ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার অনেক ওয়েবসাইট সহ উপায় রয়েছে। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলোতে কাজ করতে পারলে অবশ্যই ডেইলি আয় করতে পারবেন।
বেশিরভাগ প্লাটফর্মেই ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়। খুব বেশি বড় কাজের প্রয়োজন হয় না, আর ছোট ছোট কাজগুলো করতে খুব বেশি সময়ে নষ্ট হয় না।
যারা মূলত অবসর সময়ে বেকার বসে থাকেন, তারাই এই সকল প্লাটফর্মে ছোট ছোট কাজ করে ডেইলি কিছু আর্নিং করতে পারেন। আমরা আজ এমন কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের জানাবো।
যেগুলো হয়তো আপনার ডেইলি ইনকামের ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লাগবে। পাশাপাশি কিছু কৌশল ও উপায়ে শিখিয়ে দেব, যেগুলো হয়তো আপনার ইনকাম অনেকটা বৃদ্ধি করতে পারে। চলুন এবার বিস্তারিত দেখে আসি।
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম কি?
ছোট ছোট কাজ করে ইনকাম বলতে এমন কিছু সহজ কাজকে বোঝায় যেগুলো করতে বেশি দক্ষতা লাগে না এবং অল্প সময়েই সম্পন্ন করা যায়।
অবশ্যই পড়ুনঃ
মূলকথা হলো ছোট ছোট কাজ আপনি খুব কম সময়ের মধ্যেই কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। আর এই কাজগুলো করতে হলে বিশেষ কোনো ডিগ্রী বা দক্ষতার প্রয়োজন হয় না।
সামান্য বেসিক জ্ঞান থাকলেই এই কাজগুলো করা যায়। এই টাইপের কাজগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমনঃ
- অনলাইন সার্ভে করা
- ডেটা যাচাই করা
- ছবি বা তথ্য ক্যাটাগরি অনুযায়ী সাজানো
- ছোট ভিডিও দেখা বা মূল্যায়ন করা
- অ্যাপ বা ওয়েবসাইট পরীক্ষা করা
- সহজ ডেটা এন্ট্রি
- ক্যাপচা বা অনুরূপ ছোট কাজ
- অডিও শুনে তথ্য যাচাই করা
- ছোট কনটেন্ট তৈরি করা
- নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া
একটি কাজ থেকে খুব বেশি আয় নাও হতে পারে। কিন্তু নিয়মিত এবং দক্ষতার সঙ্গে একাধিক কাজ করলে ধীরে ধীরে ভালো একটি অতিরিক্ত আয় হতে পারে।
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম
অনলাইনে ছোট ছোট কাজ করেই অনেক উপায়ে ইনকাম করা যায়। পাশাপাশি এমন কিছু প্ল্যাটফর্ম পাবেন যেখানে ডেইলি ইনকামের সুযোগ পেতে পারেন।
এই ধরনের প্লাটফর্মে নির্দিষ্ট কিছু ছোট ছোট টাস্ক সম্পন্ন করতে হয়। যার বিনিময়ে আপনি নির্দিষ্ট পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। আর এই পয়েন্টগুলো পরবর্তীতে এক্সচেঞ্জ করে টাকায় রূপান্তর করা যায়।
ছোট ছোট কাজ করে ডেইলি ৫০ থেকে ১০০ টাকা বা তার বেশি উপার্জন করা যেতে পারে। যদি আপনি একাধিক ওয়েবসাইট বা একাধিক উপায়ে কাজ করেন তাহলে হয়তো ইনকামের পরিমাণ অনেকটা বেড়ে যাবে।
তখন আপনি প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারবেন। চলুন নিম্নে কিছু উপায় ও প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
১. অনলাইন সার্ভে করে আয়
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, সেবা বা বাজার সম্পর্কে মানুষের মতামত জানতে সার্ভে পরিচালনা করে।সাধারণত আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়।
আপনি বিভিন্ন ওয়েবসাইটে এই টাইপের সার্ভে গুলো করে ইনকাম করতে পারেন। তবে এখানে ইনকামের পরিমাণ খুব কম হলেও আপনি ১০০% পেমেন্ট পাবেন।
প্রথমে আপনি সার্ভে করার সাইটে একাউন্ট খুলবেন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির সার্ভে সিলেক্ট করুন।
আর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সার্ভে করে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট অর্জন করতে পারবেন। পয়েন্ট কালেক্ট হয়ে গেলে সেগুলো এক্সচেঞ্জ করা যায়।
