অনেকেই এসএসসি পাশে পার্ট টাইম জব করতে চান। বিশেষ করে এসএসসি পাস করার পর পার্ট টাইম জব খুঁজে থাকেন।
তাদের কথা চিন্তা করেই আমি কয়েকটি সেরা পার্ট টাইম জবের আইডিয়া শেয়ার করবো যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। আর এই পার্টটাইম জব গুলো যে কোন ব্যক্তি শুরু করতে পারবে।
তবে পার্ট টাইম জব করার ক্ষেত্রে কিছুটা হলেও দক্ষতার প্রয়োজন হয়। এজন্য আপনার আগে থেকেই উপরোক্ত বিষয়গুলোতে যোগ্যতা অর্জন করবেন।
কোন কোন বিষয়গুলোতে দক্ষতা অর্জন করা প্রয়োজন সেগুলো আমি আজকের ব্লগে বিস্তারিত জানাবো। আর এসএসসি পাস করার পর কোন ধরনের পার্ট টাইম জব আপনার করা উচিত সেগুলো সম্পর্কে ধারনা দেব।
এসএসসি পাশে পার্ট টাইম জব কী?
এসএসসি পাস করার পর প্রতিদিন নির্দিষ্ট কয়েক ঘণ্টা কাজ করে অর্থ উপার্জনের সুযোগকে সাধারণভাবে এসএসসি পাশে পার্ট টাইম জব বলা হয়। এ ধরনের চাকরিতে সাধারণত ফুল টাইম কাজের তুলনায় কম সময় দিতে হয়। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজের সুবিধামতো কাজ করার সুযোগ পান।
পার্ট টাইম চাকরির ক্ষেত্রে সব সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কিছু প্রতিষ্ঠানে এসএসসি পাস হলেই আবেদন করা যায়।
অবশ্যই পড়ুনঃ
- সেরা ৮টি ফ্রি অনলাইন ইনকাম সাইট: প্রতিদিন ১০০ টাকা আয়ের উপায়
- সেরা ৬টি দিনে ৫০০ টাকা ইনকাম apps ও website
আবার কিছু কাজে কম্পিউটার পরিচালনা, যোগাযোগের দক্ষতা কিংবা নির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে।
তবে মনে রাখতে হবে, প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগের শর্ত আলাদা। তাই আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের সময় এবং বেতনের বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নিবেন।
তবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করা ছাড়াও সরাসরি ঘরে বসে অনলাইনে পার্টটাইম কাজ করে ইনকাম করা যায়। আমি নিজেই বিভিন্ন প্লাটফর্মে ঘরে বসে ইনকাম করে থাকি। কিভাবে ইনকাম করবেন জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
এসএসসি পাশে পার্ট টাইম জব করার সুবিধা
এসএসসি পাস করার পর পার্ট টাইম চাকরি করার বেশ কিছু সুবিধা রয়েছে। বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটি ভালো একটি সুযোগ হতে পারে।
নিজের খরচ নিজে চালানোঃ পার্ট টাইম চাকরি করে শিক্ষার্থীরা মোবাইল রিচার্জ, ইন্টারনেট বিল, যাতায়াত খরচ এবং ব্যক্তিগত প্রয়োজনের টাকা নিজেই উপার্জন করতে পারেন।
কাজের অভিজ্ঞতা অর্জনঃ চাকরির মাধ্যমে বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা তৈরি হয়। ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রেও এই অভিজ্ঞতা কাজে আসতে পারে।
নতুন দক্ষতা শেখাঃ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার মতো দক্ষতা অর্জন করা যায়।
আত্মনির্ভরশীল হওয়াঃ নিজের উপার্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরি হয়।
ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রস্তুতিঃ অল্প বয়স থেকেই কাজের পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া ভবিষ্যতে পেশাগত জীবনে এগিয়ে যেতে সহায়তা করে।
এসএসসি পাশে পার্ট টাইম জবঃ সেরা ১০ টি
বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ নিজে চালানোর আগ্রহ অনেক শিক্ষার্থীর মধ্যেই দেখা যায়।
বিশেষ করে যারা এসএসসি পাস করেছেন, তাদের অনেকেই জানতে চান, এসএসসি পাশে পার্ট টাইম জব কোথায় পাওয়া যায়, কোন কাজগুলো করা যায় এবং কীভাবে চাকরির জন্য আবেদন করতে হয়।
তবে এই পর্যায়ে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সীমিত থাকায় উপযুক্ত কাজ খুঁজে পাওয়া কিছুটা কঠিন হতে পারে।
তবে চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে বাংলাদেশে এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে।
যেমনঃ শোরুমে সেলসম্যান, রেস্টুরেন্টে কাজ, ডেলিভারি সার্ভিস, কাস্টমার সার্ভিস, টিউশনি, ডাটা এন্ট্রি এবং অনলাইন ফ্রিল্যান্সিং।এবার জেনে নেওয়া যাক, এসএসসি পাস করার পর কোন কোন কাজ করে পার্ট টাইম আয় করা সম্ভব।
১. শোরুমে সেলসম্যানের চাকরি
আপনার যদি কোনরকম অভিজ্ঞতা না থাকে, তাহলে এসএসসি পাশ করার পর শোরুমে সেলসম্যানের পার্ট টাইম চাকরি করতে পারেন। আপনি দুই শিফট ভিত্তিক কাজগুলো করতে পারেন।
ধরুন সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটা শিফট কাজ করলেন। এরপর আপনি বাড়িতে এসে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো করলেন পাশাপাশি পড়াশোনা করলেন।
এভাবে পার্ট টাইম জব করেও নিজের পড়াশোনা চালানো যায়। এছাড়া অনেকেই বিকালের দিকে পার্ট টাইম জব করে থাকে, সে ক্ষেত্রে আপনি সারাদিন পড়াশোনার জন্য সময় পাচ্ছেন। তাই আমার কাছে এই শোরুমের সেলসম্যান পার্ট টাইম জবটি ভাল মনে হয়েছে।
বর্তমানে বিভিন্ন পোশাকের দোকান, সুপারশপ, ইলেকট্রনিকস শোরুম এবং মোবাইলের দোকানে বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হয়।
এই কাজে ক্রেতাদের পণ্য দেখানো, পণ্যের দাম জানানো, বিক্রির হিসাব রাখা এবং দোকানের পণ্য সাজিয়ে রাখার মতো দায়িত্ব পালন করতে হয়।
এ ধরনের কাজগুলো করতে পারলেই শোরুমের সেলসম্যান এর পার্ট টাইম কাজটি করে প্রতি মাসে ভালো পরিমাণ সেলারি নিতে পারবেন।
তবে যেহেতু আপনি পার্ট টাইম জব করছেন অর্থাৎ দিনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করছেন, সে ক্ষেত্রে স্যালারি কিছু টাকা কম হতে পারে। যারা ফুল টাইম কাজ করেন তাদের স্যালারি হয়তো বেশি।
তবুও আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আয় করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত এসএসসি বা প্রতিষ্ঠানভেদে সমমান।
- সম্ভাব্য বেতনঃ মাসিক ৫,০০০–১০,০০০ টাকা।
- কাজের সময়ঃ প্রতিষ্ঠানভেদে ৪–৬ ঘণ্টা বা শিফটভিত্তিক।
যাদের মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে এবং ধৈর্য ধরে কাজ করতে পারেন, তারা এ ধরনের চাকরির চেষ্টা করতে পারেন।
২. রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি
বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্ট, ফাস্টফুড শপ এবং ক্যাফেতে পার্ট টাইম কর্মী নিয়োগ করা হয়। বিশেষ করে রেস্টুরেন্টে খাবার পরিবেশন, অর্ডার নেওয়া, টেবিল পরিষ্কার রাখা এবং গ্রাহকদের সহযোগিতা করার জন্য কর্মীর প্রয়োজন হয়।
এ ধরনের কাজে সব সময় পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না। অনেক রেস্টুরেন্ট নতুন কর্মীদের কাজ শিখিয়ে নেয়। আপনারা চাইলে কিন্তু এসএসসি পাস করার পর এই পার্ট টাইম জবটি করতে পারেন।
