ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়: সহজ ৮টি পদ্ধতি

বর্তমানে টেলিভিশন দেখার জন্য আগের মতো সবসময় ডিশ লাইন বা ক্যাবল সংযোগের ওপর নির্ভর করতে হয় না।

ইন্টারনেট, স্মার্ট টিভি, মোবাইল অ্যাপ এবং বিভিন্ন বৈধ স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে এখন ডিশ লাইন ছাড়া টিভি দেখার উপায় অনেক সহজ হয়েছে।

বিশেষ করে যাদের বাসায় ডিশের সংযোগ নেই অথবা মাসিক ক্যাবল বিল দিতে চান না, তারা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন টিভি চ্যানেল ও অনুষ্ঠান দেখতে পারেন।

আর কিভাবে ডিস লাইন ছাড়া টিভি দেখা যায় এই বিষয়টি নিয়েই আমরা বিস্তারিত জানাবো। অনেকগুলো পদ্ধতি ও উপায় রয়েছে যেগুলো অনুসরণ করলে আপনি ডিস লাইন ছাড়াই মোবাইলসহ স্মার্ট টিভিতে টিভি দেখতে পারবেন।

কিছু অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করে ফ্রিতে মোবাইলে টিভি দেখা যায়, পাশাপাশি সেই অ্যাপ ব্যবহার করে স্মার্ট টিভিতেও ডিস লাইন ছাড়া টিভির সকল চ্যানেলগুলো দেখতে পারবেন।

ডিশ লাইন ছাড়া কি টিভি দেখা যায়?

হ্যাঁ, ডিশ লাইন ছাড়াও টিভি দেখা সম্ভব। বর্তমানে টিভি দেখার জন্য প্রধানত তিন ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায়। সেগুলো হলোঃ

  • ইন্টারনেটের মাধ্যমে লাইভ টিভি
  • স্মার্ট টিভির অ্যাপ
  • মোবাইল ফোন বা কম্পিউটারে অনলাইন স্ট্রিমিং

আপনার টিভি যদি স্মার্ট টিভি হয়, তাহলে সরাসরি Wi-Fi বা ইন্টারনেট সংযোগ দিয়ে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন।

সাধারণ LED বা LCD টিভি হলে Android TV Box, Google TV ডিভাইস বা অন্য কোনো বৈধ স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করে সেটিকে স্মার্ট টিভির মতো ব্যবহার করা যায়।

এক্ষেত্রে আপনার পুরাতন টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন। শুধুমাত্র আপনার একটি সেট টপ বক্স বা অ্যান্ড্রয়েড টিভি বক্স দরকার। এগুলো সাধারণত ১০০০ থেকে ২ হাজার টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়।

ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

আপনি কি ডিস লাইন ছাড়া টিভি দেখতে চান, তাহলে আজকের দেখানো উপায় গুলো অনুসরণ করুন। আমরা এমন সব উপায় শেয়ার করব, যেগুলো অনুসরণ করে সহজেই ডিস লাইন ছাড়া টিভির চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন।

অবশ্যই পড়বেনঃ

টিভির প্রায় সকল চ্যানেলগুলোই এই উপায় গুলোর মাধ্যমে দেখা যাবে। মূল কথা আমরা পদ্ধতি ও প্রসেস শেয়ার করব। চলুন এবার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

১.স্মার্ট টিভিতে ইন্টারনেট দিয়ে টিভি দেখুন

ডিশ লাইন ছাড়া টিভি দেখার সবচেয়ে সহজ উপায় হলো স্মার্ট টিভি ব্যবহার করা। আপনার টিভিতে Wi-Fi সুবিধা থাকলে সেটিকে বাসার ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করতে পারবেন।

এরপর টিভির অ্যাপ স্টোর থেকে আপনার পছন্দের বৈধ স্ট্রিমিং অ্যাপ ইনস্টল করে লাইভ চ্যানেল বা বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারেন।

এই পদ্ধতিতে আলাদা ডিশ অ্যান্টেনার প্রয়োজন হয় না। শুধু একটি ভালো ইন্টারনেট সংযোগ থাকলেই অনেক ধরনের কনটেন্ট উপভোগ করা সম্ভব।