এক্সচেঞ্জ করে ডলারে রূপান্তর করতে পারবেন। আর খুব সহজেই পেপালসহ অন্যান্য মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা যায়। এমনই কয়েকটি সার্ভে করার সেরা ওয়েবসাইট গুলো হলোঃ
- Swagbucks
- Survey junkie
- Inboxdollars
সতর্কতাঃ সার্ভে শুরু করার আগে কোনো অজানা সাইটে টাকা জমা দেওয়ার প্রয়োজন হলে সেটি এড়িয়ে চলুন।
২. ডাটা এন্ট্রি কাজ
অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হলো ডাটা এন্ট্রি জব। এই কাজটি করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না।
আপনি চাইলে শুধুমাত্র একটি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই ঘরে বসে ডাটা এন্ট্রির কাজ শুরু করতে পারবেন।
বর্তমানে প্রায় সবাই মোবাইলে বাংলা বা ইংরেজি টাইপ করতে পারেন। এমনকি এখন ভয়েস টাইপিং সুবিধার কারণে মুখে বলেই লেখা যায়, যা ডাটা এন্ট্রির কাজকে আরও সহজ করে দিয়েছে। তাই নতুনদের জন্য এটি অনলাইনে ইনকামের একটি দারুণ সুযোগ।
ডাটা এন্টির এই সহজ কাজগুলো করে আপনি ফ্রিল্যান্সিং প্লাটফর্ম থেকে অনেক পরিমাণ টাকা আয় করতে পারবেন। ডাটা এন্টি কাজের জন্য শুধুমাত্র টাইপিং জানতে হয় অথবা ভয়েস ব্যবহার করে লিখতে হয়।
যদি আপনার এই দুটোর যে কোন বিষয়ে ভালো দক্ষতা থাকে ,তাহলে এই কাজটি আপনি ফ্রিল্যান্সিং এর যে কোন প্লাটফর্মে করে দৈনিক আয় করতে পারবেন।
ডাটা এন্ট্রি করে ইনকাম করার ওয়েবসাইট হলোঃ
- Fiverr
- Peopleperhour
উপরোক্ত সাইটগুলো থেকে ডাটা এন্ট্রি করে ইনকাম করার জন্য প্রথমে সাইটগুলোতে একাউন্ট খুলুন এবং নিজের একাউন্টের প্রোফাইল বিভিন্ন তথ্য দিয়ে সম্পন্ন করুন।
৩.অ্যাপ রিভিউ ও টেস্টিং
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার সেরা একটি উপায় হল অ্যাপ রিভিউ ও টেস্টিং। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে অ্যাপ রিভিউ ও টেস্টিং এর কাজ করে ইনকাম করা যায়।
এখানে মূলত কোম্পানিগুলো তাদের নতুন অ্যাপ লঞ্চ করে এবং অ্যাপ এ কোন সমস্যা রয়েছে কিনা তা জানার জন্য বিভিন্ন সাইটে টেস্ট করার অপশন দেয়।
আপনি সেই সকল সাইটগুলোতে তাদের অ্যাপ গুলো ডাউনলোড করে টেস্ট করার মাধ্যমে ফিডব্যাক দিয়ে ইনকাম করতে পারেন। এমন কয়েকটি সেরা সাইট হলঃ
- Freecash
- pollpay
এই সকল সাইট থেকে ইনকাম করার জন্য প্রথম একাউন্ট খুলতে হবে। ফ্রিতে একাউন্ট খুলে নিতে পারেন। অনেক সাইটে পাঁচ ডলার বোনাস পর্যন্ত দেয়।
একাউন্ট খোলার পর অ্যাপ টেস্টিং অপশনে যাবেন এবং সেখান থেকে অ্যাপ ব্যবহার করে রিভিউ ও ফিডব্যাক জমা দিবেন। এভাবে আপনি দৈনিক অ্যাপ টেস্টিং ও রিভিউ ফিডব্যাক দিয়ে আয় করতে পারবেন।
প্রতিদিন আপনি অন্তত ৫০ থেকে ১০০ টাকার বেশি আয় করতে পারবেন। তবে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে।
অনেকেই এই সকল সাইট থেকে প্রতি সপ্তাহে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে থাকে। আর এখান থেকে উপার্জিত অর্থ পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে নেওয়া যায়।
৪. কুইজ খেলে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম
বর্তমান সময়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জনপ্রিয় উপায়গুলোর মধ্যে অনলাইন কুইজ খেলে আয় করা একটি সহজ এবং মজার মাধ্যম।
পড়াশোনার পাশাপাশি বা অবসর সময়ে বিভিন্ন কুইজ অ্যাপ ব্যবহার করে পয়েন্ট সংগ্রহ করে সেগুলোকে টাকায় রূপান্তর করা যায়।
এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো বিশেষ স্কিল লাগে না। সাধারণ জ্ঞান থাকলেই আপনি খুব সহজে কুইজ খেলে ইনকাম শুরু করতে পারবেন।এই ধরনের অ্যাপে আপনাকে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করা হয়, যেমনঃ
