বর্তমান সময়ে টিকটক শুধু বিনোদনের একটি প্ল্যাটফর্ম নয়, এটি অনেক মানুষের জন্য ইনকামের মাধ্যমে হয়ে উঠেছে।
প্রতিদিন লাখ লাখ মানুষ টিকটকে ভিডিও দেখেন এবং নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটরদের অনুসরণ করেন।
আপনি যদি নিয়মিত ভালো ভিডিও তৈরি করতে পারেন, নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কাজ করেন এবং ধৈর্য ধরে অডিয়েন্স তৈরি করেন, তাহলে টিকটক থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।
তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা জরুরি টিকটকে শুধু একটি ভিডিও ভাইরাল হলেই নিশ্চিতভাবে টাকা ইনকাম হয় না।
সরাসরি টিকটকের ফিচার, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ড স্পন্সরশিপ, লাইভ গিফট, নিজের পণ্য বা সেবা বিক্রিসহ আয়ের একাধিক পথ রয়েছে।
মূল কথা আপনাকে tiktok এ নিয়মিত ভিডিও আপলোড করে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। tiktok ফলোয়ার হলেই বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়।
আজ আমরা টিকটক থেকে টাকা ইনকাম করার কার্যকরী উপায় গুলো আলোচনা করেছি। এই উপায় গুলো জানলে হয়তো আপনি টিকটক থেকে একাধিক উপায়ে ইনকাম শুরু করতে পারবেন।
টিকটক থেকে কি সত্যিই টাকা ইনকাম করা যায়?
হ্যাঁ, টিকটক থেকে বৈধভাবে টাকা ইনকাম করা যায়। তবে আয়ের পদ্ধতি সবার জন্য এক নয়।
কিছু ক্রিয়েটর টিকটকের নিজস্ব মনিটাইজেশন সুবিধা থেকে আয় করেন, আবার অনেকে ব্র্যান্ডের বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং বা লাইভ গিফটের মাধ্যমে আয় করেন।
অবশ্যই পড়ুনঃ
- ঘরে বসে হাতে লিখে আয় করার সবচেয়ে সহজ ১৫ উপায়
- ফ্রি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট: সেরা ১০টি সাইট ও অ্যাপ
- ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করুন দিনে ৫০ থেকে ২০০ টাকা
বাংলাদেশ থেকে টিকটক ব্যবহারকারীদের ক্ষেত্রে সব মনিটাইজেশন ফিচার সবসময় খোলা নাও থাকতে পারে। কারণ টিকটকের বিভিন্ন আয়ের সুবিধা দেশ ও অ্যাকাউন্টভেদে পরিবর্তিত হয়।
তাই নিজের অ্যাকাউন্টে কোন কোন ফিচার চালু আছে, তা নিয়মিত Creator Tools বা Monetization অংশ থেকে দেখে নেওয়া ভালো।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
বর্তমানে নানা উপায়ে টিকটক থেকে ইনকাম করা যাচ্ছে। অনেকেই সহজ কিছু পদ্ধতিতে টিকটক থেকে প্রতিমাসে ১০ থেকে ২০ হাজার টাকা বা তার বেশি ইনকাম করছে।
তাহলে আপনিও সেই উপায় গুলো অনুসরণ করে ইনকাম করার চেষ্টা করতে পারেন। শুধুমাত্র ভিডিও বানানো ছাড়াও আরো বিভিন্ন ধরনের উপায় আছে, যেগুলো অবলম্বন করে টিকটক থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব।
বিশেষ করে আপনি টিকটকে প্রমোশন করেই আনলিমিটেড আয় করতে পারবেন। চলুন এবার টিকটক থেকে ইনকাম করার সেরা উপায় গুলো দেখে আসি।
১. টিকটক ক্রিয়েটর ফান্ড
TikTok Creator Fund হলো TikTok এর অফিসিয়াল ইনকাম প্রোগ্রাম। এখানে ভিডিওর ভিউ, এনগেজমেন্ট ইত্যাদির উপর ভিত্তি করে TikTok টাকা দেয়।
মূলত এটি টিকটক মনিটাইজেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামে জয়েন করে যেকোনো টিকটক ইউজার ইনকাম করতে পারবে।