পাশাপাশি টিভিতেই কিছু অ্যাপ ইন্সটল করতে পারেন, যেগুলো ব্যবহার করে প্রায় সকল ধরনের টিভি চ্যানেল দেখতে পারবেন। অ্যাপ গুলো সম্পর্কে আপনারা একটু পরেই বিস্তারিত জানতে পারবেন।

২.স্যাটেলাইট সেট টপ বক্স

বর্তমানে ডিস লাইনগুলোতে তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না। বিশেষ করে ডিশ লাইনে অনেক কম সংখ্যক টিভি চ্যানেল দেখা যায়।

তবে আপনার যদি স্যাটেলাইট সেট টপ বক্স ক্রয় করেন তাহলে এখানে ২০০ + টিভি চ্যানেল দেখতে পারবেন।

এখানে আপনি এককালীন কিছু টাকা খরচ করে সেট টপ বক্স ক্রয় করতে পারেন। এই সেট টপ বক্স ব্যবহার করে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের চ্যানেল আপনারা অনায়াসে টিভিতে দেখতে পারবেন।

সেট টপ বক্স ব্যবহার করলে টিভিতে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন পাওয়া যায় যেখানে আপনারা সকল ধরনের চ্যানেল দেখার পাশাপাশি ভিডিও, অডিও দেখতে পারবেন।

আরো পড়ুনঃ  মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না: বিস্তারিত দেখুন

বিশেষ সুযোগ সুবিধার কারণে বর্তমানে সেট টপ বক্স এর চাহিদা বেড়ে চলেছে এবং এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণত সেট টপ বক্স টিভিতে লাগাতে খরচ হয় ৩ হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত।

তাহলে বুঝতে পারছেন আপনারা এককালীন ৪০০০ টাকা দিয়ে সেট টপ বক্স কিনে টিভিতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন।

এটি ব্যবহার করে আপনারা টিভিতে যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তবে একটা চিন্তার বিষয় হল সেট টপ বক্স ব্যবহার করেও মাসে অল্প পরিমাণ বিল দিতে হয়। এখানে মূলত চ্যানেল অনুযায়ী বিল দিতে হয়।

সে ক্ষেত্রে আপনারা বুদ্ধি খাটিয়ে আপনার পছন্দ চ্যানেলগুলো রেখে দিবেন এবং সেই চ্যানেল অনুযায়ী কম বিল দিবেন। আপনারা বুঝতে পারছেন ডিস লাইনের থেকে সেট টপ বক্সের সুবিধা অনেক বেশি।

আপনার বাসায় যদি অ্যান্ড্রয়েড টিভি না থাকে এবং নরমাল টিভি থাকে। সেই নরমাল টিভিতে আপনারা সেট টপ বক্স লাগিয়ে এন্ড্রয়েড টিভির মতো সকল কিছু ব্যবহার করতে পারবেন।

এখানে আপনার ইউটিউব ব্যবহার করতে পারবেন সাথে সকল ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।

এক কথায় বলতে গেলে মোবাইল ফোনের মত সকল কিছু ব্যবহার করা যাবে যদি আপনি এই সেট টপ বক্স টিভিতে লাগান। তাই দেরি না করে এখনই কম খরচ সেট টপ বক্স লাগিয়ে বিশেষ সুযোগ সুবিধা গ্রহন করুন।

৩.Android TV Box ব্যবহার করে ডিশ ছাড়াই টিভি দেখুন

আপনার পুরোনো LED বা LCD টিভি যদি স্মার্ট না হয়, তাহলে Android TV Box ব্যবহার করতে পারেন। এটি HDMI পোর্টের মাধ্যমে টিভির সঙ্গে সংযুক্ত করা যায়।

TV Box-এ ইন্টারনেট সংযোগ দেওয়ার পর বিভিন্ন স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করতে পারেন। ফলে ডিশ লাইন ছাড়াই অনলাইনে ভিডিও, লাইভ টিভি ও অন্যান্য কনটেন্ট দেখা যায়।

তবে TV Box কেনার সময় ভালো মানের এবং বিশ্বস্ত ব্র্যান্ডের ডিভাইস নির্বাচন করা উচিত। খুব কম দামের অজানা ডিভাইসে নিরাপত্তা ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যা থাকতে পারে।

এজন্য ভালো ব্যান্ডের android টিভি বক্স কিনুন। ভালো গুলোর দাম সাধারণত দুই থেকে তিন হাজার টাকা হতে পারে। তবে দাম পরিবর্তনশীল, চাহিদার উপর নির্ভর করে দাম কম বেশি হয়।