- সাধারণ জ্ঞান
- বিজ্ঞান
- ইতিহাস
- খেলাধুলা
- কারেন্ট অ্যাফেয়ার্স
সঠিক উত্তর দিলে আপনি পয়েন্ট পাবেন। পরে সেই পয়েন্ট নির্দিষ্ট পরিমাণ হলে ক্যাশ আউট করতে পারবেন।আপনি যত বেশি কুইজ খেলবেন এবং সঠিক উত্তর দিবেন, আপনার ইনকাম তত বেশি হবে।
নিয়মিত সময় দিয়ে কাজ করলে প্রতিদিন প্রায় ৩০০ – ৪০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।তবে এটি আপনার সক্রিয়তা এবং সঠিক উত্তরের উপর নির্ভর করবে।
কুইজ খেলার পাশাপাশি এই অ্যাপগুলোতে আরও কিছু ছোট কাজ থাকে, যেমনঃ
- গেম খেলা
- ভিডিও দেখা
- বিজ্ঞাপন দেখা
- সার্ভে পূরণ
এগুলো করেও বাড়তি পয়েন্ট ও ইনকাম করা যায়।যারা ছোট ছোট কাজ করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য অনলাইন কুইজ একটি দারুণ সুযোগ।
এটি যেমন মজার, তেমনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে আয় করার একটি কার্যকর উপায়। নিয়মিত কুইজ খেললে আপনি ভালো পরিমাণ প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন।
৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
আপনার যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে এবং সোশ্যাল মিডিয়া বা অনলাইনের সাধারণ কাজগুলো সম্পর্কে ধারণা থাকে,
তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant) হিসেবে কাজ করা আপনার জন্য একটি দারুণ ইনকাম সোর্স হতে পারে।
বর্তমানে অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন পেশাগুলোর মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন্যতম।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো এমন একজন ব্যক্তি, যিনি অনলাইনের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোম্পানির বিভিন্ন ছোট ছোট কাজ সম্পন্ন করে দেন।
ব্যবসায়ীরা সাধারণত সময় বাঁচানোর জন্য এসব কাজ একজন দক্ষ ব্যক্তিকে দিয়ে থাকেন।এই কাজগুলো খুব কঠিন নয়। সাধারণত আপনাকে যেসব টাস্ক করতে হতে পারেঃ
- ফেসবুক পেজ তৈরি ও ম্যানেজ করা
- নিয়মিত পোস্ট করা
- কমেন্ট ও মেসেজের রিপ্লাই দেওয়া
- ছোট রিলস / কনটেন্ট আপলোড
- ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করা
- ডাটা সাজানো ও ইমেইল ম্যানেজ করা
এই ধরনের ছোট ছোট কাজ করেই ভালো পরিমাণ আয় করা সম্ভব। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো আপনি অনেক ফ্রিল্যান্সিং সাইটে পেয়ে যাবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ পাওয়ার কয়েকটি ফ্রিল্যান্সিং সাইট হলঃ
- ফাইবার
- ফ্রিল্যান্সার ডটকম
৬.ছোট কনটেন্ট তৈরি করে আয়
আপনি যদি লিখতে পারেন, তাহলে ছোট ছোট কনটেন্ট তৈরি করেও আয় করার সুযোগ রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ ও ব্লগিং প্লাটফর্ম গুলোর ছোট ছোট কনটেন্ট এর প্রয়োজন হয়।
মূলত তারা বিভিন্ন মার্কেটিং করার জন্য কনটেন্ট রাইটারের দ্বারা লিখিয়ে থাকে। তবে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যারা মূলত ব্লগিংয়ের জন্য কনটেন্ট লেখায়।
সে ক্ষেত্রে হয়তো কিছু টাকা বেশি আয় করতে পারবেন। বিভিন্ন টাইপের ছোট ছোট কনটেন্ট লিখে আয় করতে পারেন যেমনঃ
- পণ্যের ছোট বিবরণ
- সোশ্যাল মিডিয়া ক্যাপশন
- সাধারণ ব্লগ লেখা
- রিভিউ
- প্রশ্ন ও উত্তর
শুরুতে সহজ কাজ নিয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন। পরে ভালো পোর্টফোলিও তৈরি হলে বেশি পারিশ্রমিকের কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে।
মোবাইল দিয়ে কি ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা যায়?
