ডিপোজিট ছাড়া প্রশ্নের উওর দিয়ে টাকা ইনকাম করার কার্যকরী ৬টি অ্যাপ

ডিপোজিট ছাড়া প্রশ্নের উওর দিয়ে টাকা ইনকাম করার অনেক অ্যাপস ও প্ল্যাটফর্ম রয়েছে। এখানে আপনি ডিপোজিট ছাড়াই ফ্রিতে কিছু কুইজ প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

এই ধরনের সাইটগুলোতে আপনাকে ডিপোজিট করতে হবে না বরং বিনামূল্যে একাউন্ট খুলে প্রশ্নের উত্তর দিয়ে আয় করতে পারবেন। তবে এই ধরনের প্লাটফর্ম থেকে ইনকাম করার কিছু মাধ্যম ও কৌশল, যা আপনাদের এখন জানাবো।

অনলাইনে ইনকাম করতে হলে বিভিন্ন বিষয়ে ধারণা রাখতে হয়। যারা ছোটখাটো কিছু উপার্জন করতে চান, তারা এই ধরনের ডিপোজিট ছাড়া ইনকামের সাইটগুলোতে কাজ করতে পারেন।

এখানে সহজ কিছু টাস্ক থাকে। যেগুলো করার বিনিময়ে কিছু পরিমাণ ইনকাম করা যায়। চলুন এবার সকল কিছু বিস্তারিত তথ্য জেনে আসি।

ডিপোজিট ছাড়া ইনকাম করা কি সত্যি?

হ্যাঁ, বৈধ কিছু সার্ভে ও রিওয়ার্ডভিত্তিক প্ল্যাটফর্মে কোনো টাকা জমা না দিয়েই কাজ করা যায়। তবে এখানে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা জরুরি।

অবশ্যই পড়ুনঃ

শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই প্রতিদিন হাজার হাজার টাকা আয় হবে ,এ ধরনের দাবি সাধারণত সন্দেহের চোখে দেখা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নের উত্তর, সার্ভে বা ছোট অনলাইন টাস্ক থেকে অল্প পরিমাণ রিওয়ার্ড পাওয়া যায়।

তাই এটিকে ফুল-টাইম চাকরি না ভেবে অবসর সময়ে অতিরিক্ত আয়ের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা ভালো।

ডিপোজিট ছাড়া প্রশ্নের উওর দিয়ে টাকা ইনকাম

বর্তমানে অনলাইনে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে, তার মধ্যে ডিপোজিট ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম একটি সহজ এবং জনপ্রিয় পদ্ধতি।

এই কাজ করার জন্য কোন টাকা ইনভেস্ট করতে হয় না। শুধুমাত্র মোবাইল, ইন্টারনেট এবং কিছু সময় দিলেই আপনি প্রশ্নের উত্তর, সার্ভে, কুইজ বা মতামত দিয়ে টাকা আয় করতে পারবেন। ছাত্র, চাকরিজীবী, গৃহিণী বা পার্ট টাইম ইনকাম করতে চান এমন সবার জন্য এই কাজটি উপযোগী।

অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষের মতামত জানার জন্য অনলাইনে প্রশ্ন বা সার্ভে দেয়।

ব্যবহারকারীরা সেই প্রশ্নের উত্তর দিলে তারা পয়েন্ট বা টাকা দেয়, যা পরে বিকাশ, নগদ, পেপ্যাল বা গিফট কার্ড হিসেবে নেওয়া যায়। এভাবেই ডিপোজিট ছাড়াই সার্ভে করে টাকা ইনকাম করা যায়।

আরো পড়ুনঃ  টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ ১০ উপায়

সার্ভে মূলত প্রশ্নের মত হয়ে থাকে। আপনাকে অপশন সহ এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হবে। সেখানে আপনাকে সিলেক্ট করে উত্তর দিতে হবে।

বর্তমানে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করা যায়। নিচে কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম দেওয়া হলো।

১. Google Opinion Rewards

প্রথমেই যেই অ্যাপ্লিকেশনটির কথা বলব সেটি হল Google Opinion Rewards। এটি গুগলের একটি জনপ্রিয় সার্ভে অ্যাপ।এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলে টাকা বা গুগল প্লে ক্রেডিট পাওয়া যায়।

ছোট ছোট সার্ভে সম্পন্ন করেই ইনকাম করা যায়। মূলত এখানে ডিপোজিট ছাড়াই সার্ভে করে আয় করা যায়।এই কারণে অনেকেই গুগলের এই অ্যাপটিতে সার্ভে করে পার্ট টাইম ইনকাম করে থাকে।

বিশেষ করে স্টুডেন্টরা এই টাইপের অ্যাপ গুলো বেশি ব্যবহার করে। এখানে আপনি নির্দিষ্ট কিছু সার্ভে করে রেগুলার গিফট কার্ড ও ডলার পর্যন্ত পেতে পারেন।

এখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে আপনি ১০০% পেমেন্ট পাবেন। এটি যেহেতু গুগলের অফিশিয়াল অ্যাপ, সে ক্ষেত্রে এটি আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করার পর জিমেইল দিয়ে লগইন করে নিন।লগইন করা হয়ে গেলে আবার নির্দিষ্ট কিছু সার্ভে সম্পূর্ণ করুন।

প্রতিটি সার্ভে করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট কয়েন পাবেন। যেগুলো পরবর্তীতে গিফট কার্ড ও গুগল প্লে ব্যালেন্স হিসেবে পাওয়া যায়।

২. Swagbucks

ডিপোজিট ছাড়াই প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় অ্যাপ হল Swagbucks। এই অ্যাপটিতে আগের অ্যাপের মতোই সার্ভে করে ইনকাম করতে হয়।

এখানে সার্ভে করা ছাড়াও আপনি গেম খেলে , কুইজ প্রশ্নের উত্তর দিয়ে , অ্যাপ ডাউনলোড করে ও শপিং করে আয় করতে পারবেন।

মূলত এটি একটি মাইক্রো জব অ্যাপস, যেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে ইনকাম করে পেমেন্ট নেওয়া যায়। এটা একটি বিশ্বস্ত অ্যাপ, এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যায়।

এখানে প্রতিদিনের টাস্ক সম্পূর্ণ করে নির্দিষ্ট কয়েন কালেক্ট করতে হয়, এই কয়েন বেশি পরিমাণে হয়ে গেলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন।

এখানে আপনি পেপাল সহ অন্যান্য পদ্ধতিতে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সার্ভে করা ছাড়াও ভিডিও দেখেও বিনোদন নিয়ে আয় করা যায়।

যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। এটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

৩. Toluna

ডিপোজিট ছাড়া প্রশ্নের উওর দিয়ে টাকা ইনকাম করার ইচ্ছা রয়েছে, তাহলে এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন।

কারণ এই অ্যাপ ব্যবহার করে ডিপোজিট ছাড়াই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করা যায়। মূলত এটি বিদেশি অ্যাপ, যেখানে আপনি ডলার ইনকাম করতে পারবেন।

পরবর্তীতে এই ডলার বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়। অর্থাৎ আপনি বিভিন্ন পদ্ধতিতে ডলার থেকে টাকায় রূপান্তর করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

আরো পড়ুনঃ  সেরা ১২টি ফ্রি এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন

সর্বশেষে বলবো মূলত এটি একপ্রকার সার্ভে অ্যাপ, এখানে বিভিন্ন কোম্পানির সার্ভে পূরণ করে টাকা ইনকাম করা যায়। আপনি ইনকাম করতে পারলে এখান থেকে সহজেই পেমেন্ট নিতে পারবেন।

পেমেন্ট সাধারণত পেপাল , গিফট কার্ড ও পেওনিয়ার মাধ্যমে পাওয়া যায়। এছাড়াও অনেক সময় তারা ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে পেমেন্ট দিয়ে থাকে।

৪. ySense

ডিপোজিট ছাড়া সার্ভে করে ইনকাম করার অন্যতম একটি সেরা অ্যাপস হলো ySense। এই অ্যাপটিতে সার্ভে, প্রশ্নের উত্তর, ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ডলার ইনকাম করা যায়।

পরে পেপ্যাল বা অন্যান্য পেমেন্ট মেথডে টাকা তোলা যায়। তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যার ফলে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ইনকাম করতে পারবেন।

এটিও বর্তমানে একটি জনপ্রিয় সার্ভে করার প্ল্যাটফর্ম। এখানে আপনি রেগুলার সার্ভে করে টাকা ইনকাম করতে পারবেন।

এই এপ্স থেকে আয় করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ফ্রি একাউন্ট খুলে নিতে হবে।

এরপর প্রোফাইল সম্পূর্ণ করে নিবেন। এরপর আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন ক্যাটাগরির সার্ভে সিলেক্ট করে উত্তর দিতে থাকুন।

প্রতিদিন আপনি নির্দিষ্ট সংখ্যক সার্ভে করতে পারবেন, আর পয়েন্ট সংগ্রহ করে রেগুলার আয় করতে পারবেন।

৫. Freecash app

ডিপোজিট ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে টাকা উপার্জন করার আরেকটি সেরা এপস হল Freecash। এখানে সম্পূর্ণ বিনামূল্যেই ইনকাম শুরু করা যায়।

তবে কিছু দেশে এই অ্যাপটি ব্যবহার করা যায় না, ভিপিএন সহ অন্যান্য মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে হয়। এগুলো আপনারা ইউটিউব এর মাধ্যমে দেখে শিখে নিতে পারবেন।

এবার মূল বিষয়ে আসি। এই অ্যাপ থেকে ডেইলি উপার্জন করা যায়, এখানে বিভিন্ন ধরনের কুইজ প্রশ্ন ও সার্ভে করা হয়। সার্ভের উত্তর দিয়ে ডেইলি ২থেকে ৩ ডলার অথবা তার বেশি আয় করতে পারবেন।

