
এটি দীর্ঘমেয়াদি আয়ের একটি মাধ্যম। কিন্তু শুরুতেই নিয়মিত বিক্রি বা নির্দিষ্ট পরিমাণ আয়ের নিশ্চয়তা নেই।
যদি দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে হয়তো ইনকাম করতে পারবেন। আর আপনার ফটোর কোয়ালিটি ভালো হতে হবে, পাশাপাশি ডিজাইন আকর্ষণীয় এবং ইউনিক হলে বিক্রি করা যায়।
১৪. প্রিন্ট-অন-ডিমান্ড ব্যবসা
প্রিন্ট-অন-ডিমান্ড বা POD এমন একটি ব্যবসায়িক পদ্ধতি, যেখানে গ্রাহকের অর্ডার পাওয়ার পর পণ্য প্রিন্ট ও তৈরি করা হয়।
আপনি নিজের ডিজাইন তৈরি করে টি-শার্ট, মগ, ব্যাগ কিংবা অন্যান্য পণ্যে ব্যবহার করতে পারেন।
এই ব্যবসার একটি সুবিধা হলো, এই পদ্ধতিতে অনেক পণ্য আগে থেকে কিনে মজুত রাখার প্রয়োজন হয় না। তবে উৎপাদন, ডেলিভারি এবং বিক্রির জন্য নির্ভরযোগ্য সেবা প্রদানকারী প্রয়োজন।
বাংলাদেশ থেকে কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের পেমেন্ট, শিপিং এবং দেশভিত্তিক সুবিধা যাচাই করে নেবেন।
১৫. বাড়িতে তৈরি খাবার বিক্রি
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় হিসেবে খাবার বিক্রি করতে পারেন।
আপনি যদি রান্না করতে পছন্দ করেন, তাহলে ঘরে তৈরি খাবার বিক্রির মাধ্যমে আয় করতে পারেন।
বিশেষ করে অফিসের টিফিন, হোমমেড কেক, নাশতা, ফ্রোজেন ফুড এবং দুপুরের খাবারের চাহিদা রয়েছে।
প্রথমে নিজের এলাকার পরিচিত মানুষদের কাছে খাবার বিক্রি শুরু করুন। এরপর ফেসবুক পেজ এবং স্থানীয় গ্রুপের মাধ্যমে ক্রেতা সংগ্রহ করতে পারেন।
ধরুন, প্রতিদিন ১০টি খাবারের অর্ডারে প্রতিটি থেকে ৭০ টাকা লাভ হলো। তাহলে ২৬ দিনে ১৮ হাজার ২০০ টাকা লাভ হতে পারে। এর সঙ্গে অতিরিক্ত অর্ডার যুক্ত হলে মাসে ২০ হাজার টাকার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
খাবারের মান, পরিচ্ছন্নতা, সঠিক সংরক্ষণ এবং সময়মতো ডেলিভারির দিকে বিশেষ নজর দিতে হবে।
উপসংহার
মাসে ২০ হাজার টাকা আয় করার কার্যকর ১৫ টি উপায় তুলে ধরেছি, যেগুলোর মধ্যে অনেকগুলো উপায়ে ঘরে বসেই অনলাইনে ইনকাম করা যায়।
যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তারা সেই উপায় গুলো অনুসরণ করতে পারেন। আর যারা পরিশ্রম করে ঘরের বাইরে গিয়ে ইনকাম করতে চান। তারা অফলাইনে ইনকাম করার উপায় গুলো অনুসরণ করতে পারেন।
বিশেষ করে খাবার বিক্রি, প্রোডাক্ট রিসেলিং , ডিজিটাল সার্ভিস ইত্যাদি কাজ গুলো করতে পারেন। পাশ পাশাপাশি আরো অনেক ধরনের উপায় রয়েছে, যেগুলো আমি অন্য দিন শেয়ার করব।
আপাতত আপনার পছন্দমত যে কোন একটি উপায় বেছে নিয়ে শুরু করুন। ধীরে ধীরে কাজের মান উন্নত করুন, তাহলে অবশ্যই মাসে ২০ হাজার টাকার বেশি উপার্জন করতে পারবেন।
আমি একজন অভিজ্ঞ ব্লগার ও ডিজিটাল মার্কেটার। প্রযুক্তি, টেকনোলজি, অনলাইন ইনকাম ও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি। পাঠকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায় উপস্থাপন এবং নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে সহায়ক গাইড তৈরি করাই আমার লক্ষ্য। প্রতিটি কনটেন্টে নির্ভুলতা, স্বচ্ছতা ও পাঠকের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।