হ্যাঁ, অনেক ধরনের ছোট অনলাইন কাজ মোবাইল দিয়েও করা সম্ভব। বিশেষ করে সার্ভে, কনটেন্ট লেখা, সাধারণ সোশ্যাল মিডিয়া কাজ, ছবি যাচাই এবং কিছু টাস্ক মোবাইল থেকেই করা যায়।
তবে সব কাজ মোবাইলে সুবিধাজনক নয়। ডেটা এন্ট্রি, বড় ডকুমেন্ট বা জটিল ডিজাইনের কাজের জন্য কম্পিউটার ব্যবহার করলে বেশি সুবিধা পাওয়া যায়।
ছোট কাজ করে ইনকাম করতে কী কী লাগবে?
- একটি স্মার্টফোন বা কম্পিউটার এর প্রয়োজন হবে, তবে কম্পিউটার হলে খুব সহজেই এই ছোট ছোট কাজগুলো করে ইনকাম করা যায়।
- ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হয়। বিশেষ করে দ্রুত স্পিড সম্পূর্ণ ইন্টারনেট কানেকশন রাখবেন।
- একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট প্রয়োজন হবে। ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ওয়ালেট সহ ব্যাংকিং একাউন্ট খুলে রাখবেন।
- প্রতিদিন ১–৩ ঘণ্টা সময় দিয়ে কাজ করতে হবে। কারণ বেশি সময় দিলে বেশি পরিমাণে আয় করা সম্ভব হয়।
ছোট ছোট কাজ করে ইনকাম করার সুবিধা
- কোনো ইনভেস্টমেন্ট লাগে না, বিনামূল্যে কাজ করে ইনকাম করা যায়।
- ঘরে বসেই করা যায়, শুধুমাত্র কম্পিউটার বা স্মার্টফোন থাকতে হবে।
- পার্ট-টাইম হিসেবে করা যায়, আপনি দিনের যেকোনো সময় কাজ করে আয় করতে পারবেন।
- শিক্ষার্থীদের জন্য উপযোগী, কারণ পার্ট টাইম কাজ এখানে করা যায়।
- নতুনদের জন্য সহজ: কিছু কাজের জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন হয় না।
শিক্ষার্থীদের জন্য ছোট কাজ করে ইনকাম
আপনারা শিক্ষার্থীরা বিভিন্ন টাইপের ছোট ছোট কাজ করে ঘরে বসেই উপার্জন শুরু করতে পারেন। তবে ক্ষেত্রে অবশ্যই পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ।
পড়াশোনার ক্ষতি করে কখনোই কাজ করতে যাবেন না। আগে ভালোভাবে পড়াশোনা করুন এবং পাশাপাশি অবসর সময়ে ছোট ছোট কাজ করে ইনকাম করার চেষ্টা করুন। বিভিন্ন টাইপের কাজ হতে পারে, উদাহরণস্বরূপঃ
- সাধারণ কনটেন্ট লেখা
- অনলাইন সার্ভে
- ডেটা এন্ট্রি
- ডিজাইনের ছোট কাজ
- টাইপিং
- অনলাইন টিউটরিং
- ভিডিও এডিটিং শেখা
শুরুতে আয় কম হলেও শেখার অভিজ্ঞতা ভবিষ্যতে বড় কাজে লাগতে পারে। আর এই কাজগুলো করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না।
দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করলেই ভালো পরিমান আয় করা যায় এবং পাশাপাশি ভালোভাবেই পড়াশোনা করা যায়।
উপসংহার
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার অনেকগুলো উপায় ও প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়ে দিয়েছি। আপনারা হয়তো এতক্ষণে নিজেদের পছন্দমত প্ল্যাটফর্ম নির্বাচন করে ফেলেছেন।
আমি বলব শুধুমাত্র একটি প্লাটফর্মে নির্ভরশীল না হয়ে একাধিক প্লাটফর্মে একসাথে কাজ করুন। তাহলে হয়তো বেশি টাকা আয় করতে পারবেন। তবে অবশ্যই প্ল্যাটফর্ম গুলো নির্ভরযোগ্য হতে হবে।
এজন্য কাজ করার পূর্বে প্লাটফর্ম গুলোর সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই করুন। আর একটা কথা মনে রাখুন সফল হওয়ার জন্য সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন, ধৈর্য, সতর্কতা এবং নিয়মিত দক্ষতা উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শুরুতে ছোট কাজ থেকে অভিজ্ঞতা অর্জন করুন। এরপর ধীরে ধীরে কনটেন্ট রাইটিং, ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো মূল্যবান দক্ষতা শিখে বড় আয়ের সুযোগ তৈরি করতে পারেন।
Ovi Khan একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার এবং TrickTopic এর প্রতিষ্ঠাতা। তিনি প্রযুক্তি, AI, ব্লগিং, SEO, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম এবং সফটওয়্যার বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন।






