মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম: গুরুত্বপূর্ণ কিছু টিপস 2026

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই স্মার্টফোন ব্যবহার করেই আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যসম্পন্ন করে থাকি।

আর স্মার্ট ফোন ভালোভাবে চালানোর জন্য স্মার্টফোনের ব্যাটারি ভালো হতে হয়। তবে স্মার্টফোন এর ব্যাটারি ভালো রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, যেগুলো হয়তো আজকের আর্টিকেলে জানাবো।

এর ফলে আপনারা সহজেই মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম সম্পর্কে জেনে দীর্ঘদিন মোবাইলটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাটারি ভালো রাখার অনেক টিপস রয়েছে,

যা জানতে পারলে আপনি দীর্ঘদিন নিজের পছন্দের মোবাইলটি ব্যবহার করতে পারবেন। সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই দুই থেকে তিন বছরের মধ্যেই মোবাইলের ব্যাটারি নষ্ট করে ফেলেন।

এতে করে আপনাকে নতুন ব্যাটারি লাগাতে হয়, যার ফলে অনেক টাকা খরচ হয় এবং নতুন ব্যাটারির ঠিক আগের মতো সার্ভিস দেয় না।

যার কারণে আপনাদের মোবাইলের সাথে থাকা অরিজিনাল ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য সঠিক পদক্ষেপ অনুসরণ করতে পারেন। চলুন এবার বিস্তারিত জেনে আসি।

মোবাইলের ব্যাটারি কীভাবে কাজ করে?

বর্তমান বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি পুরোনো ধরনের ব্যাটারির তুলনায় হালকা, দ্রুত চার্জ করা যায় এবং তুলনামূলকভাবে বেশি শক্তি ধারণ করতে পারে।

তবে এই ব্যাটারির একটি নির্দিষ্ট lifecycle রয়েছে। অর্থাৎ বারবার চার্জ ও ডিসচার্জ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির সর্বোচ্চ ধারণক্ষমতা ধীরে ধীরে কমে যায়।

আরো জানুনঃ

তাই ব্যাটারি একেবারে শেষ করে আবার চার্জ দেওয়ার অভ্যাস না করে নিয়মিত এবং তুলনামূলকভাবে ছোট চার্জ সাইকেল ব্যবহার করা সাধারণত বেশি সুবিধাজনক।

তাই আমরা বলবো একই দিনে বেশিবার মোবাইল চার্জ করবেন না। সর্বোচ্চ দিনে দুইবার মোবাইল চার্জ দিতে পারেন। এতে করে ব্যাটারির লাইফ সাইকেল কম হবে এবং মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।

আরো পড়ুনঃ  ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়: সহজ ৮টি পদ্ধতি

মোবাইলের ব্যাটারি কত শতাংশে চার্জে দেওয়া ভালো?

ব্যাটারি কত শতাংশে নামলে চার্জ দিতে হবে? এ নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। বাস্তবে প্রতিবার নির্দিষ্ট একটি শতাংশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।

সাধারণ ব্যবহারে ব্যাটারি ২০–৩০% এর আশপাশে এলে তখন চার্জে লাগাতে পারেন। আপনাকে নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। নরমালি ব্যাটারি যখন ২০ থেকে ৩০% এর নিচে আসবে তখন মোবাইলটি চার্জে লাগাবেন।

আবার প্রয়োজন হলে এর আগেও চার্জ দেওয়া যায়।উদাহরণ হিসেবে, আপনার ফোনের চার্জ ৪০% আছে কিন্তু বাইরে যেতে হবে এবং দীর্ঘ সময় চার্জ দেওয়ার সুযোগ পাবেন না ,এক্ষেত্রে ৪০% থেকেই চার্জে দেওয়াতে কোনো সমস্যা নেই।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাটারিকে বারবার একেবারে ০%-এর কাছাকাছি নিয়ে না যাওয়া। সাধারণত মোবাইলের চার্জ জিরো পার্সেন্ট এর কাছাকাছি নিয়ে গেলে ব্যাটারিতে অনেক চাপ পড়ে।

এর ফলে ব্যাটারির আয়ু অনেকটা কমে আসে। এজন্য সর্বনিম্ন ২০% আসলেই মোবাইল চার্জ দিবেন। আর দিনে বেশিবার চার্জ দিবেন না। যদি আপনি গেমার হয়ে থাকেন তাহলে হয়তো দিনে দুই থেকে তিনবার চার্জ দেওয়া লাগতে পারে।

তবে সাধারণ ব্যবহারকারী হলে মাত্র একবার চার্জ দিলেই হবে। দিনে বেশিবার চার্জ দিলে ব্যাটারির লাইফ সাইকেল বেড়ে যায়। যার ফলে ব্যাটারির লাইফ সাইকেল দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

ব্যাটারি কি সবসময় ১০০% চার্জ করা উচিত?