আমার এক বন্ধুই এই ধরনের রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে পড়াশোনা চালাচ্ছে। সে মূলত ন্যাশনাল ভার্সিটিতে পড়াশোনা করে। সে দিনে ভার্সিটিতে ক্লাসে এটেন্ড করে, এবং সন্ধ্যা থেকে একটি রেস্টুরেন্টের পার্ট টাইম জব করে।
আপনারা চাইলে এইভাবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব থেকে শুরু করতে পারেন। রেস্টুরেন্টে পার্ট টাইম জব করার জন্য নির্দিষ্ট কোন দক্ষতার প্রয়োজন হয় না।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষই আপনাকে কাজগুলো শিখিয়ে দিবে। আপনি ভালো করে শিখে সার্ভিস দিতে পারবেন।
রেস্টুরেন্টে পার্টটাইম যাবে আনুমানিক বেতন ৩ হাজার থেকে 5000 টাকা হয়ে থাকে। যদি ফুল টাইম কাজ করেন সেক্ষেত্রের বেতন পাবেন আনুমানিক ৫ থেকে ১০ হাজার টাকা।
৩. ডেলিভারি ম্যানের চাকরি
এসএসসি পাশে পার্ট টাইম জব করতে চান, তাহলে আমার মতে সবচেয়ে সহজ কাজ হল ডেলিভারি ম্যান এর চাকরি করা।
আপনার কাজ হল নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রোডাক্ট ডেলিভারি করা। অথবা খাবার ডেলিভারি করা। অনেকেই জানেন ফুড পান্ডা প্রতিষ্ঠান ডেলিভারি ম্যান নিয়োগ দিয়ে থাকে। আপনি চাইলে সেখানে পার্টটাইম ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন।
এখানে আপনার কাজ হল নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার ডেলিভারি করা। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে প্রোডাক্ট ডেলিভারির কাজ করতে পারেন, সেখানে আপনি ইচ্ছা মতো সময়ে প্রোডাক্টগুলো কাস্টমারদের ডেলিভারি দিতে পারবেন।
এখান থেকে প্রতিদিন ইনকাম করা যায়, অর্থাৎ ডেলিভারি চার্জ এর কিছু অংশ ডেলিভারি ম্যান নিতে পারে। যার ফলে আপনি প্রতিদিন কাজ করে প্রতিদিন আয় করতে পারবেন।
ডেলিভারি ম্যান এর কাজটি করে আনুমান ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব।
৪. প্রাইভেট টিউশনি
এসএসসি পাস করার পর যারা পড়াশোনায় ভালো, তারা ছোট শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারেন। বিশেষ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিষয় পড়ানোর সুযোগ রয়েছে।
এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো, নিজের পড়াশোনার সময়ের সঙ্গে মিল রেখে টিউশনি করানো যায়। আর যে কোন সময়ই আপনি টিউশনি করাতে পারবেন।
আর একাধিক টিউশনি করাতে পারলে মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি আয় করা যেতে পারে।তবে যে বিষয় পড়াবেন, সেটি ভালোভাবে বুঝতে পারা এবং শিক্ষার্থীকে সুন্দরভাবে বোঝানোর সক্ষমতা থাকা জরুরি।
৫. ডাটা এন্ট্রি অপারেটর
এই কাজটি করার জন্য কিছুটা হলেও দক্ষতা প্রয়োজন রয়েছে। কারণ এই কাজটি অনলাইনে কম্পিউটারের মাধ্যমে করতে হয়। পাশাপাশি টাইপিং স্পিড ভালো হলে এই কাজ করে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।
ডাটা এন্ট্রির কাজটি করার জন্য অনেক সময় লাগে, বিশেষ করে যাদের টাইপিং স্পিড অনেক ধীর গতি তাদের বেশি সময় লাগতে পারে।
এজন্য বলব ডাটা এন্টির কাজটি করার জন্য প্রথমে আপনি টাইপিং স্পিড ঠিক করবেন। কিবোর্ড ব্যবহার করে ভালোভাবে প্র্যাকটিস করে নিবেন।
এই কাজে কিন্তু ভালো পরিমাণ বেতন পাওয়া যায়। মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করেই প্রতিটি কাজের বিনিময়ে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