এক্ষেত্রে আপনার শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ এবং এনগেজমেন্ট থাকতে হবে। পাশাপাশি আপনার মিলিয়ন ফলোয়ার হলে আপনি আরো খুব সহজেই এই উপায়ে আয় করতে পারবেন।
tiktok এর এই মনিটাইজেশন প্রোগ্রামটি বেশ কিছু দেশে চালু রয়েছে। তবে সকল দেশে এই মনিটাইজেশন প্রোগ্রামটি চালু নেই। শীঘ্রই তারা সকল দেশের জন্য এই প্রোগ্রামটি চালু করবে।
tiktok এ মনিটাইজেশন পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। সাধারণত ১০ হাজার ফলোয়ার থাকতে হবে, এর পাশাপাশি ভিডিওতে ১ লাখ ভিউস হতে হবে।
এভাবে মনিটাইজেশন শর্ত পূরণ করে টিকটর কিয়েটরফান্ড প্রোগ্রামে জয়েন হতে পারেন। আরো বিস্তারিত জানতে tiktok এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২. লাইভ গিফট থেকে টিকটক থেকে টাকা ইনকাম
TikTok লাইভে গেলে দর্শকরা আপনাকে ভার্চুয়াল গিফট পাঠাতে পারে। এই গিফটগুলো পরে ডায়মন্ডে কনভার্ট হয়ে টাকা হিসেবে উত্তোলন করা যায়।
এভাবে টিকটক লাইভ থেকেও প্রচুর ইনকাম করা যায়। টিকটক লাইভে গিয়ে আকর্ষণীয় কনটেন্ট বানিয়ে দশকদের কাছ থেকে গিফট নিতে পারেন।
দর্শকরা সাধারণত ভার্চুয়াল ডায়মন্ড গিফট করে থাকে, যা মূলত টিক টক এর একটি কয়েনের অংশ। এই ডায়মন্ড পরবর্তীতে কনভার্ট করে ডলারে পেমেন্ট নেওয়া যায়।
এই উপায় থেকে ইনকাম করতে হলে আপনাকে রেগুলার টিকটক লাইভে আসতে হবে। দর্শক ও ফলোয়ারদের সাথে কথা বলতে হবে।
পাশাপাশি এন্টারটেইনমেন্ট বা ইনফরমেশন দিলে খুব সহজেই এই উপায়ে আর্নিং করা যায়। এভাবে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন।
আর টিকটক লাইভে ভালো করার জন্য আপনি
- নির্দিষ্ট সময়ে নিয়মিত লাইভ করতে পারেন
- দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারেন
- কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন
- লাইভ টিউটোরিয়াল দিতে পারেন
- গেমিং বা বিনোদনমূলক লাইভ করতে পারেন
এই বিষয়গুলো খেয়াল রেখে টিকটক এ লাইভ ভিডিও করলে বেশি গিফট পাওয়া যায়। তবে কেবল গিফট পাওয়ার আশায় দর্শকদের চাপ দেওয়া উচিত নয়।
বরং ভালো কনটেন্ট ও আন্তরিক যোগাযোগের মাধ্যমে একটি বিশ্বস্ত কমিউনিটি তৈরি করার চেষ্টা করুন।
৩. অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করে
আপনার টিকটক একাউন্টে যদি প্রচুর ফলোয়ার বা ভিডিওতে প্রচুর ভিউজ থাকে, সেক্ষেত্রে আপনি এই উপায়ে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন।
এই এফিলিয়েট মার্কেটিং করে যে কোন মাধ্যমে ইনকাম করা যায়। বিশেষ করে আপনি টিকটকে ভিডিওতে এফিলিয়েট লিংক শেয়ার করে সেল বৃদ্ধি করতে পারেন।
এর ফলে আপনি কোম্পানির কাছ থেকে কমিশন নিয়ে আয় করতে পারবেন। যে সকল কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রেখেছে,
সেখানে রেজিস্ট্রেশন করে অ্যাফিলিয়েট লিংক কপি করে টিক টক ভিডিওতে শেয়ার করুন। প্রচুর ভিউজ ও ক্লিক পেলেই আপনি এফিলিয়েট পণ্য বিক্রি করে নির্দিষ্ট কমিশনে দৈনিক আয় করতে পারবেন।
৪. ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে টাকা ইনকাম
আপনার টিকটক অ্যাকাউন্টে ভালো অডিয়েন্স ও এনগেজমেন্ট থাকলে বিভিন্ন ব্র্যান্ড আপনাকে তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য অর্থ দিতে পারে। এটিকে সাধারণভাবে ব্র্যান্ড স্পন্সরশিপ বা Sponsored Content বলা হয়।