আরো বিস্তারিত জানতে টিভি ক্রয় করার ইলেকট্রনিক্স দোকানগুলোতে খোঁজ করতে পারেন।

৪.আকাশ সেট টপ বক্স

এই সেট টপ বক্স আকাশ আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয়। এটি হলো আমাদের দেশের সবথেকে বৈধ একটি কানেকশন।

এই সেট টপ বক্স এর দাম সম্পর্কে অনেকেই দ্বিধা দন্দে থাকেন। আকাশ সেট টপ বক্স এর দাম খুব একটা বেশি নয়।

এই সেট টপ বক্স এর দাম সাধারণত চার থেকে পাঁচ হাজার টাকার মত। তবে অনেক সময় ডিসকাউন্টে বিক্রি করা হয়ে থাকে সে সময় কিনলে আপনারা তিন হাজার টাকাতেই এটি পেয়ে যাবেন।

আর এই আকাশ সেট টপ বক্স কেনার পর ছয় মাসের মত ২০০ প্লাস চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। মূলত তারা বিভিন্ন অফারে এই সুযোগ-সুবিধা গুলো দিয়ে থাকে।

এটি আপনি রিচার্জ করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর রিচার্জ করার মাধ্যমে ফোনের মতই আপনি এই সেট টপ বক্সের সার্ভিস ব্যবহার করতে পারবেন।

আপনি এটি ব্যাবহার করার মাধ্যমে অনেক ভালো একটি সার্ভিস পাবেন। তার একটি আসল কারণ হলো এটি একটি পেইড সার্ভিস।

আরে পেইড সার্ভিসের জন্য আপনাকে প্রতিমাসে ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

তবে আজকে যেহেতু আপনি ফ্রিতে ডিস কিভাবে দেখতে হয় সেই সম্পর্কে জানতে চলেছেন তাই এটি আপনাকে রেকমেন্ড করলাম না।

কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কিছু চ্যানেল দেখতে পারেন এবং সেই অনুযায়ী বিল পরিশোধ করতে পারবেন। কারণ এখানে চ্যানেল অনুযায়ী বিল দিতে হয়।

সে ক্ষেত্রে পছন্দ মত কিছু চ্যানেল বাছাই করে সেই অনুযায়ী বিল পরিশোধ করলে খরচ অনেকটা কমে আসে।

৫.এন্ড্রয়েড স্মার্ট টিভি

আজকাল সকলের বাড়িতেই প্রায় সকলেরই স্মার্ট android টিভি দেখতে পাওয়া যায়। আপনি এই স্মার্ট এন্ড্রয়েড টিভিতে ফ্রিতে সকল দেশি বিদেশি টিভি চ্যানেল দেখাতে পাবেন।

এই সকল টিভি চ্যানেল দেখার জন্য আপনাকে কোন প্রকার ফ্রি প্রদান করতে হবে না। তবে এজন্যই আপনার কাছে অবশ্যই একটি স্মার্ট এন্ড্রয়েড টিভি থাকতে হবে।তবে স্মার্ট টিভিতে চ্যানেল দেখার জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়।

এজন্য ইন্টারনেট কানেকশন এর ব্যবস্থা করতে হবে। এখন প্রায় সকলের বাড়িতেই ওয়াইফাই ইন্টারনেট কানেকশন দেখা যায়।

আরো পড়ুনঃ  মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম: গুরুত্বপূর্ণ কিছু টিপস 2026

এখন আপনার স্মার্ট এন্ড্রয়েড টিভিতে ইন্টারনেট কানেকশন দিয়ে গুগলের প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ফ্রিতে টিভি দেখার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এভাবে সেই এপ্লিকেশন গুলো ইনস্টল করার মাধ্যমে দেশ-বিদেশের সকল ধরনের চ্যানেল আপনারা ফ্রিতেই দেখতে পারবেন।

৬.মোবাইল ফোন ব্যবহার করে ফ্রি টিভি

যদি আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে থাকে, আর তার সাথে যদি থাকে ইন্টারনেট কানেকশন, তাহলে আপনাকে আর টিভি দেখার জন্য কোন দিকে তাকাতে হবে না।