এছাড়াও এখানে বিনোদনের জন্য গেম খেলার ফিচার আছে। অর্থাৎ এখানে মিনি মিনি গেম গুলো খেলেও কিছু ডলার আর্নিং করতে পারবেন।

পাশাপাশি রেফারেল গেম খেলেও ইনকামের সুযোগ আছে। তাদের দেওয়া গেম গুলো গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নির্দিষ্ট লেভেল কমপ্লিট করলেই অসংখ্যা রিওয়ার্ড পেয়ে যাবেন।

আমি নিজে একবার এখান থেকে দশ ডলার আয় করেছিলাম। সাধারণত খুব কম সময়ে এখান থেকে উপার্জন করা যায়। তাই আপনি ঘরে বসে কম সময়ে আয় করতে চাইলে এই অ্যাপটিতে কাজ করতে পারেন।

আর এখান থেকে উপার্জিত অর্থ পেপালসহ গিফট কার্ডের মাধ্যমে নেওয়া যায়। আরো বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইটে ভিজিট করুন এবং ফ্রি একাউন্ট খুলে ৫ ডলার বোনাস নিন।

৬. Taka income

বাংলাদেশী অ্যাপস থেকে ডিপোজিট ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে চাইলে এই অ্যাপটি ইন্সটল করতে পারেন। গুগল প্লে স্টোরে তাদের অফিসিয়াল অ্যাপস রয়েছে।

আরো পড়ুনঃ  ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম: সেরা ১৫টি ওয়েবসাইট ও অ্যাপস

যদিও এখানে ইনকামের পরিমাণ খুব বেশি নয়, অনেক কম পরিমাণ এখান থেকে ইনকাম করা যায়। দিনে হয়তো আপনি 20 টাকা থেকে ৫০ টাকা উপার্জন করতে পারবেন।

এখানে বাংলাতে অনেক ধরনের কুইজ প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে হয়।বেশি বেশি পয়েন্ট করতে পারলেই পেমেন্ট নেওয়া যায়। সর্বনিম্ন ৫০ টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং রিচার্জ নিতে পারবেন।

কত টাকা ইনকাম করা যায়

প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম নির্ভর করে আপনি কত সময় কাজ করছেন এবং কত সার্ভে পাচ্ছেন তার উপর। এছাড়াও দেশ অনুযায়ী সার্ভে রেট পরিবর্তন হয়ে থাকে।

সাধারণত এশিয়ার দেশগুলোতে সার্ভেতে কম ইনকাম দেওয়া হয়। তবুও প্রতিদিন সার্ভিস করে ৫০ থেকে ৩০০ টাকার বেশি আয় করতে পারবেন।

আর প্রতি মাসে কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব। তাই সকলেই সার্ভেকে পার্ট টাইম জব হিসেবে নিন। কাজের ফাঁকে ফাঁকে সময় নিয়ে এই সার্ভের উত্তর দিয়ে ইনকাম করুন।

প্রশ্নের উত্তর বা সার্ভে করার নিয়ম

প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • একটি সার্ভে বা কুইজ ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলুন
  • প্রথমেই প্রোফাইল সম্পূর্ণ করুন, এতে বেশি ইনকাম পাওয়া যায়।
  • নতুন সার্ভে বা প্রশ্ন এলে উত্তর দিন, বেশি বেশি সার্ভে করুন।
  • প্রতিটি সার্ভে করার বিনিময়ে পয়েন্ট বা ইনকাম জমা হতে থাকবে।
  • নির্দিষ্ট পরিমাণ হলে টাকা উত্তোলন করুন

এভাবেই যে কোন প্লাটফর্মে ডিপোজিট ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করা যায়।

শিক্ষার্থীদের জন্য কি এই কাজ ভালো?

শিক্ষার্থীরা অবসর সময়ে ছোট অনলাইন টাস্ক সম্পর্কে জানতে চাইলে এ ধরনের কাজ চেষ্টা করতে পারেন। তবে পড়াশোনার ক্ষতি করে দীর্ঘ সময় দেওয়া ঠিক নয়।

এছাড়া যেসব প্ল্যাটফর্মে বয়সের সীমা রয়েছে, সেখানে অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

উপসংহার

ডিপোজিট ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করার সুযোগ বাস্তবে কিছু প্ল্যাটফর্মে রয়েছে, তবে এটিকে সহজে ধনী হওয়ার উপায় ভাবা উচিত নয়। সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া, নিয়ম মেনে কাজ করা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শুরু করার আগে প্ল্যাটফর্মের নিয়ম, পেমেন্ট পদ্ধতি এবং বাস্তব ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাচাই করুন। কোনো অবস্থাতেই দ্রুত আয়ের লোভে টাকা ডিপোজিট করবেন না বা গোপন আর্থিক তথ্য শেয়ার করবেন না।

অবসর সময়ে ছোট আয়ের পাশাপাশি নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদে একটি কার্যকর দক্ষতা আপনাকে আরও ভালো ও স্থায়ী অনলাইন আয়ের সুযোগ তৈরি করে দিতে পারে।

Leave a Comment