প্রয়োজন হলে ১০০% চার্জ করতেই পারেন। এতে সঙ্গে সঙ্গে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়।

তবে প্রতিদিন দীর্ঘ সময় ধরে ফোনকে ১০০% অবস্থায় রেখে দেওয়া এবং একই সঙ্গে ফোন অতিরিক্ত গরম হওয়া ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য আদর্শ নয়।

অনেক আধুনিক স্মার্টফোনে Battery Protection, Optimized Charging বা Adaptive Charging ধরনের ফিচার থাকে। ফোনে এমন সুবিধা থাকলে সেটি চালু করে রাখা ভালো।

আপনি যদি দীর্ঘ সময় চার্জার থেকে দূরে থাকেন, তাহলে ১০০% চার্জ করা বাস্তবিকভাবেই দরকার হতে পারে। কিন্তু যদি সারাদিন চার্জ দেওয়ার সুযোগ থাকে, তাহলে সব সময় ১০০% পর্যন্ত চার্জ করার প্রয়োজন নেই।

সর্বশেষে বলবো আপনার যদি ঘরের বাইরে কাজ থাকে অথবা অফিসে কাজ করেন। সেক্ষেত্র হয়তো আপনার মোবাইলে ১০০% চার্জ দরকার হতে পারে।

আরো পড়ুনঃ  মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না: বিস্তারিত দেখুন

কারণ আপনি অফিসে সেই সময়ে ফোনে চার্জ দেওয়ার সময় পাবেন না। পেলেও ঠিকভাবে চার্জ দিতে পারবেন না। এজন্য বাড়ি থেকেই ১০০ পার্সেন্ট চার্জ করে নিবেন, এতে করে সারাদিন ঠিকভাবে ব্যবহার করতে পারবেন।

আর যদি আপনি বাড়িতে বসে থাকেন এবং আপনার মোবাইল চার্জ দেওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে মোবাইল ৮০ থেকে ৯০% পর্যন্ত চার্জ করুন।

রাতভর মোবাইল চার্জে রাখা কি ঠিক?

বর্তমান স্মার্টফোনগুলোতে চার্জ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকে। ব্যাটারি পূর্ণ হলে ফোন সাধারণত চার্জিং নিয়ন্ত্রণ করে। তাই একবার রাতভর চার্জে রেখে দিলেই ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে এমনটা বলা ঠিক নয়।

তবে দীর্ঘ সময় চার্জে রাখার চেয়ে অপ্টিমাইজড বা স্মার্ট চার্জিং ফিচার ব্যবহার করা ভালো। বিশেষ করে ফোন চার্জ হওয়ার সময় যদি গরম হয়ে যায়, তাহলে রাতভর চার্জে রেখে না দেওয়াই ভালো।

মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম
মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

চার্জ দেওয়ার সময় ফোনকে বালিশ, কম্বল বা এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে তাপ সহজে বের হতে পারে না। তবে আমার সাজেশন থাকবে রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জে লাগিয়ে ঘুমাবেন না।

অনেক সময় রাতে ওভার ভোল্টেজের কারণে মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি পুরাতন ভার্সনের মোবাইল গুলোতে চার্জিং প্রটেকশন ফিচার থাকেনা।

যার ফলে ওভার চার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে মোবাইলের ব্যাটারির ক্ষতি হয়। তবে বর্তমানের নতুন স্মার্টফোনগুলোতে চার্জিং প্রটেকশন ফিচার রয়েছে।

সেগুলোতে সাধারণত চার্জ ফুল হয়ে গেলেই অটোমেটিক চার্জিং অফ হয়ে যায়। যার ফলে কোন ধরনের সমস্যা হয় না। মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম গুলোর মধ্যে এই নিয়মটি ভালোভাবে ফলো করবেন।