মোবাইলে টিভি দেখার বিভিন্ন অনলাইন এপ্লিকেশন রয়েছে তার মধ্যে কিছু হল ট্রফি, বায়োস্কোপ, বঙ্গ মিডিয়া,Chorki,Bd Cast ছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে।

তাছাড়াও যারা ইন্ডিয়ান চ্যানেল দেখতে চান, তারা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করে অনেক ধরনের অ্যাপ্লিকেশন পাবেন যেখানে ভারতীয় চ্যানেল দেখা যায়।

সেই অ্যাপ্লিকেশন গুলো ইন্সটল করে নিবেন। এর পাশাপাশি আপনারা ইউটিউব ব্যবহার করে সরাসরি খবর দেখতে পারবেন।

ইউটিউব প্ল্যাটফর্মেও অনেক ধরনের চ্যানেল সরাসরি লাইভ করে থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন। শুধু আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আর বর্তমানে আধুনিক যুগে প্রায় সকলের বাড়িতেই ওয়াইফাই কানেকশন রয়েছে। যার ফলে এখন যে কেউ মোবাইল ফোন ব্যবহার করে টিভি দেখতে পারবে।

তাছাড়াও অনেকেই ছোট স্কিনে টিভি দেখতে পছন্দ করে না, সে ক্ষেত্রে আপনারা বাড়িতে স্মার্ট টিভি থাকলে তার সাথে মোবাইল ফোন কানেকশন করে বড় স্ক্রিনে টিভি দেখতে পারবেন।এর জন্য আপনার মোবাইল ফোনের সাথে টিভির কানেকশন করতে হবে।

মোবাইল থেকে টিভির সাথে কানেকশন করা হয়ে গেলে মোবাইলের সকল কিছু যা যা রয়েছে সেগুলো ফোনের কাস্টিং অপশনে গিয়ে সেগুলো কাস্ট করে নিতে হবে।

এখন আপনার মোবাইলে যেগুলো প্লে করুন না কেন সেগুলো আপনি আপনার টিভির বড় পর্দার স্কিনে দেখতে পাবেন।

এছাড়াও আপনি মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে, অথবা আপনার স্মার্ট টিভিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে সরাসরি আপনি ফ্রিতে ডিস চ্যানেল দেখতে পারবেন।

আপনার যদি ফ্রি চ্যানেল গুলো ভালো না লেগে থাকে তাহলে আপনারা প্রিমিয়াম চ্যানেলগুলো কিনে দেখতে পারেন।

৭.অফিসিয়াল TV অ্যাপ ব্যবহার করুন

বর্তমানে অনেক টিভি চ্যানেল ও মিডিয়া প্রতিষ্ঠান নিজেদের অ্যাপ তৈরি করেছে। এসব অ্যাপের মাধ্যমে লাইভ টিভি, সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক কিংবা অন্যান্য ভিডিও দেখা যেতে পারে।

অ্যাপ ইনস্টল করার আগে দেখে নিন সেটি সংশ্লিষ্ট চ্যানেল বা প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাপ কি না।

Google Play Store বা আপনার স্মার্ট টিভির অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা তুলনামূলক নিরাপদ।

৮.Chromecast বা Google TV ডিভাইস ব্যবহার

যাদের সাধারণ টিভি রয়েছে, তারা Chromecast বা Google TV ধরনের ডিভাইস ব্যবহার করে মোবাইল বা অনলাইন কনটেন্ট টিভির বড় পর্দায় দেখতে পারেন।

উদাহরণস্বরূপ, মোবাইলে কোনো লাইভ স্ট্রিম চালু করে সেটি Cast করার সুবিধা থাকলে টিভির পর্দায় দেখা যেতে পারে।

এক্ষেত্রেও আপনার টিভি ও মোবাইলের মধ্যে সঠিক সংযোগ এবং পর্যাপ্ত ইন্টারনেট স্পিড থাকা প্রয়োজন। পাশাপাশি মোবাইল ফোনে ক্রোম কাস্ট ফিচারটি থাকতে হবে।

বর্তমানে আপডেট সকল ফোনে এই ফিচার থাকে। পাশাপাশি আপডেট স্মার্টটিভি গুলোতেও এই ফিচারটি থাকে।

মোবাইলে ফ্রি টিভি দেখার উপায়

আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে ফ্রিতে টিভি দেখতে পারবেন সেই উপায়গুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব।

আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে সেই ফোন ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দিয়ে ফ্রিতে টিভি দেখতে পারবেন।

তবে ক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনগুলো মোবাইল ফোনে ইন্সটল করে ফ্রিতে টিভি দেখতে পারবেন। নিম্নে মোবাইল ফোনে ফ্রি টিভি দেখার জন্য কিছু অ্যাপ্লিকেশনের নাম তুলে ধরা হলোঃ

JIO TV – ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

যদি আপনি JIO সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনি JIO TV APP খুব সহজেই ফ্রিতেই ফোনে ইন্সটল করে নিতে পারবেন।

এই সিম ইউজারদের জন্য জিও অ্যাপ্লিকেশনে টিভি চ্যানেলগুলো ফ্রিতে দেখা যায়। এখানে যে কোন ধরনের বাংলা হিন্দি চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন।

আপনি যে ধরনের চ্যানেলগুলো এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতে পারবেন তার নাম গুলো তুলে ধরা হলোঃ

  • বাংলা টাইম
  • সঙ্গীত বাংলা
  • DD বাংলা
  • ABP বাংলা
  • Zee বাংলা চ্যানেল
  • ZEE বাংলা সিনেমা

আর এছাড়া আপনি এখানে প্রায় সকল ধরণের হিন্দি টিভিগুলো খব সহজেই ফ্রীতে দেখতে পেয়ে যাবেন। আপনি এই এপ্লিকেশানটি গুগল প্লে স্টরে পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ  মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম: গুরুত্বপূর্ণ কিছু টিপস 2026

HotStar

এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা প্রায় সকল ধরনের বিভিন্ন ভাষার চ্যানেল গুলো পেয়ে যাবেন।এখানে আপনি সকল ধরনের পুরাতন ছবি নতুন মুভি সকল কিছু দেখতে পারবেন।

প্রায় অনেকগুলো টিভি সিরিয়াল রয়েছে যেগুলোর এপিসোড অনেক আগে যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে রেকর্ড করে রাখা হয়।

তাই আপনি আপনার যেকোন টিভি সিরিয়াল আপনি এখানে এসে যেকোনো সময় দেখে নিতে পারবেন।এই সকল অ্যাপ্লিকেশন ছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে,

যেগুলো দিয়ে আপনি খুব সহজেই বাংলা মুভি, হিন্দি মুভি, বাংলায় সকল সিরিয়াল দেখতে পারবেন। সেই সকল অ্যাপ্লিকেশন গুলো হলঃ

  • Bongo app
  • Plex: Stream Movies & TV
  • Zenga TV
  • Airtel Xstream App
  • Hulu TV

উপরের দেওয়া অ্যাপ্লিকেশন গুলো আপনার অতি সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। উপরোক্ত অ্যাপ্লিকেশন গুলোর নাম লিখে সার্চ করে মোবাইল ফোনে ইন্সটল করে নিবেন।

Yupp Tv -ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

বর্তমানে মোবাইল ফোনে ফ্রিতে টিভি দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটি অধিক জনপ্রিয় হয়ে উঠেছে।Yupp Tv এর একটি সবথেকে ভালো সুবিধা হলো এখানে অনেক ধরনের হিন্দি টিভি চ্যানেল এবং বাংলা টিভি চ্যানেল এর সাথে বিভিন্ন মুভি লাইভ দেখতে পারবেন।

কিছু বাংলা টিভি চ্যানেল আপনি যেগুলো এখানে ফ্রি দেখতে পারবেন সেগুলো হলো সঙ্গীত বাংলা, রূপসী বাংলা এবং নিউস টাইম বাংলা।

এছাড়াও আপনি প্রায় অনেক রকমের বাংলা টিভি চ্যানেল পেয়ে যাবেন। তবে বেশিরভাগ আপনি এখানে পাবেন হিন্দি টিভি চ্যানেলগুলো।

এখানে আপনার প্রায় ৫০ টিরও বেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। তবে এখানে অনেক ধরনের প্রিমিয়াম টিভি চ্যানেল রয়েছে যেগুলো দেখার জন্য রেজিস্ট্রেশন করতে হয়।

একটা জিনিস ভালো সেটি হল আপনার ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে প্রিমিয়াম চ্যানেলগুলো দেখতে পারবেন।