এই ডাটা এন্ট্রির কাজটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সহ লোকাল মার্কেটপ্লেসে পাওয়া যেতে পারে। আমি নিজেই লোকাল মার্কেটপ্লেস থেকে ডাটা এন্ট্রির কাজ পেয়েছিলাম।
যেখানে প্রতিটি কাজ করার জন্য আমাকে ১২০০ থেকে ২০০০ টাকা পেমেন্ট দেওয়া হয়েছিল। তবে কাজগুলো করতে অনেক সময় লাগে। যেহেতু আমার টাইপিং স্পিড অনেক স্লো, এজন্য আমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় পর্যন্ত লেগেছিল।
তবে যারা দ্রুত কাজ করতে পারেন, তারা কম সময়ের মধ্যেই সম্পন্ন করে জমা দিতে পারবেন। এর জন্য এসএসসি পাস করার পর পার্ট টাইম জব হিসেবে অনলাইনে ঘরে বসে ডাটা এন্ট্রির কাজ করতে পারেন।
৬. কাস্টমার সার্ভিস প্রতিনিধি
বিভিন্ন অনলাইন ব্যবসা, ই-কমার্স প্রতিষ্ঠান এবং সার্ভিস কোম্পানিতে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কাস্টমার সার্ভিস প্রতিনিধি নিয়োগ করা হয়।
এই কাজে ফোন কল, মেসেজ বা লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহকদের সহযোগিতা করতে হয়। কিছু প্রতিষ্ঠানে পার্ট টাইম বা শিফটভিত্তিক কাজের সুযোগ থাকে।
আপনার যদি কথা বলার দক্ষতা থাকে তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে কাস্টমার সার্ভিস প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন।
এখানে বেতন আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। কিছুদিন আগেই বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি প্রাণ-আরএফএল কাস্টমার সার্ভিস প্রতিনিধি পদে নিয়োগ দিয়েছে।
আর তারা প্রতি মাসেই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়ে থাকে। আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন, তাদের কোম্পানি থেকে বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার সার্ভিস প্রতিনিধির জন্য মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া হয়।
তাই মেয়েরা বেশি অগ্রা অধিকার পাবেন। এর পাশাপাশি আপনারা অনেক অনলাইন প্রতিষ্ঠানেও পার্ট টাইম জব করতে পারেন, সেখানে আপনাকে কাস্টমার সার্ভিসের কাজগুলো করতে হবে।
কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া ইত্যাদি সহ আরো অনেক কাজ করতে হবে।
৭. বাংলা কনটেন্ট রাইটিং
এসএসসি পাশে পার্ট টাইম জব করে ডেইলি উপার্জন করতে চান, তাহলে আমার মতে সেরা একটি কাজ হলো বাংলা কনটেন্ট রাইটিং।
বর্তমানে কিন্তু বিভিন্ন সাইটে বাংলা সহ ইংরেজিতে কন্টেন্ট লিখে আয় করা যাচ্ছে। আমি ইতিমধ্যেই অন্য একটি পোস্টে কনটেন্ট লেখালেখি করে আয় করার প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে দেখিয়েছি।
যেখানে আপনি বাংলা লেখালেখি করে আয় করতে পারবেন। আপনারা চাইলে সেই পোস্টে ঘুরে আসতে পারেন।
এখানে আপনাকে সঠিকভাবে নির্দিষ্ট টপিকের উপর কন্টেন্ট লিখতে হয়। কনটেন্ট লেখার কিছু নিয়ম রয়েছে, সেই বেসিক নিয়ম গুলো আপনি ইউটিউব সহ ইন্টারনেট থেকে শিখে নিতে পারবেন।
যদি সঠিকভাবে লেখালেখি করে জমা দেন, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপার্জন করতে পারবেন। অনেক প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে তারা আর্টিকেল রাইটার নিয়োগ দিয়ে থাকে।