উদাহরণস্বরূপ, আপনি যদি টেক বিষয়ক ভিডিও তৈরি করেন, তাহলে কোনো মোবাইল অ্যাকসেসরিজ বা অ্যাপ কোম্পানি আপনার মাধ্যমে তাদের পণ্য প্রচার করতে চাইতে পারে।
স্পন্সরশিপ পাওয়ার জন্য শুধু ফলোয়ারের সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় কম ফলোয়ার থাকা সত্ত্বেও ভালো এনগেজমেন্ট ও নির্দিষ্ট নিশের অডিয়েন্স থাকলে ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ পাওয়া যায়।
৫. নিজের প্রোডাক্ট বিক্রি
টিকটক অ্যাপটিতে যেহেতু শর্ট ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়, সেক্ষেত্রে আপনি tiktok এ নিজের ব্যবসা খুলতে পারেন। tiktok ব্যবহার করে নিজের অনলাইন ব্যবসার প্রচার করতে পারেন।
এভাবে অনেকেই টিক টক এর মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে থাকে এবং ব্যবসার প্রচার করে থাকে। এই উপায়ে আপনি নিজের ব্যবসা দাঁড় করিয়ে প্রচুর টাকা উপার্জন করতে পারেন।
এই উপায়টি আমার কাছে সেরা মনে হয়েছে, কারণ আমি নিজেই tiktok এ নিজের অনলাইন ব্যবসা করে ইনকাম করে থাকি।
টিকটকে একাউন্টে প্রচুর ফলোয়ার হলে আপনি বেশি মানুষের কাছে আপনার ব্যবসার প্রচার প্রচারণা চালাতে পারবেন। এভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় খুব সহজে।
আপনি বিক্রি করতে পারেনঃ
- পোশাক
- কসমেটিকস
- ডিজিটাল পণ্য
- ই-বুক
- অনলাইন কোর্স
- হস্তশিল্পের পণ্য
- বিভিন্ন সার্ভিস
ভিডিওর মাধ্যমে পণ্যের ব্যবহার, সুবিধা এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলে সম্ভাব্য ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে।
৬. TikTok অ্যাকাউন্ট বিক্রি টিকটক থেকে টাকা ইনকাম
আপনি কি জানেন tiktok account বিক্রি করেও বর্তমান ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা আপনার টিকটক একাউন্টে প্রচুর ফলোয়ার এবং লাইক থাকলে আপনি সেই একাউন্টটি ভালো দামে বিক্রি করতে পারবেন।
সাধারণত নরমাল ফলোয়ার tiktok একাউন্ট 10 থেকে 20 হাজার টাকায় বিক্রি করা যায়। আর আপনার টিকটক একাউন্টে যদি মিলিয়ন ফলোয়ার থাকে, সে ক্ষেত্রে আপনি সেই একাউন্টটি লক্ষ টাকার বেশি দামে বিক্রি করতে পারবেন।
এই উপায়টি অনুসরণ করে খুব সহজেই টিকটক থেকে ইনকাম করা যায়। টিকটক একাউন্ট প্রতিনিয়ত তৈরি করে
সেগুলোতে আপনি আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট আপলোড করে ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন। অধিক ফলোয়ার হয়ে গেলে সেগুলো বিক্রি করে ভালো পরিমান অনলাইন আর্নিং করতে পারেন।
৭. ভিডিও এডিটিং সার্ভিস
আপনি যদি ভিডিও এডিটিং জানেন, তাহলে অন্য TikTok ক্রিয়েটরদের ভিডিও এডিট করে টাকা ইনকাম করতে পারেন।
এই মাধ্যমে ইনকাম করা খুবই সহজ, এর জন্য আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে। আপনি অন্য টিকটক ক্রিয়েটরদের ভিডিও এডিট করে দিতে পারেন।
এভাবে কিন্তু স্থায়ীভাবে ইনকাম করা যায়। জনপ্রিয় কোন কোম্পানির টিকটক ভিডিও এডিট করে দিতে পারলে প্রতিমাসে প্রচুর টাকার স্যালারি পাওয়া যায়।
এভাবে অনেকেই বর্তমানে ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে টিকটকে আয় করছে। আর টিকটক থেকে টাকা ইনকামের এই উপায়টি আমার কাছে সেরা মনে হয়েছে। আপনি অন্য tiktoker দের ভিডিও এডিটিং সার্ভিস দিতে পারেন।
৮. TikTok ম্যানেজার হিসেবে কাজ