স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার নিয়ম – Toffee app

এই টফি অ্যাপ ব্যবহার করে বাংলাদেশি সহ ইন্ডিয়ান সকল চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। যদি আপনার কাছে বাংলালিংক সিম থাকে,

তাহলে প্রিমিয়াম চ্যানেলগুলো ফ্রিতেই দেখতে পারবেন। পাশাপাশি খেলা দেখার অ্যাপস গুলো এখানে ফ্রিতে দেখার সুযোগ রয়েছে।

তাই সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার পছন্দের চ্যানেল দেখতে থাকুন। আর যাদের বাংলালিংক সিম নেই, তারা চাইলে কিছু টাকা খরচ করে প্রিমিয়াম প্যাক কিনে সকল চ্যানেলগুলো দেখতে পারেন।

অনেকেই এই অ্যাপ ব্যবহার করে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছে। খেলা দেখার জন্য হলেও এই অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। এখানে প্রায় সকল ধরনের খেলা দেখার চ্যানেল রয়েছে।

এটি অন্যতম খেলা দেখার অ্যাপ। যদি প্রিমিয়াম প্যাক কিনতে পারেন তাহলে প্রায় ১০০ টির বেশি চ্যানেল দেখতে পারবেন।

স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার নিয়ম
স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার নিয়ম

বিশেষ করে ফ্রিতে খেলার চ্যানেল গুলো দেখা যাবে। ফুটবল সহ ক্রিকেট বিশ্বকাপ এর চ্যানেলগুলো এখানে উপভোগ করতে পারবেন। আর এই অ্যাপটি মোবাইল সহ স্মার্ট টিভিতে ইন্সটল করতে পারবেন।

প্রথমে স্মার্ট টিভির গুগল প্লে স্টোরে যান এবং অ্যাপের নাম লিখে সার্চ করে ইন্সটল করে নিন। এরপর নাম্বার দিয়ে লগইন করে প্রিমিয়াম প্যাক কিনতে পারেন। এতে করে আনলিমিটেড চ্যানেল দেখতে পারবেন।

ফ্রি অনলাইনে টিভি দেখার সময় সতর্কতা

ইন্টারনেটে “ফ্রি টিভি” বা “সব চ্যানেল ফ্রি” নামে অনেক ওয়েবসাইট ও অ্যাপ পাওয়া যায়। কিন্তু এগুলোর সবগুলো নিরাপদ বা বৈধ নয়।

কোনো অজানা APK ইনস্টল করার আগে সতর্ক থাকুন। বিশেষ করে যেসব অ্যাপ অস্বাভাবিক ধরনের অনুমতি চায়, সেগুলো এড়িয়ে চলা ভালো।

এছাড়া পপ-আপ, সন্দেহজনক বিজ্ঞাপন, ভুয়া ডাউনলোড বাটন কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া ওয়েবসাইট থেকে দূরে থাকুন।

সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো টিভি চ্যানেল, স্ট্রিমিং সার্ভিস বা অ্যাপের অফিসিয়াল উৎস ব্যবহার করা।

উপসংহারঃ শেষ কথা 

আমরা ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় গুলো শেয়ার করেছি। আপনার এখন যে উপায় ভালো মনে হয়েছে, সেই উপায়টি অনুসরণ করে ফ্রিতে ডিস লাইন ছাড়া টিভি দেখুন।

যেকোনো একটি উপায়ে টিভি সেটাপ করে নিন, তাহলে আজীবন ডিস লাইন ছাড়াই টিভি দেখতে পারবেন। বিশেষ করে সেট টপ বক্স ক্রয় করে ব্যবহার করলে দীর্ঘদিন ধরে ফ্রিতে এই টিভি দেখা যায়।

এখানে ডিস লাইনের প্রয়োজন হয় না। ডিস লাইন ছাড়া টিভি দেখতে পারবেন। পাশাপাশি এন্ড্রয়েড টিভি থাকলে সেখানে ওয়াইফাই কানেকশন দিয়ে ফ্রিতে বিভিন্ন ব্যবহার করে টিভি চ্যানেল দেখা যায়।

আশা করি বুঝতে পারছেন কিভাবে ফ্রিতেই বিভিন্ন ব্যবহার করে টিভি চ্যানেল দেখবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave a Comment