সেখানে আপনি পার্ট টাইম জব করতে পারেন। আর্টিকেল লেখার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, পড়াশোনার পাশাপাশি মাত্র ২ ঘন্টা সময় ব্যয় করেই লেখালেখি করে আয় করতে পারবেন।
আর লেখালেখি করতে কম্পিউটার না থাকলেও চলবে মোবাইল দিয়েই লেখালেখি করতে পারবেন। আর আর্টিকেল রাইটিং করে প্রতি মাসে ৩ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ আয় করা যায়। তবে ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কাজ করলে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকামের সুযোগ রয়েছে।
কারণ সেখানে আপনাকে ইংরেজিতে আর্টিকেল লিখতে হবে, আর বর্তমানে ইংরেজি আর্টিকেলের চাহিদা খুবই বেশি।
৮. অনলাইন ফ্রিল্যান্সিং
পড়াশোনার পাশাপাশি কিন্তু অনলাইনে ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং করার যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে। যোগ্যতা বলতে এখানে আপনাকে কিছু বিষয়ে দক্ষ হতে হবে।
দক্ষ না হলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন না। তবে রিসেন্টলি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ পাওয়া সহজ হচ্ছে না, তাই আমার মতে ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোন বিষয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করুন এবং দক্ষতা অর্জন করুন।
তাহলে হয়তো কাজ পেতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে দক্ষ ব্যক্তিদের কাজ বেশি দেওয়া হয়। পাশাপাশি AI প্লাটফর্ম আসার পর থেকে ফ্রিল্যান্সিং সেক্টরের কাজের পরিমাণ অনেকটা কমে গেছে।
তবু আপনার নির্দিষ্ট কোন ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা থাকলে লোকাল মার্কেটপ্লেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আয় করতে পারবেন।
নির্দিষ্ট একটি দক্ষতা শিখে অনলাইন মার্কেটপ্লেসে কাজ খুঁজতে পারেন। যেমনঃ
- গ্রাফিক ডিজাইন
- ভিডিও এডিটিং
- কনটেন্ট রাইটিং
- ডাটা এন্ট্রি
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- ওয়েব ডিজাইন
৯. ব্লগিং করে ইনকাম
এসএসসি পাশ করার পর ঘরে বসে অনলাইনে পার্ট টাইম কাজ হিসেবে ব্লগিং শুরু করতে পারেন। এখানে আপনাকে নিজের একটি ব্লগিং ওয়েবসাইট খুলে কনটেন্ট লিখে ইনকাম করতে হবে।
তবে অবশ্যই কনটেন্ট হাই কোয়ালিটি হতে হবে। পাশাপাশি ইংরেজিতে কন্টেন্ট লিখলে প্রচুর ইনকামের সুযোগ থাকে।
নিজের ওয়েবসাইটে বাংলা সহ ইংরেজিতে কনটেন্ট লিখে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। পাশাপাশি রেফারেল , প্রোডাক্ট প্রমোশন , স্পন্সরশিপ ইত্যাদির মাধ্যমে ইনকামের সুযোগ রয়েছে।
এ ছাড়া আপনি নিজের ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি করেও আয় করতে পারেন।
১০. কম্পিউটার কম্পোজের কাজ
বিভিন্ন কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং এবং ফটোকপি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ পাওয়া যায়। এখানে বাংলা ও ইংরেজি টাইপিং, আবেদনপত্র তৈরি, সিভি তৈরি এবং বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করার কাজ করতে হয়।
যারা বাংলা টাইপিং এবং কম্পিউটারের সাধারণ কাজ জানেন, তাদের জন্য এটি ভালো একটি পার্ট টাইম কাজ হতে পারে। তবে এখানে কাজের বেতন অনেকটা কম। আনুমানিক তিন হাজার টাকা থেকে ৫০০০ টাকা।
এসএসসি পাশে পার্ট টাইম চাকরি কোথায় খুঁজবেন?