টিকটক থেকে টাকা ইনকাম করার আরেকটি সহজে উপায় হল টিকটক ম্যানেজার হিসেবে কাজ করা।অনেক কোম্পানি বা ক্রিয়েটর TikTok পেজ ম্যানেজ করার জন্য লোক খোঁজে।
আপনি তাদের টিকটক একাউন্টে ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে মাসিক ভালো পরিমাণ স্যালারি পাবেন।
এখানে আপনার ঠিক কাজ হবে ভিডিও আপলোড করা , কনটেন্ট আইডিয়া দেওয়া , পোস্ট করা , টিকটক একাউন্ট ম্যানেজ করা এবং টিকটক একাউন্টের ফলোগ্রো করা ইত্যাদি।
এই কাজগুলো করতে পারলেই আপনি টিকটক ম্যানেজার হিসেবে কাজ করে আয় করতে পারবেন। এই উপায়ে সহজেই কম সময়ে টিকটক থেকে টাকা ইনকাম করা যায়।
৯. TikTok Shop ও অ্যাফিলিয়েট ফিচার
টিকটকের কিছু বাজারে শপিং এবং অ্যাফিলিয়েট সম্পর্কিত সুবিধা রয়েছে। যেখানে যোগ্য ক্রিয়েটররা ভিডিও বা লাইভের মাধ্যমে নির্দিষ্ট পণ্য প্রচার করে কমিশন আয়ের সুযোগ পেতে পারেন।
তবে এই ফিচার সব দেশে একইভাবে চালু নেই। তাই বাংলাদেশ থেকে ব্যবহার করার আগে আপনার অ্যাকাউন্ট ও অঞ্চলে সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু কি না যাচাই করে নিন।
নিয়ম এড়িয়ে বা ভুল তথ্য দিয়ে ফিচার ব্যবহার করার চেষ্টা করলে অ্যাকাউন্টের সমস্যা হতে পারে।
টিকটকে কত ফলোয়ার হলে টাকা ইনকাম করা যায়?
এর কোনো একক উত্তর নেই। কারণ টিকটক থেকে আয়ের সব পদ্ধতির জন্য একই সংখ্যক ফলোয়ার প্রয়োজন হয় না।
কিছু আয়ের পদ্ধতিতে নির্দিষ্ট যোগ্যতা থাকতে পারে, আবার ব্র্যান্ড স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তুলনামূলক কম ফলোয়ার থাকলেও ভালো ফল পাওয়া সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অডিয়েন্স কতটা সক্রিয়।
১০ হাজার নিষ্ক্রিয় ফলোয়ারের চেয়ে ২ হাজার সক্রিয় ও আগ্রহী ফলোয়ার অনেক ক্ষেত্রে বেশি মূল্যবান হয়ে থাকে।
টিকটক থেকে টাকা ইনকাম করার সুবিধা
- মোবাইল দিয়েই শুরু করা যায়
- ভিডিও দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে
- নিজের দক্ষতা প্রদর্শন করা যায়
- ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা সম্ভব
- বিভিন্ন ধরনের আয়ের পথ তৈরি হতে পারে
- ব্যবসা বা সেবার প্রচারে ব্যবহার করা যায়
উপসংহার
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় অনেক রয়েছে, কিন্তু সফলতার মূল বিষয় হলো ভালো কনটেন্ট, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। শুধু ভাইরাল হওয়ার পেছনে না ছুটে এমন ভিডিও তৈরি করুন, যা মানুষের উপকার করে বা বিনোদন দেয়।
শুরুতে নিয়মিত কাজ করুন, একটি নির্দিষ্ট অডিয়েন্স তৈরি করুন এবং ধীরে ধীরে ব্র্যান্ড স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, লাইভ গিফট, নিজের পণ্য বা সেবা বিক্রির মতো বৈধ আয়ের সুযোগ কাজে লাগান।
মনে রাখবেন, টিকটক থেকে আয় রাতারাতি নিশ্চিত হয় না। তবে ধারাবাহিকতা, সৃজনশীলতা এবং সঠিক কৌশল থাকলে এটি ভবিষ্যতে আপনার জন্য একটি কার্যকর অনলাইন আয়ের মাধ্যম হয়ে উঠতে পারে।
Ovi Khan একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার এবং TrickTopic এর প্রতিষ্ঠাতা। তিনি প্রযুক্তি, AI, ব্লগিং, SEO, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম এবং সফটওয়্যার বিষয়ক নির্ভরযোগ্য, সহজবোধ্য ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন।