মোবাইল চার্জ দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপমাত্রা

ব্যাটারির জন্য অতিরিক্ত তাপ ভালো নয়। অনেক সময় ব্যবহারকারীরা চার্জারের মানের দিকে নজর দিলেও ফোন কতটা গরম হচ্ছে সেটিকে গুরুত্ব দেন না।

চার্জ দেওয়ার সময় ফোন সামান্য গরম হতে পারে। কিন্তু ফোন অস্বাভাবিকভাবে গরম হলে কারণ খুঁজে দেখা দরকার। বিশেষ করে নিচের বিষয়গুলো খেয়াল করুনঃ

  • চার্জ দেওয়ার সময় ভারী গেম খেলা
  • উচ্চমানের ভিডিও রেকর্ড করা
  • দীর্ঘ সময় ভিডিও কল করা
  • সরাসরি রোদে ফোন রাখা
  • বালিশ বা কম্বলের নিচে ফোন চার্জ করা
  • অতিরিক্ত গরম পরিবেশে চার্জ দেওয়া
আরো পড়ুনঃ  ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়: সহজ ৮টি পদ্ধতি

এই সকল কারণে মোবাইলের তাপমাত্রা বেড়ে যেতে পারে। আর মোবাইলের তাপমাত্রা বেড়ে গেলে ব্যাটারির তাপমাত্রা আরো বেড়ে যায়। যার ফলে আপনার ব্যাটারির হেলথ কমে যেতে পারে।

পাশাপাশি দীর্ঘ সময় ধরে চার্জিং অবস্থায় মোবাইল ব্যবহার করলে মোবাইলের মাদারবোর্ডে পর্যন্ত সমস্যা দেখা দিতে পারে।

তবে এখনকার আধুনিক ফোনগুলোতে বাইপাস চার্জিং সিস্টেম রয়েছে। এই ফিচার এর মাধ্যমে চার্জ দিয়েও মোবাইল ব্যবহার করা যায়। দেখুন আপনার ফোনে এই ফিচার আছে কিনা, থাকলে কমেন্ট বক্সে জানান।

চার্জ দেওয়ার সময় গেম খেলা উচিত কি?

সম্ভব হলে চার্জ দেওয়ার সময় ভারী গেম খেলা এড়িয়ে চলুন। কারণ একই সময়ে চার্জিং ও উচ্চ প্রসেসিংয়ের কাজ চললে ফোনের তাপমাত্রা বেড়ে যেতে পারে।

বিশেষ করে দীর্ঘ সময় ধরে গেম খেলার সময় যদি ফোন অতিরিক্ত গরম হয়, তাহলে চার্জার খুলে ফোনকে কিছুটা ঠান্ডা হতে দেওয়া ভালো।

হালকা কাজ যেমন মেসেজ দেখা বা সাধারণ ব্রাউজিং সব পরিস্থিতিতে সমস্যা তৈরি করবে এমন নয়। মূল বিষয় হলো অতিরিক্ত তাপ এড়ানো।

মোবাইল চার্জ দেওয়ার সময় ভালো চার্জার ব্যবহার করুন

ব্যাটারি ভালো রাখার জন্য ভালো মানের চার্জার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।

ফোনের সঙ্গে দেওয়া আসল চার্জার ব্যবহার করা সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি। সেটি না থাকলে ফোন নির্মাতার অনুমোদিত বা মানসম্মত চার্জার ব্যবহার করুন।

অজানা ব্র্যান্ডের অত্যন্ত সস্তা চার্জার ব্যবহার করলে শুধু ব্যাটারির ওপর নয়, ফোনের চার্জিং সার্কিটের ওপরও ঝুঁকি তৈরি হতে পারে।

চার্জিং কেবলও ভালো মানের হওয়া দরকার। কেবল ছিঁড়ে গেলে, কানেক্টর ঢিলা হয়ে গেলে বা অস্বাভাবিকভাবে গরম হলে সেটি পরিবর্তন করা উচিত।

উপসংহার – মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

আশা করি আপনারা মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার অনেকগুলো নিয়ম জেনে গেছেন। এই নিয়মগুলো অনুসরণ করুন তাহলে দীর্ঘদিন ধরে ব্যাটারি ভালো রাখতে পারবেন।

মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম সম্পর্কে কোন বিষয় আরো জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা খুব শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই ধরনের আধুনিক টেকনোলজি বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।

Leave a Comment