শুধু চাকরির ধরন জানলেই হবে না, কোথায় চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় সেটিও জানা জরুরি। বাংলাদেশে অনলাইন ও অফলাইন দুইভাবেই পার্ট টাইম চাকরি খুঁজতে পারেন।
১. অনলাইন জব পোর্টাল
বাংলাদেশের বিভিন্ন চাকরির ওয়েবসাইটে নিয়মিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব ওয়েবসাইটে শিক্ষাগত যোগ্যতা, চাকরির ধরন এবং অভিজ্ঞতা অনুযায়ী চাকরি খুঁজতে পারবেন।
- Bdjobs: বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়।
- Bikroy Jobs: বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি ও স্থানীয় নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতে পারেন।
- LinkedIn: বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পেশাগত যোগাযোগের জন্য ব্যবহার করতে পারেন।
চাকরি খোঁজার সময় Part Time, SSC, Sales Assistant, Office Assistant, Data Entry এবং Customer Service লিখে সার্চ করতে পারেন।
২. ফেসবুক গ্রুপের মাধ্যমে চাকরি খোঁজা
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ী ফেসবুকের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আপনার এলাকার চাকরির গ্রুপগুলোতে যুক্ত হয়ে নিয়মিত পোস্ট দেখতে পারেন।
তবে ফেসবুকের প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি বিশ্বাস করা উচিত নয়। আবেদন করার আগে প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগের নম্বর এবং নিয়োগের সত্যতা যাচাই করবেন।
এসএসসি পাশে পার্ট টাইম জবের জন্য সিভি কীভাবে তৈরি করবেন?
চাকরির আবেদন করার সময় একটি সুন্দর ও সংক্ষিপ্ত সিভি আপনার পরিচয় তুলে ধরতে সাহায্য করে। বিশেষ করে যাদের পূর্বে চাকরির অভিজ্ঞতা নেই, তারাও নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা উল্লেখ করে সিভি তৈরি করতে পারেন।
সিভিতে নিচের তথ্যগুলো রাখুনঃ
- পূর্ণ নাম ও যোগাযোগের নম্বর।
- ইমেইল ঠিকানা।
- বর্তমান ঠিকানা।
- শিক্ষাগত যোগ্যতা ও এসএসসি পাসের সাল।
- কম্পিউটার বা অন্যান্য কাজের দক্ষতা।
- পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।
- যে ধরনের চাকরি করতে আগ্রহী।
অভিজ্ঞতা না থাকলে মিথ্যা অভিজ্ঞতা দেখানোর প্রয়োজন নেই। বরং নিজের শেখার আগ্রহ, দায়িত্বশীলতা এবং কাজের দক্ষতা তুলে ধরুন।
শেষ কথাঃ উপসংহার
এসএসসি পাশে পার্ট টাইম জব কোনগুলো আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। আমরা অনেকগুলো পার্ট টাইম জব সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো আপনি পড়াশোনার পাশাপাশি শুরু করতে পারেন।
তবে সকলকে বলবো এই সময়ে পড়াশোনার গুরুত্ব দেওয়া বেশি জরুরী। তাই পার্ট টাইম কাজ করার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করুন।
আমি একজন অভিজ্ঞ ব্লগার ও ডিজিটাল মার্কেটার। প্রযুক্তি, টেকনোলজি, অনলাইন ইনকাম ও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি। পাঠকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায় উপস্থাপন এবং নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে সহায়ক গাইড তৈরি করাই আমার লক্ষ্য। প্রতিটি কনটেন্টে নির্ভুলতা, স্বচ্ছতা ও পাঠকের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।






